Pulwama attack mastermind Hamza Killed: পুলওয়ামা হামলার 'মাস্টারমাইন্ড' হামজা খতম! গুলি করে মারল ‘গানম্যানরা’- রিপোর্ট

Pulwama attack mastermind Hamza Killed: পুলওয়ামা হামলার 'মাস্টারমাইন্ড' হামজা বুরহান খতম, দাবি করা হল রিপোর্টে। ২০১৯ সালে যে হামলার ঘটনায় ভারতের ৪০ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছিল। সেই নৃশংস জঙ্গি হামলার পরে এয়ারস্ট্রাইক চালিয়েছিল ভারতীয় বায়ুসেনা।

Published on: May 21, 2026, 15:38:56 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Pulwama attack mastermind Hamza Killed: পুলওয়ামা হামলার 'মাস্টারমাইন্ড' হামজা বুরহানকে গুলি করে হত্যা করা হয়েছে বলে একাধিক রিপোর্টে দাবি করা হল। সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে'র প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের মুজফ্ফরাবাদে হামজাকে লক্ষ্য করে গুলি চালায় অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা (আননোন গানম্যান হিসেবে পরিচিত)। তার জেরে মৃত্যু হয়েছে পুলওয়ামা হামলার 'মাস্টারমাইন্ড'-র। ২০১৯ সালে যে হামলার ঘটনায় ভারতের ৪০ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছিল। সেই নৃশংস জঙ্গি হামলার পরে এয়ারস্ট্রাইক চালিয়েছিল ভারতীয় বায়ুসেনা। আর এবার খতম হয়ে গেল পুলওয়ামা হামলার 'মাস্টারমাইন্ড'।

পুলওয়ামা হামলার 'মাস্টারমাইন্ড' হামজা বুরহান খতম, দাবি করা হল রিপোর্টে। (ফাইল ছবি, সৌজন্যে এক্স)
পুলওয়ামা হামলার 'মাস্টারমাইন্ড' হামজা বুরহান খতম, দাবি করা হল রিপোর্টে। (ফাইল ছবি, সৌজন্যে এক্স)

পুলওয়ামা হামলার 'মাস্টারমাইন্ড' হামজা আসলে কে?

১) পুলওয়ামার খারবাতপোরায় জন্মগ্রহণ করেছিল হামজা। উচ্চশিক্ষার অজুহাতে ২০১৭ সালে পাকিস্তানে চলে গিয়েছিল। তবে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল-বদরে যোগ দিয়েছিল। তারপর ওই জঙ্গি সংগঠনের কম্যান্ডার হয়েছিল।

২) ২০২২ সালে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে হামজাকে জঙ্গির তকমা দিয়েছিল। যে ‘ডাক্তার’ হিসেবে পরিচিত ছিল।

আরও পড়ুন: Agni Advanced Missile Trial: ১টা মিসাইল ছুড়েই অনেক জায়গায় হামলা, পরীক্ষা ভারতের, ওটাই দেখা গিয়েছে বাংলাদেশে?

পাকিস্তানের হয়ে ‘চরবৃত্তি’, কলকাতার ১ জন গ্রেফতার

আর সেই ঘটনা এমন একটা দিনে সামনে এসেছে, যার আগেরদিন ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএয়ের তরফে জানানো হয়েছে, পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে জাফর রিয়াজ ওরফে রিজভি নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। পাকিস্তানের গোয়েন্দা অফিসারদের কাছে ভারতের অত্যন্ত গোপনীয় ও সংবেদনশীল নিরাপত্তা সংক্রান্ত তথ্য পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে জাফরকে। বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা, অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট এবং বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের (ইউএপিএ) একাধিক কঠোর ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃত একজন পাকিস্তানির সঙ্গে বিয়ে করেছিল। তার সন্তানরাও পাকিস্তানের নাগরিক।

আরও পড়ুন: Modi's gifts to Meloni and others: সুইডেনে শান্তিনিকেতনের ব্যাগ উপহার মোদীর, মেলোনিকে দিলেন ২ স্পেশাল শাল, কোথাকার?

NIA-র তরফে কী কী জানানো হয়েছে?

এনআইএয়ের তরফে জানানো হয়েছে, ভারত-বিরোধী সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য পাকিস্তানের তথাকথিত গোয়েন্দা অফিসারদের কাছে সংবেদনশীল তথ্য পাচার করত। তার বিরুদ্ধে জারি করা হয়েছিল লুক-আউট নোটিশ। এমনকী 'ঘোষিত অপরাধী'-র তকমাও দেওয়া হয়েছিল জাফরের নামে।

আরও পড়ুন: India slams Pakistan: 'আইন নেই...,' নিরাপত্তা পরিষদে পাকিস্তানকে তুলোধোনা ভারতের, মনে করাল ৭১-র গণহত্যা

আর 'ঘোষিত অপরাধী'-র তকমা কেন দেওয়া হয়েছিল, সেটাও এনআইএয়ের তরফে জানানো হয়েছে। জাতীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে, আগেও চরবৃত্তির একটি মামলায় জাফর দণ্ডিত হয়েছিল। তদন্তে উঠে এসেছে যে ২০০৫ সাল থেকেই নিয়ম ভারত এবং পাকিস্তানের মধ্যে যাতায়াত করত। সেরকমই একটি সফরের সময় অর্থের লোভ এবং নাগরিকত্বের টোপ দিয়ে তাকে ভারতে চরবৃত্তির জন্য নিয়োগ করেছিল পাকিস্তানের গোয়েন্দা অফিসাররা।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More