...
...
Next Story

Kusum School: এক কাঁধে ব্যাগ, আরেক হাতে মেকআপ কিট! পরীক্ষা দিয়ে সোজা শ্যুটিংয়ে কুসুম, কোন স্কুলের ছাত্রী তনিষ্কা?

জানেন কি, দর্শকদের মিষ্টি ‘কুসুম’ কাজের পাশাপাশি, পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন সমানতালে। কোন স্কুলে লেখাপড়া করেন তনিষ্কা? কোন ক্লাসেরই বা ছাত্রী সে?

Published on: Nov 27, 2025, 17:11:49 IST
By
Prefer HTon Google
Advertisement

টিআরপি তালিকায় বেশ ভালো ফল করছে জি বাংলার ধারাবাহিক ‘কুসুম’। দীর্ঘ সময় ধরে স্লট রেখেছে নিজের দখলে। আর দর্শকদের কাছ থেকে ভালোবাসা কুড়িয়েছে সদ্য অভিনয়ে পা রাখা তনিষ্কা তিওয়ারি। তবে জানেন কি, সিরিয়ালের এই মিষ্টি মেয়েটি কাজের পাশাপাশি, পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন সমানতালে। কোন স্কুলে লেখাপড়া করেন তনিষ্কা? কোন ক্লাসেরই বা ছাত্রী সে?

কোন স্কুলের ছাত্রী তনিষ্কা তিওয়ারি?
কোন স্কুলের ছাত্রী তনিষ্কা তিওয়ারি?

ডেইলি সোপের শ্যুটিং, তাও আবার নায়িকা। দিনে ১২ থেকে ১৪ ঘণ্টা কেটে যায় শ্যুটিংয়ে। চলতি বছরেই বোর্ডের পরীক্ষা দেবেন তনিষ্কা। এখন চলছে ‘প্রি-বোর্ড’-এর পরীক্ষা। দেখা গেল এক কাঁধে স্কুলের ব্যাগ আর আরেক হাতে মেকআপের কিট নিয়ে সেটে প্রবেশ করছেন দর্শকদের প্রিয় ‘কুসুম’।

আরও পড়ুন: ভক্তদের চাপে ফিরেছেন চিরদিনই তুমি যে আমারে! জিতুর সব অনুরাগীই ভুয়ো? অভিযোগে জবাব ‘আর্য’র

আরও পড়ুন: শুরুতেই ছক্কা হাঁকাল ‘বিদ্যা ব্যানার্জি’, যদিও হতে পারল না টিআরপি টপার, তাহলে প্রথম কে?

এক সাক্ষাৎকারে আনন্দবাজারকে তনিষ্কা জানিয়েছেন, সকালে ঘুম থেকে উঠেই বসে পড়েন বই নিয়ে। তারপর স্কুলে গিয়ে পরীক্ষা। আর সেখান থেকে সোজা সেটে। সঙ্গে থাকে বই। শ্যুটের ফাঁকে সময় পেলেই বই খুলে বসে যান। দিনে ঘুমের জন্য বরাদ্দ মাত্র চার ঘণ্টা।

আরও পড়ুন: ২য় স্ত্রী হেমা-র সন্তান, বাবার বাড়িতে পা রাখেননি কখনো! ধর্মেন্দ্রর শুধু এই বিশেষ সম্পত্তি চান ছোট মেয়ে অহনা

তনিষ্কা আরও জানিয়েছেন যে, মাধ্যমিক দেওয়ার পর ‘হিউম্যানিটিজ’ নিয়ে পড়াশোনা করার ইচ্ছে রয়েছে তাঁর। ফিল্ম স্টাডিজ নিয়ে উচ্চশিক্ষা করবেন। ছোটবেলা থেকেই তাঁর নায়িকা হওয়ার শখ। আর তাই শত কষ্টও হাসিমুখে সইতে রাজি দর্শকদের প্রিয় ‘কুসুম’।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe