...
...
Next Story

ম্যাচ জিতে মাঠ থেকেই স্ত্রী অনুষ্কাকে ফ্লাইং কিস বিরাটের! ‘গ্রিন ফ্ল্যাগ’ বললেন নেটিজেনরা

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখানে অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলিকে রোমান্টিক মুডে দেখা গিয়েছে। গতকাল ছিল রয়‍্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে আইপিএল ওপেনিং ম্যাচ। এই ম্যাচে অনুষ্কা ও বিরাটের ফ্লাইং কিস নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে।

Published on: Mar 29, 2026, 09:52:03 IST
Advertisement

প্রতি বছর আইপিএল ম্যাচ থেকে বেশ ছবি ও ভিডিয়ো ভাইরাল হয়। তা নিয়ে ব্যাপক আলোচনাও হয়। এবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখানে অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলিকে রোমান্টিক মুডে দেখা গিয়েছে। গতকাল ছিল রয়‍্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে আইপিএল ওপেনিং ম্যাচ। এই ম্যাচে অনুষ্কা ও বিরাটের ফ্লাইং কিস নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে।

ম্যাচ জিতে মাঠ থেকেই স্ত্রী অনুষ্কাকে ফ্লাইং কিস বিরাটের!
ম্যাচ জিতে মাঠ থেকেই স্ত্রী অনুষ্কাকে ফ্লাইং কিস বিরাটের!

আরও পড়ুন: রোমান্টিক সিনেমা দেখার অনুমতি ছিল না আমির খানের! ‘মাকে জিজ্ঞাসা করতাম…’, যা বললেন তিনি

আইপিএলের নতুন মরসুম শুরু হয়েছে শনিবার, ২৮ মার্চ। প্রথম ম্যাচটি হয়েছিল রয়‍্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে। বিরাট কোহলি ৩৮ বলে ৬৯ রান করেন। আরসিবি জয়লাভ করে। আর এই জয়ের পরই বিরাট মাঠ থেকেই তাঁর স্ত্রী অনুষ্কাকে একটি ফ্লাইং কিস দেন। অনুষ্কাও গ্যালারি থেকে তার প্রত্যুত্তর দেন। এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তা দেখে নেটিজেনরাও নানা প্রতিক্রিয়া দিচ্ছেন।

আরও পড়ুন: 'বুম্বাদা বয়সকে বেঁধে রেখেছেন…', প্রসেনজিতের প্রশংসায় পঞ্চমুখ ভোজপুরি অভিনেতা রবি কৃষ্ণ

আরও পড়ুন: ধুরন্ধর’-এর জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল আমিরকে? জানেন আসল সত্যিটা?

বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা কয়েক বছর প্রেম করার পর ২০১৭ সালে ইতালিতে বিয়ে করেন। তাঁদের এক মেয়ে আছে। নাম ভামিকা। আর ছেলে আছে তার নাম আকায়। শোনা যায় যে এই দম্পতি তাঁদের সন্তানদের নিয়ে লন্ডনে চলে গিয়েছেন। লন্ডনের রাস্তায় বিরাট ও তাঁর সন্তানদের বেশ কিছু ভিডিয়ো মাঝে মাঝে সামনে আসে। তাঁরা দু'জনেই তাঁদের সন্তানদের একটি পৃথক পরিবেশে বড় করতে চান। অনুষ্কা ও বিরাট তাঁদের সন্তানদের মিডিয়া এবং পাপারাজ্জি থেকে দূরে রেখেছেন।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks