...
...
Next Story

মেগা নয় এবার ছবির হিরো আরেফিন! বড়পর্দায় কার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন নায়ক?

ছোটপর্দার অন্যতম জনপ্রিয় অভিনেতা সৈয়দ আরেফিন। 'ইরাবতীর চুপকথা' থেকে ‘খেলাঘর’-সহ একাধিক হিট মেগা তিনি দর্শকদের উপহার দিয়েছেন। আর এবার তিনি ছোটপর্দার গণ্ডি ছাড়িয়ে পা রাখতে চলেছেন বড়পর্দায়!

Published on: Mar 21, 2026, 21:27:41 IST
Advertisement

ছোটপর্দার অন্যতম জনপ্রিয় অভিনেতা সৈয়দ আরেফিন। 'ইরাবতীর চুপকথা' থেকে ‘খেলাঘর’-সহ একাধিক হিট মেগা তিনি দর্শকদের উপহার দিয়েছেন। আর এবার তিনি ছোটপর্দার গণ্ডি ছাড়িয়ে পা রাখতে চলেছেন বড়পর্দায়!

মেগা নয় এবার ছবির হিরো আরেফিন! বড়পর্দায় কার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন নায়ক?
মেগা নয় এবার ছবির হিরো আরেফিন! বড়পর্দায় কার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন নায়ক?

আরও পড়ুন: ‘কভি খুশি কভি গম ২’ কি আসছে? ‘এখনও এই ছবিটি…’, জবাব দিলেন করণ নিজে

আজকাল ডট ইনের একটি প্রতিবেদন অনুসারে ছোটপর্দার পর এবার বড়পর্দাতেও নায়ক হিসেবেই নিজেকে মেলে ধরবেন আরেফিন। তবে কেবল অভিনয়ের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখবেন না অভিনেতা। গুঞ্জন তাঁর প্রথম ছবিতে নাকি তিনি প্রযোজনাও করবেন, তবে যৌথ ভাবে।

আরও পড়ুন: নাম না করে তৃণাকে 'বিষাক্ত মহিলা' বলে ফের আক্রমণ ‘লাট্টু’র মায়ের? ছেলের বদলি আসতেই বিস্ফোরক অভিযোগ

শোনা গিয়েছে ইতিমধ্যেই নাকি ছবির প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হয়ে গিয়েছে। জোর কদমে চলছে প্রস্তুতি। এখন মূলত চিত্রনাট্য নিয়েই নাকি আপাতত কাজ হচ্ছে। জানা গিয়েছে রোমান্টিক ধাঁচের ছবি হতে চলেছে। প্রেমিক রূপেই বড়পর্দায় সকলের মন মাতাবেন আরেফিন। তবে ছবি গল্প ঠিক কেমন হবে তা নিয়ে এখনও সেভাবে কিছু প্রকাশ করা হয়নি। এই নিয়ে এখনই মুখ খুলতে নারাজ অভিনেতা।

এবার খুব স্বাভাবিক ভাবেই অনেকের মনে প্রশ্ন জাগবে যে আরেফিনের বিপরীতে নায়িকা হিসেবে কাকে দেখা যাবে? ছোটপর্দার কোন অভিনেত্রী কি তাঁর বিপরীতে থাকবেন? নাকি সিনে-দুনিয়ার কোন জনপ্রিয় অভিনেত্রীকে আরেফিনের ছবিতে নায়িকা হিসেবে দেখা যাবে? জানা গিয়েছে, এই ক্ষেত্রে নায়ক মঞ্চকে বেশি গুরুত্ব দেবেন। থিয়েটারের সঙ্গে যুক্ত কোনও অভিনেত্রীকে নাকি তাঁর বিপরীতে দেখা যেতে পারে। তবে তিনি কে সেই বিষয়ে এখনও কিছু চূড়ান্ত হয়নি। ছবির জন্য নাকি নতুন মুখ খুঁজছেন তাঁরা। নায়িকা নির্বাচনের জন্য নাকি অডিশনও নেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে।

প্রসঙ্গত, আরেফিনকে সর্ব শেষ সান বাংলার ধারাবাহিক 'পুতুল টিটিপি'তে দেখা গিয়েছিল। এই ধারাবাহিকে নায়কের বিপরীতে দেখা মিলেছিল অভিনেত্রী খেয়ালী মণ্ডলের। প্রায় এক বছর ধরে এই চলেছিল। এই ধারাবাহিকে খেয়ালি ও আরেফিন ছাড়াও নেগেটিভ চরিত্রে দেখা মিলে অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রর।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks