'আমায় কেউ পছন্দ করুক আমি চাই না', কেন বন্ধুহীন জীবন কাটান হানি?

কিছু কিছু মানুষ আছেন যাদের বন্ধু সংখ্যা প্রচুর আবার কিছু মানুষ এমনও দেখতে পাওয়া যায় যারা নিজেদেরকে সকলের থেকে গুটিয়ে রাখেন। এমনই একজন মানুষ হলেন অভিনেতা হানি বাফনা। ব্যক্তিগত জীবনে তিনি এতটাই নিজেকে রিজার্ভ করে রাখেন যে বন্ধু সংখ্যা ভীষণ সীমিত অভিনেতার।

Published on: Jul 25, 2026, 22:32:16 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

কিছু কিছু মানুষ আছেন যাদের বন্ধু সংখ্যা প্রচুর আবার কিছু মানুষ এমনও দেখতে পাওয়া যায় যারা নিজেদেরকে সকলের থেকে গুটিয়ে রাখেন। এমনই একজন মানুষ হলেন অভিনেতা হানি বাফনা। ব্যক্তিগত জীবনে তিনি এতটাই নিজেকে রিজার্ভ করে রাখেন যে বন্ধু সংখ্যা ভীষণ সীমিত অভিনেতার।

কেন বন্ধুহীন জীবন কাটান হানি?
কেন বন্ধুহীন জীবন কাটান হানি?

কিন্তু কেন সকলের থেকে এই দূরত্ব বজায় রাখেন তিনি? কেনই বা বন্ধুত্ব হয় না কারও সঙ্গে? এর পেছনে কি অন্য কোনও কারণ রয়েছে? সম্প্রতি এই বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সামনে খোলাখুলি কথা বললেন হানি নিজেই।

আরও পড়ুন: অবশেষে শিক্ষা মন্ত্রীর পদত্যাগ, Gen Z কে দেখে অনুপ্রাণিত শিলাজিৎ

হানি বলেন, ‘আমি মনে করি যে কোনও মানুষের সঙ্গে বন্ধুত্ব করা উচিত নয়। বন্ধুত্বটা আপনা আপনি হয়। জোর করে কিছু হয় না। আমি জোর করে কারও বন্ধু হতে চাই না। কারও সঙ্গে মিশতে ইচ্ছে হলে তবেই মিশি না হলে নয়। হয়তো কথাটা খারাপ লাগবে কিন্তু এটাই সত্যি।’

হানি আরও বলেন, ‘আমার যাদের সঙ্গে বন্ধুত্ব বা সম্পর্ক তৈরি হয়েছে সেটা আপনা আপনি হয়েছে। জোর করে হয়নি। জোর করে হয়নি বলেই সেই সম্পর্কগুলো থেকে গিয়েছে। আমি একেবারেই চাই না আমাকে কেউ ভালো বলুক। আমাকে কেউ পছন্দ করুক বা আমার সঙ্গে কেউ জোর করে কথা বলি। আমি চাই না। কারও কাছে ভালো হতে চাই না আমি।’

আরও পড়ুন: স্বামীর প্রাণ ভিক্ষা চেয়ে কুসুমের কাছে হাত পাতল ইন্দ্রানী, তবে কি এবার মিটবে দূরত্ব?

প্রসঙ্গত, এই মুহূর্তে ‘বাবলি সুন্দরী’ ধারাবাহিকে অভিনয় করছেন হানি। ধারাবাহিকের বিনায়ক চরিত্রে অভিনয় করেছেন তিনি। আপাতত ধারাবাহিকের গল্প অনুযায়ী বিনায়কের বিয়ে হয়েছে এবং সে ধীরে ধীরে বাবলির সংস্পর্শে আসছে এবং তাকে পছন্দ করতে শুরু করছে। বাবলি আর বিনায়কের এই সম্পর্ক বাড়ির সকলে কতটা মেনে নেবে সেটাই জানা যাবে আগামী পর্বে।