...
...
Next Story

Arkoprovo Roy: কম্পাস-এর ‘বিহান’ অর্কপ্রভ এত ভালো গাইতে পারেন! মান্না দে-র গানে তুললেন ঝড়, দেখুন সেই ভিডিয়ো

মান্না দে-র কালজয়ী গান ‘আমি যে জলসাঘরে’-র একটি অংশ গাইতে শোনা গেল কম্পাসের বিহান অর্কপ্রভ রায়কে। এত ভালো গান গাইতে পারেন অর্কপ্রভ, না শুনলে বিশ্বাসই করতে পারবেন না!

Published on: Jan 8, 2026, 11:56:40 IST
By
Prefer HTon Google
Advertisement

তোমাদের রাণী, কম্পাসের মতো ধারাবাহিক দিয়ে দর্শক মনে জায়গা করে নিয়েছেন টলিপাড়র নায়ক অর্কপ্রভ রায়। তবে তিনি যে এত সুন্দর গান গাইতে পারেন, তা হয়তো জানা নেই অনেকেরই। সম্প্রতি নিজের সমস্ত অনুরাগী-বন্ধুদের নিউ ইয়ারের শুভেচ্ছা জানাতে একটি ভিডিয়ো শেয়ার করেন অর্কপ্রভ।

অর্কপ্রভ-র গলায় মান্না দে-র গান।
অর্কপ্রভ-র গলায় মান্না দে-র গান।

‘আমি যে আতর ওগো আতরদানে ভরা…’ গাইতে শোনা গেল অর্কপ্রভকে। যা মান্না দে-র কালজয়ী গান ‘আমি যে জলসাঘরে’-র একটি অংশ। কম্পাসের সেটেই শ্যুট করা হয়েছে সেই ভিডিয়োটি।

আরও পড়ুন: অক্ষয়ের সঙ্গে দেখা যাবে যিশু সেনগুপ্তকে! কবে মুক্তি পাচ্ছে হরর কমেডি ভূত বাংলা?

দেখুন এখানে-

মাত্র কয়েক মাস হল শুরু হয়েছে 'কম্পাস'-এর সফর। এখনও অবধি টিআরপি তালিকায় বিশেষ চমক দেখাতে পারেনি এই ধারাবাহিক। তবে বিহান' এবং 'কম্পাস'-এর অর্থাৎ অর্কপ্রভ রায় এবং পর্ণা চক্রবর্তীর বেশ পছন্দ করেছে নেটিজেনরা। ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় রোজ সন্ধে ৬টা থেকে দেখা যায়। আর নায়ক বিহানের চরিত্রে রয়েছেন অর্কপ্রভ।

আরও পড়ুন: ছাপিয়ে গিয়েছে আরআরআর-পুষ্পা ২কে! ৩৪তম দিনে কত আয় করল ধুরন্ধর?

প্রসঙ্গত, 'তোমাদের রানী' সিরিয়ালের সুবাদে চর্চায় আসেন অর্কপ্রভ। এরপর দুই শালিক, আর এখন কম্পাসে দেখা যাচ্ছে তাঁকে। অভিনয় করার আগে সহ পরিচালক হিসেবে বহুদিন মুম্বইয়ে কাজ করেছেন ছোট পর্দার ‘বিহান’। এমনকী, পরিচালক হিসেবে কাজ করার স্বপ্নও রয়েছে বলে জানিয়েছিলেন অর্কপ্রভ এক সাক্ষাৎকারে।

আরও পড়ুন: খিলজি হিসেবে ঝড় তোলেন! কিন্তু এই ভয়ে পদ্মাবতের অফারে ‘না’ বলেন রণবীর, কীভাবে রাজি করান বনশালি?

কদিন আগে সোশ্যাল মিডিয়ায় জিতের একটি স্টেজ শো-র ভিডিয়ো ভাইরাল হয়েছিল। সেখানে সুর-তাল হীন, বেসুরো গলার গান শুনে কম ট্রোলিং হয়নি। তারই মাঝে অর্কপ্রভর এই গান প্রমাণ করল, নায়করাও ভালো গয়ক হতে পারে!

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks