WB Madhyamik Result 2026: আজই প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফল, জানুন তারিখ ও ফলাফল দেখার পদ্ধতি

WB Madhyamik Result 2026: আজ ১০টা ১৫ মিনিটে প্রকাশিত হবে মাধ্য়মিক পরীক্ষার ফল। কীভাবে এই ফল দেখা যাবে, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। দেখে নিন, কীভাবে দেখবেন।

Published on: May 8, 2026, 09:19:17 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

WB Madhyamik Result 2026: পশ্চিমবঙ্গের কয়েক লক্ষ ছাত্রছাত্রীর উৎকণ্ঠার অবসান ঘটিয়ে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের দিনক্ষণ প্রায় চূড়ান্ত। পর্ষদ সূত্রে খবর, প্রতি বছরের মতো এবারও পরীক্ষা শেষ হওয়ার তিন মাসের মধ্যেই রেজাল্ট আউট করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। মে মাসের মাঝামাঝি সময়ে ফলাফল ঘোষণার প্রবল সম্ভাবনা রয়েছে।

আজই প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফল, জানুন তারিখ ও ফলাফল দেখার পদ্ধতি
আজই প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফল, জানুন তারিখ ও ফলাফল দেখার পদ্ধতি

মাধ্যমিকের রেজাল্টের সব আপডেট দেখুন এখানে: https://www.hindustantimes.com/india-news/wbbse-wb-madhyamik-result-2026-live-updates-west-bengal-10th-results-direct-link-toppers-how-to-check-wbresults-nic-in-101778205865492.html

ফলাফল প্রকাশ আজ

আজ ১০টা ১৫ মিনিটে প্রকাশিত হবে মাধ্য়মিক পরীক্ষার ফল। কীভাবে এই ফল দেখা যাবে, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। দেখে নিন, কীভাবে দেখবেন।

মাধ্যমিকের রেজাল্ট কীভাবে দেখতে হবে অনলাইনে?

১) এই লিঙ্কে ক্লিক করুন - মাধ্যমিকের রেজাল্ট দেখার লিঙ্ক

২) রোল নম্বর এবং জন্মতারিখ দিয়ে ‘Submit’ করুন।

৩) তাহলেই স্ক্রিনে মাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে। প্রতিটি বিষয়ে প্রাপ্ত নম্বর দেখতে পাবেন হিন্দুস্তান টাইমস বাংলার পেজ থেকে।

এছাড়াও অনলাইনে ফলাফল দেখার উপায়

ফলাফল প্রকাশের পর পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটগুলোতে গিয়ে রেজাল্ট দেখা যাবে। প্রথমে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট wbbse.wb.gov.in অথবা wbresults.nic.in-এ যেতে হবে।

এসএমএস এবং মোবাইল অ্যাপের সুবিধা

ইন্টারনেট না থাকলেও বা সার্ভারের চাপ এড়াতে ছাত্রছাত্রীরা এসএমএস-এর মাধ্যমে ফল জানতে পারবে। এর জন্য WB10 <রোল নম্বর> লিখে নির্দিষ্ট নম্বরে (পর্ষদ ঘোষিত) পাঠাতে হবে। এছাড়া গুগল প্লে-স্টোর থেকে 'Madhyamik Result 2026' অ্যাপটি ডাউনলোড করেও দ্রুত ফলাফল দেখা সম্ভব।

মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ

অনলাইনে ফলাফল ঘোষণার দিনেই ছাত্রছাত্রীরা স্কুলে গিয়ে সরাসরি তাদের অরিজিনাল মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করতে পারবে না। সাধারণত ফলাফল প্রকাশের দিনেই পর্ষদ ক্যাম্প অফিসের মাধ্যমে স্কুলগুলোর হাতে মার্কশিট তুলে দেয়। ছাত্রছাত্রীরা তার এক বা দু’দিন পর থেকে নিজের স্কুল থেকে নথিপত্র সংগ্রহ করতে পারবে।

বিগত বছরের প্রবণতা

২০২৫ সালে মাধ্যমিকের পাশের হার ছিল ৯০ শতাংশেরও বেশি। এবারও পাশের হার আশানুরূপ হবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে ছাত্রীদের অংশগ্রহণ এবং সাফল্যের হার গত কয়েক বছর ধরে ঊর্ধ্বমুখী।

  • Suman Roy
    ABOUT THE AUTHOR
    Suman Roy

    সুমন রায় হিন্দুস্তান টাইমস বাংলায় ডেপুটি নিউজ এডিটর পদে কর্মরত। এই মুহূর্তে তিনি এই ওয়েবসাইটের ভারপ্রাপ্ত। কলেজের গণ্ডি পেরিয়েই সুমন সাংবাদিকতার পেশায় চলে এসেছিলেন। মূল আগ্রহের জায়গা ছিল লেখালিখি। সাংবাদিক হিসাবে কাজ শুরু করার পরে সংবাদপত্রের উত্তর সম্পাদকীয় পাতায় কাজ, বিনোদন এবং জীবনযাপন বিভাগে কাজ করতে করতে এখন সুমন ডিজিটাল মাধ্য়মের কনটেন্ট প্রোডিউসার হিসাবে কর্মরত। পেশাদার অভিজ্ঞতা: ১৮ বছরের সামান্য বেশি সময় ধরে সুমন এই পেশায় কর্মরত। প্রথম বছর খানেক কাটে খবরের কাগজে। তার পরে তারা নিউজে স্বল্প কিছু সময়ের কাজ এবং তার পর থেকে ২০২০ সাল পর্যন্ত খবরের কাগজে কাজ করেছেন সুমন। এর মধ্যে ‘একদিন’ নামক দৈনিক পত্রিকায় কয়েক বছর কেটেছে। তবে কেরিয়ারের বেশির ভাগ সময়ই কেটেছে ‘এই সময়’ সংবাদপত্রে। সেখানে বিনোদন, জীবনযাপন এবং ফিচার বিভাগে সুমন কর্মরত ছিলেন। পরবর্তীতে এক বছর কাটে আনন্দবাজার ডিজিটালে। ২০২১ সালের ডিসেম্বর থেকে হিন্দুস্তান টাইমস বাংলায় কর্মরত সুমন। শিক্ষাগত যোগ্যতা: হিন্দুস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করেছেন সুমন। তার পরে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা করেন তিনি। ব্যক্তিগত পছন্দ ও নেশা: গল্পের বই পড়া, গান শোনা এবং বেড়ানো। কাজের বাইরে মূলত এই তিনটি জিনিস নিয়েই বাঁচেন সুমন। একটু লম্বা ছুটি পেলেই বেরিয়ে পড়েন নতুন জায়গা দেখতে। অচেনা মানুষের সঙ্গে আলাপ করতে, তাঁদের সংস্কৃতি সম্পর্কে জানতে এবং সেই অভিজ্ঞতার কথা লিখতে পছন্দ করেন সুমন।Read More