বিদ্যাহীন কাহানি ৩! ১০ বছর পর আবার চর্চায় এই ছবি, মুখ্য ভূমিকায় কে?
২০১২ সালে বক্স অফিসের রেকর্ড ভেঙ্গে দিয়েছিল কাহানি। একদম অন্যরকম একটা গল্পের প্রেমে মশগুল হয়েছিল দর্শক মহল। বিদ্যা বালানের অসাধারণ অভিনয় যেন গায়ে কাঁটা দিয়েছিল দর্শকদের। এরপর ২০১৬ সালে আবার কাহানি ২- তে সুজয় ঘোষ ফিরিয়ে এনেছিলেন বিদ্যার সেই ম্যাজিক।
২০১২ সালে বক্স অফিসের রেকর্ড ভেঙ্গে দিয়েছিল ‘কাহানি’। একদম অন্যরকম একটা গল্পের প্রেমে মশগুল হয়েছিল দর্শক মহল। বিদ্যা বালানের অসাধারণ অভিনয় যেন গায়ে কাঁটা দিয়েছিল দর্শকদের। এরপর ২০১৬ সালে আবার ‘কাহানি ২’- তে সুজয় ঘোষ ফিরিয়ে এনেছিলেন বিদ্যার সেই ম্যাজিক।
বিদ্যাহীন কাহানি ৩!
তারপর কেটে গিয়েছে প্রায় ১০ বছর। আবার ‘কাহানি’ ফ্রাঞ্চাইজির ফিরে আসা নিয়ে বলিউডের অন্দরে তৈরি হয়েছে জোর জল্পনা কল্পনা। কিন্তু জানা গিয়েছে, পরিচালক সুজয় ঘোষ থাকলেও মুখ্য চরিত্রে হয়তো আর দেখতে পাওয়া যাবে না বিদ্যা বালানকে। দুটি পর্বের পর তৃতীয় পর্বে মুখ্য চরিত্রের জন্য বেছে নেওয়া হতে পারে নতুন কোনও নায়িকাকে।
সূত্র অনুযায়ী জানা গিয়েছে, ‘কাহানি ৩’ ছবির জন্য বেছে নেওয়া হতে পারে ইয়ামি গৌতমকে। যদিও এই মুহূর্তে সিনেমার প্রি প্রোডাকশনের কাজ চলছে। নির্মাতারাও জোর কদমে ছবি তৈরির কাজে হাত লাগিয়েছেন। শুটিংয়ের সময়সূচি নিয়ম চলছে আলোচনা।
ঘনিষ্ঠ সূত্র থেকে আরও জানা গিয়েছে, ‘কাহানি ৩’ সম্পূর্ণ একটি নতুন গল্প নিয়ে আসতে চলেছে। ইয়ামি গৌতম অভিনীত চরিত্রটি ভীষণ শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ একটি চরিত্রভাবে এই ছবিতে। প্রথম দুটি পর্বের মতো তৃতীয় পর্বটিও নারী কেন্দ্রিক সিনেমা হতে চলেছে বলেই ধারণা সকলের।
তবে বিদ্যা বালানের পরিবর্তে ইয়ামি গৌতমকে নেওয়ার কথা শুনে কিছুটা হলেও মন ভেঙেছে ভক্ত মহলের। অন্যদিকে আবার অনেকে এও মনে করছেন, ইয়ামি গৌতমও দুর্দান্ত একজন অভিনেত্রী যার প্রমাণ ইতিমধ্যেই দর্শকরা পেয়েছেন।
খুব সম্প্রতি ‘আর্টিকেল ৩৬০’ ছবির জন্য জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছেন অভিনেত্রী। তাই নিঃসন্দেহে আগামী এই ছবির জন্যই ইয়ামি গৌতম যে একেবারে পারফেক্ট চয়েজ, সেটা নিঃসন্দেহে বলাই যায়।
Home/Entertainment/বিদ্যাহীন কাহানি ৩! ১০ বছর পর আবার চর্চায় এই ছবি, মুখ্য ভূমিকায় কে?