...
...
Next Story

মধ্যরাতে কেক কেটে জন্মদিন উদযাপন সৌরভের! বরকে কী আদুরে বার্তা দিলেন দর্শনা?

টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেতা সৌরভ দাস। ৩৭ বছরে পা দিলেন নায়ক। মাঝরাতে কেক কেটে জন্মদিন পালন করলেন অভিনেতা। বিশেষ এই দিনে অভিনেতাকে আদুরে বার্তা দিলেন স্ত্রী দর্শনা বণিক। জানেন কী লিখলেন অভিনেত্রী?

Published on: Jan 21, 2026, 22:36:47 IST
Advertisement

টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেতা সৌরভ দাস। ৩৭ বছরে পা দিলেন নায়ক। মাঝরাতে কেক কেটে জন্মদিন পালন করলেন অভিনেতা। বিশেষ এই দিনে অভিনেতাকে আদুরে বার্তা দিলেন স্ত্রী দর্শনা বণিক। জানেন কী লিখলেন অভিনেত্রী?

মধ্যরাতে কেক কেটে জন্মদিন উদযাপন সৌরভের! বরকে কী আদুরে বার্তা দিলেন দর্শনা?
মধ্যরাতে কেক কেটে জন্মদিন উদযাপন সৌরভের! বরকে কী আদুরে বার্তা দিলেন দর্শনা?

আরও পড়ুন: মেয়েকে সঙ্গে নিয়ে থানায় গেলেন প্রথম স্ত্রী অনিন্দিতা! হিরণের নামে দায়ের করলেন অভিযোগ

আরও পড়ুন: মহুয়া রায়চৌধুরীর বায়োপিকে কেন দেখা গেল না সৌমিতৃষাকে? ‘মিটিংটা ক্যানসেল…’, যা বললেন নায়িকা

টলিউড অনলাইনের পক্ষ থেকে নায়কের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে শেয়ার করা হয়। সেখানেই তাঁকে মধ্যরাতে কেক কেটে জন্মদিন উদযাপন করতে দেখা যায়। দেখা যায় তিনি সিনেমা লেখা একটি কেক কাটছেন। কেকের উপর ক্ল্যাপ থেকে রিল, টিকিট, পপকর্ণ, মাইকের একটি সুন্দর কাটআউট ছিল। প্রথমে বাতিতে ফুঁ দিয়ে তারপর কেক কাটেন নায়ক। তাঁর পরনে ছিল কালো রঙের টি-শার্ট ও ডেনিমের জ্যাকেট। তাছাড়াও দুপুরে পোলাও, ভাজা, পায়েস, মাংস দিয়ে জমিয়ে সারেন জন্মদিনের ভোজও।

স্বামীর জন্মদিনে তাঁর সঙ্গে কাটানো নানা সময়ের বেশ কিছু ছবি শেয়ার করে দর্শনা ক্যাপশনে লিখেছিলেন, ‘হ্যাপ বার্থডে মাই লাভ।’ নায়িকার এই পোস্ট ভালোবাসায় ভরে দিয়েছেন নেটিজেনরা। অনেকেই নায়ককে জন্মদিনের শুভেচ্ছা জানান। তারকারাও বাদ পড়েননি।

আরও পড়ুন: ধনশ্রীর সঙ্গে ডিভোর্সের পর আবার বিচ্ছেদ যুজবেন্দ্রের জীবনে? মাহাভাশকে করলেন আনফলো!

আরও পড়ুন: প্রাক্তন দেবের সঙ্গে ছবিতে জুটি বাঁধবেন স্ত্রী শুভশ্রী, 'অতীত নিয়ে…', যা বললেন স্বামী রাজ

নায়কের অন্যতম জনপ্রিয় সিরিজ 'মন্টু পাইলট' সেই প্রসঙ্গ টেনে উষসী রায় নায়ককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘হ্যাপি বার্থডে পাইলট।’ ফলক রশিদ রায়ও নায়ককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তাছাড়াও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের মধ্যেও অনেকে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান। ‘আলু দ্য ফ্রেঞ্চফ্রাই’ অর্থাৎ অন্তরা নয়না রায় সৌরভকে শুভেচ্ছা জানান। অন্তরার আরও একটি পরিচয় হল তিনি 'বং গাই' কিরণ দত্তের প্রেমিকা। তিনি ছাড়াও প্রেরণা দাসও তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান। তাছাড়াও স্ত্রী দর্শনার পোস্টের মন্তব্যও করেন সৌরভ। তিনি লেখেন, 'থ্যাঙ্কস মাই লাভ'।

কাজের সূত্রে আর কিছুদিনের মধ্যেই সৌরভের নতুন সিরিজ 'মন্টু পাইল্ট সিজন ৩' আসছে। পর্দার মন্টু পাইল্টের জন্মদিনেই সামনে আনা হল সিরিজের ফার্স্ট লুক। সৌরভ ছাড়াও এই সিরিজে থাকছেন শোলাঙ্কি রায়, পার্ণো মিত্র, চান্দ্রেয়ী ঘোষ-সহ আরও অনেকে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe