Ram Kapoor: প্রায় এক বছর ধরে অভিনেতা রাম কাপুর এবং প্রযোজক একতা কাপুর একে অপরের সঙ্গে কথা বলেন না, এমন গুঞ্জন বারবার রটেছিল সর্বত্র। বড়ে আচ্ছে লাগতে হে সিনেমার অন্তরঙ্গ দৃশ্য নিয়ে রামের মন্তব্য করার পরেই এই গুঞ্জন তৈরি হয়।
Ram Kapoor: প্রায় এক বছর ধরে অভিনেতা রাম কাপুর এবং প্রযোজক একতা কাপুর একে অপরের সঙ্গে কথা বলেন না, এমন গুঞ্জন বারবার রটেছিল সর্বত্র। ‘বড়ে আচ্ছে লাগতে হে’ সিনেমার অন্তরঙ্গ দৃশ্য নিয়ে রামের মন্তব্য করার পরেই এই গুঞ্জন তৈরি হয়। এই ঘটনার পর অনেকেই বিশ্বাস করতে শুরু করেন যে একতার সঙ্গে হয়তো রামের সম্পর্কের অবনতি ঘটেছে। কিন্তু এবার রাম কাপুর যা করলেন তাতে এতদিন ধরে চলা সমস্ত গুজবের অবসান ঘটল।
পুরনো অশান্তি ভুলে একতাকে জড়িয়ে ধরলেন রাম
সম্প্রতি ‘লক আপ: সচ ইয়া সাজা’ শোয়ের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রাম কাপুর। আসন্ন এই অনুষ্ঠানের অন্যতম প্রতিযোগী হতে চলেছেন তিনি। সোমবার এই অনুষ্ঠানে রামকে যখন প্রতিযোগী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়, তখন সেখানে উপস্থিত একতা কাপুরকে জড়িয়ে ধরেন রাম।
খুব স্বাভাবিকভাবেই রাম এবং একতার এই মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। অন্য সময় বা অন্য কারোর সঙ্গে এই ঘটনা ঘটলে হয়তো এই নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করতেন অনেকে কিন্তু রাম এবং একতার এই পুনর্মিলনে ভীষণ আনন্দিত সকলে। এত বছরের ভুল বোঝাবুঝির অবসান ঘটেছে দেখে খুশি ভক্তরা।
‘বড়ে আচ্ছে লাগতে হে’ ছবির একটি দৃশ্য নিয়ে কথা বলতে গিয়ে রাম প্রকাশে একতাকে দোষী সাব্যস্ত করেন। তার কিছুদিন পরেই যখন একতা সোশ্যাল মিডিয়ায় অপেশাদার অভিনেতা নিয়ে একটি পোস্ট করেন, তখন সেই বিতর্ক আরও বড় আকার ধারণ করে।
একতা নাম উল্লেখ না করলেও সকলে বুঝতে পেরেছিলেন তিনি রামকে উদ্দেশ্য করেই এই পোস্ট করেছিলেন। অন্যদিকে রামের স্ত্রী প্রকাশ্যে রামের সমর্থনে কথা বলায় পরিস্থিতি আরো জটিল হয়ে দাঁড়ায়। যদিও এই সমস্ত বিতর্কের মাঝেও রাম সবসময় একতার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেই কথা বলতেন। অবশেষে রাম ও একতার পুনর্মিলনে যে ‘লক আপ’ অনুষ্ঠানটি আরও কিছুটা সমৃদ্ধ হল তা বলাই বাহুল্য।