Aadhaar Card Latest Update: আধার কার্ডের পুরনো অ্যাপ বন্ধ হয়ে যাচ্ছে। ইউআইডিএআইয়ের তরফে জানানো হয়েছে, পুরনো 'mAadhaar' অ্যাপটি দ্রুত বন্ধ করে দেওয়া হচ্ছে। এর পরিবর্তে নাগরিকদের আরও আধুনিক, দ্রুত এবং সুরক্ষিত ডিজিটাল পরিষেবা দিতে সম্পূর্ণ নতুন একটি ‘Aadhaar App’ চালু করা হয়েছে। সেই পরিস্থিতিতে উপভোক্তাদের অতি দ্রুত এই নতুন অ্যাপে শিফট করার পরামর্শ দেওয়া হয়েছে। কার, পুরনো অ্যাপটি একবার পুরোপুরি বন্ধ হয়ে গেলে আধার সংক্রান্ত কোনও ডিজিটাল কাজ আর সেখান থেকে করা যাবে না।
কেন বন্ধ করা হচ্ছে পুরনো mAadhaar অ্যাপ?

প্রযুক্তিগত উৎকর্ষতা এবং ব্যবহারকারীদের ডেটা সুরক্ষার কথা মাথায় রেখেই এই বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। পুরনো অ্যাপটি বেশ কয়েক বছর আগে তৈরি করা হয়েছিল। এছাড়া, ভারতের নতুন ‘ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট’-র কঠোর নিয়মাবলীর সঙ্গে সামঞ্জস্য রেখে এবং ব্যবহারকারীদের গোপনীয়তা নিয়ন্ত্রণ করার ক্ষমতা আরও বাড়াতেই নতুন অ্যাপটিকে একদম নতুনভাবে ডিজাইন করা হয়েছে।
নতুন অ্যাপ্লিকেশনের বিশেষ কিছু ফিচার
১) কিউআর কোড ভিত্তিক শেয়ারিং: এখন থেকে কোথাও পরিচয় যাচাই করার জন্য আপনার মূল আধার নম্বর দেখানোর প্রয়োজন নেই। অ্যাপের সুরক্ষিত কিউআর কোডের মাধ্যমেই অফলাইন ভেরিফিকেশন করা সম্ভব।
২) সিলেক্টিভ শেয়ার : আপনার গোপনীয়তা বজায় রাখতে আপনি নিজেই ঠিক করতে পারবেন ঠিক কতটুকু তথ্য (যেমন শুধু নাম ও ছবি, নাকি পুরো ঠিকানা) শেয়ার করবেন।
{{/usCountry}}২) সিলেক্টিভ শেয়ার : আপনার গোপনীয়তা বজায় রাখতে আপনি নিজেই ঠিক করতে পারবেন ঠিক কতটুকু তথ্য (যেমন শুধু নাম ও ছবি, নাকি পুরো ঠিকানা) শেয়ার করবেন।
{{/usCountry}}৩) ফেস অথেন্টিকেশন: ওটিপি বা বায়োমেট্রিকের পাশাপাশি ফেস আইডির মাধ্যমেও এখন সুরক্ষিত লগইন করা যাবে।
৪) পারিবারিক প্রোফাইল: নতুন অ্যাপের প্রোফাইল সেকশনে সর্বোচ্চ পাঁচজন পরিবারের সদস্যের আধার কার্ড একসঙ্গে যুক্ত করে রাখা যাবে।
আরও পড়ুন: Vande Mataram in WB Madrasa: মাদ্রাসায় ‘বন্দে মাতরম’ গাইতেই হবে! নির্দেশিকা জারি শুভেন্দু সরকারের
নতুন Aadhaar অ্যাপে কীভাবে রেজিস্ট্রেশন ও লগইন করবেন?
১) ডাউনলোড: প্রথমে গুগল প্লে স্টোর (Google Play Store) বা অ্যাপল অ্যাপ স্টোর (Apple App Store)-এ গিয়ে ডেভলপার 'UIDAI' দেখে অফিশিয়াল নতুন ‘Aadhaar’ অ্যাপটি ডাউনলোড করুন।
২) ভাষা নির্বাচন: অ্যাপটি খোলার পর আপনার পছন্দের ভাষাটি বেছে নিয়ে 'Continue' অপশনে ট্যাপ করুন।
৩) এমপিন সেটআপ (MPIN Setup): অ্যাপে নিজের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে একটি ছয় ডিজিটের এমপিন (MPIN) তৈরি করুন। পরবর্তীতে লগইন করার সময় এই পিনটি প্রয়োজন হবে।
৪) আধার ও ওটিপি লিঙ্ক: আপনার আধার নম্বরটি দেওয়ার পর রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। সেটি সাবমিট করলেই আপনার ডিজিটাল আধার প্রোফাইলটি অ্যাপে সক্রিয় হয়ে যাবে।