মেধা শঙ্কর ২০১৯ সালে ‘বিচাম হাউস’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন, কিন্তু এর চার বছর পর ‘টুয়েলভথ ফেইল’ -এর অভাবনীয় সাফল্যের পরেই তিনি বলিউডে পরিচিতি লাভ করেন। ছবিতে তাঁকে শ্রদ্ধা জোশীর চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। এই চরিত্রে অভিনয়ের জন্য তিনি যথেষ্ট প্রশংসাও কুড়িয়েছিল। অনেকেই তাঁকে ‘নতুন ন্যাশনাল ক্রাশ’ বলে ডাকতে শুরু করেন। এবার মেধা হিন্দুস্তান টাইমসকে তাঁর এখনও পর্যন্ত পথচলা এবং প্রতিবারই নতুন ধরনের চরিত্রে অভিনয়ের তাগিদ নিয়ে কথা বলেছেন।

আরও পড়ুন: নারী সংরক্ষণ বিল পাস না হওয়ায় নিয়ে দুঃখপ্রকাশ হেমা-কঙ্গনার! ‘এটা চরম লজ্জাজনক…’, যা বললেন তাঁরা
‘টুয়েলভথ ফেইল’-এর পর পাশের বাড়ির মেয়ের মতো চরিত্র থেকে সরে আসার সিদ্ধান্তটি সচেতন ভাবে নেওয়া হয়েছিল কিনা এই প্রসঙ্গে অভিনেত্রী কথা বলেন। তিনি বলেন, ‘টুয়েলভথ ফেইল-এর পর আমাকে যে ধরনের কাজের প্রস্তাব দেওয়া হয়েছিল এবং এখনও দেওয়া হচ্ছে, তার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। ওই ধরনের চরিত্রে আর অভিনয় না করার কোনও সচেতন সিদ্ধান্ত ছিল না, কিন্তু আমি অস্বীকার করব না যে আমি ওই ইমেজ থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিলাম। আমি ওই (চরিত্রটি) সফল ভাবে করেছি এবং এর জন্য অনেক ভালোবাসা ও সমালোচকদের প্রশংসা পেয়েছি।’
আরও পড়ুন: প্রেমচর্চা তুঙ্গে, তার মাঝেই সাহেবের মায়ের সঙ্গে ছবি সুস্মিতার! ছিলেন সোনম-সুনীলও
{{/usCountry}}আরও পড়ুন: প্রেমচর্চা তুঙ্গে, তার মাঝেই সাহেবের মায়ের সঙ্গে ছবি সুস্মিতার! ছিলেন সোনম-সুনীলও
{{/usCountry}}কিন্তু মেধা স্পষ্ট করে বলেছেন যে, একই ধরনের চরিত্রে বারবার অভিনয় করতে তার অনীহার কারণ টাইপকাস্টিংয়ের কোনও ভয় ছিল না, বরং এর কারণ ছিল নিজেকে চ্যালেঞ্জ করার ইচ্ছা। তিনি বলেন, ‘আমি যদি একই ধরনের কিছু করি, যা আমি জানি দর্শকরা দেখতে চায়, তাহলে সেটা সহজ হয়ে যাবে। এটা জলভাত হয়ে যাবে। তখন মজাটা কোথায়, চ্যালেঞ্জটাই বা কোথায়?’
আরও পড়ুন: রণবীরকে কেন 'শক্তিমান'-এর চরিত্রে চান না মুকেশ? ‘সুন্দর মুখও প্রয়োজন…’, যা বললেন তিনি
প্রসঙ্গত, বিধু বিনোদ চোপড়া পরিচালিত 'টুয়েলভথ ফেইল' ছবিটি আইপিএস মনোজ কুমার শর্মার (বিক্রান্ত ম্যাসি অভিনীত) গল্প তুলে ধরেছিল। মেধা তাঁর প্রেমিকা (এবং পরে স্ত্রী) শ্রদ্ধার চরিত্রে অভিনয় করেছিলেন। মাত্র ২০ কোটি টাকা বাজেটে নির্মিত ছবিটি বিশ্বব্যাপী ৭০ কোটি টাকা আয় করেছিল।