...
...
Next Story

কবে বিয়ের পিঁড়িতে বসবেন দেব-রুক্মিণী? 'যে দিন আমাদের…', যা বললেন নায়িকা

কবে বিয়ে করবেন দেব আর রুক্মিণী মৈত্র? এটা নিয়ে অনুরাগীদের প্রশ্নের শেষ নেই। এই নিয়ে দেব-রুক্মিণী নানা সময় মুখ খুললেও অনুরাগীদের মাধ্যমে বারবার ঘুরে ফিরে আসে এই প্রশ্ন।

Published on: Nov 26, 2025, 12:06:42 IST
Advertisement

দেব আর রুক্মিণী মৈত্রর সম্পর্ক নিয়ে চর্চার শেষ নেই। বিশেষ করে তাঁদের বিয়ে মাঝে মাঝেই উঠে আসে সংবাদের শিরোনামে। বহু বছর ধরে সম্পর্কে রয়েছেন তাঁরা। এক সঙ্গে একাধিক ছবিতেও কাজ করেছেন। দেবের বাড়ির অনুষ্ঠান হোক বা তাঁর ছবির প্রিমিয়ার সব জায়গায় নায়িকাকে দেখা যায়। আর এর উল্টোটাও হয়। দু'জনের পরিবারও তাঁদের দু'জনকে ভালোবাসে। কিন্তু কবে বিয়ে করবেন তাঁরা? এটা নিয়ে অনুরাগীদের প্রশ্নের শেষ নেই। এই নিয়ে দেব-রুক্মিণী নানা সময় মুখ খুললেও অনুরাগীদের মাধ্যমে বারবার ঘুরে ফিরে আসে এই প্রশ্ন।

কবে বিয়ের পিঁড়িতে বসবেন দেব-রুক্মিণী? 'যে দিন আমাদের…', যা বললেন নায়িকা
কবে বিয়ের পিঁড়িতে বসবেন দেব-রুক্মিণী? 'যে দিন আমাদের…', যা বললেন নায়িকা

আরও পড়ুন: স্মৃতির বাবা ও হবু স্বামী অসুস্থ! চলে গেল বরযাত্রী! কেন? মুখ খুললেন পলাশের দিদি পালক

সম্প্রতি সঙ্গীত বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এক অনুরাগী রুক্মিণীকে এই প্রশ্ন করেন। এই প্রশ্ন শুনে নায়িকা জবাব দেন, ‘যে দিন আমাদের সবাই প্রশ্ন করা বন্ধ করে দেবে, সেদিন আমরা সকলকে চমকে দেব। তখন সবাই আশ্চর্য হয়ে যাবে। কিন্তু বলা যায় না বিয়ে কার কপালে কখন, কার সঙ্গে (এই কথা বলেই জিভ কাটেন নায়িকা)।’

আরও পড়ুন: ‘কেঁদে কেঁদে ও…’! স্মৃতির বান্ধবীর সঙ্গে পলাশের ‘ঘনিষ্ঠ চ্যাট’ নিয়ে চর্চা, তারই মাঝে মুখ খুললেন বরের মা

আরও পড়ুন: 'জয়'-এর হাত ছেড়ে চিরনিদ্রায় 'বীরু' ধর্মেন্দ্র! 'এমন একটা শূন্যতা…', আবেগে ভাসলেন অমিতাভ

তাছাড়াও নিউজ এইট্টিন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে দেবকে প্রশ্ন করা হয়েছিল, ‘তিনি কি টলিউডের সলমন খান? ভাইজানের মতো তিনিও কি সারা জীবন একাই জীবন কাটাবেন বলে মনে করছেন?’ উত্তরে দেব যা বললেন তা কিন্তু চমকে দেওয়ার মতো।

দেব বলেন, ‘আমি কোনও খান হতে চাই না। দেব হয়েই আমি বেশ ভালোই আছি। যেখানে আছি, যার সঙ্গে আছে বেশ ভালোই আছি। তবে এই নয় যে আমি সিঙ্গল ব্যাচেলার লাইফ লিড করব।’

রুক্মিণীকে বিয়ে নিয়ে দেব বলেন, ‘বিয়ে হল ভাগ্যের ব্যাপার। তবে এই নয় যে আমি বিয়ে করতে চাই না। অবশ্যই করব। একটা প্ল্যান চলছে, খুব শীঘ্রই সবাই জানতে পারবে।’

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks