...
...
Next Story

মহুয়া রায়চৌধুরীর বায়োপিকে কেন দেখা গেল না সৌমিতৃষাকে? ‘মিটিংটা ক্যানসেল…’, যা বললেন নায়িকা

টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। মাঝে শোনা গিয়েছিল নায়িকাকে নাকি মহুয়া রায়চৌধুরীর বায়োপিকের জন্য অফার করা হয়েছিল। কিন্তু পরে প্রকাশ্যে আসে এই ছবিতে মুখ্য ভূমিকায় থাকছেন অঙ্কিতা মল্লিক। ঠিক কী কারণে সরে আসা এই ছবি থেকে? এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন সৌমিতৃষা।

Updated on: Jan 21, 2026, 21:31:39 IST
Advertisement

টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। তিনি ছোট পর্দা থেকে তাঁর পথ চলা শুরু করলেও বড় পর্দায় দেবের বিপরীতে তিনি ডেবিউ সারেন। তাছাড়াও নায়িকার ঝুলিতে রয়েছে হিট ওয়েব সিরিজও। কিন্তু এই সব কিছুর মধ্যেই মাঝে শোনা গিয়েছিল নায়িকাকে নাকি মহুয়া রায়চৌধুরীর বায়োপিকের জন্য অফার করা হয়েছিল। কিন্তু পরে প্রকাশ্যে আসে এই ছবিতে মুখ্য ভূমিকায় থাকছেন ছোট পর্দার আর এক পরিচিত মুখ অঙ্কিতা মল্লিক। ঠিক কী কারণে সরে আসা এই ছবি থেকে? এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন সৌমিতৃষা।

মহুয়া রায়চৌধুরীর বায়োপিকে কেন দেখা গেল না সৌমিতৃষাকে? মুখ খুললেন নায়িকা
মহুয়া রায়চৌধুরীর বায়োপিকে কেন দেখা গেল না সৌমিতৃষাকে? মুখ খুললেন নায়িকা

আরও পড়ুন: ধনশ্রীর সঙ্গে ডিভোর্সের পর আবার বিচ্ছেদ যুজবেন্দ্রের জীবনে? মাহাভাশকে করলেন আনফলো!

তিনি অ্যাডিশানকে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে বলেন, ‘আমার কাছে ফোন এসেছিল। আমাকে বলা হয়েছিল যে মিটিং হবে একটা। কোনও একটা তারিখে বিকাল ৪টার সময় মিটিং স্থির করা হয়। আমি তাতে রাজিও হই। তারপর বলা হয় যে, ‘এই দিন মিটিংটা হচ্ছে না।’ তারপর জানানো হয় যে একটা লুক টেস্ট হবে। তারপর আর কাজটা নিয়ে কোনও কথা বার্তা হয়নি।'

আরও পড়ুন: ডোনার সঙ্গে বিয়ের ২৪ বছর পর সৌরভ নিজেই বাছবেন 'নিজের বউ'! শুরু কানাঘুষো

কিছুদিন আগেই সৌমিতৃষার বহুল চর্চিত সিরিজ 'কালরাত্রি ২' মুক্তি পেয়েছে। সিরিজের প্রচারমূলক এক সাক্ষাৎকারে সিরিজের পরিচালকের পাশে বসেই নায়িকা এই ছবি প্রসঙ্গে কথা বলেছিলেন। তাই এই প্রশ্নের উত্তর দিতে দিতে পরিচালকের সঙ্গে তুলনা টেনে নায়িকা বলেন, ‘যেমন অয়ন স্যারের (অয়ন চক্রবর্তী) সঙ্গে আমার কথা হল। মিটিং ডাকা হল। তারপর যদি সেই মিটিংটা ক্যানসেল হয়ে যায়। তারপর যদি হঠাৎ করে বলা হয় যে, ‘তোর লুক টেস্ট করব, তারপর তোকে গল্প বলব।’ তখন আমার মনে হতেও পারে, ‘যে স্যার আগে আমি গল্পটা একটু শুনি। আগে কী গল্প আছে জানি।’ সেটা আমি ওঁদের বলেছিলাম। তারপর আর সেখান থেকে ফোন আসেনি। তারপর আর কী করব আমিও ফোন করিনি।'

প্রসঙ্গত, মহুয়া বন্দোপাধ্যায়ের বায়োপিক ‘গুন গুন করে মহুয়া’তে নাম ভূমিকায় অভিনেত্রী অঙ্কিতা মল্লিককে দেখা যাবে। যদিও মাঝে শোনা গিয়েছিল তিনি নাকি এই ছবি থেকে বাদ পড়েছেন। পরে তা নায়িকা নিজেই নস্যাৎ করে দেন।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks