Nandan Nilekani Exam Reform Task Force: আধারের 'জনক', ইনফোসিসের ‘লোক’- পরীক্ষা-সংস্কার কমিটির নেতৃত্বে কাকে বসালেন মোদী?
Nandan Nilekani Exam Reforms Task Force: ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির নেতৃত্বে পরীক্ষা সংক্রান্ত টাস্কফোর্স গঠনের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে কেন আধারের 'জনক' কেন বলা হয়?
Nandan Nilekani Exam Reforms Task Force: ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির নেতৃত্বে পরীক্ষা সংক্রান্ত টাস্কফোর্স গঠন করল কেন্দ্রীয় সরকার। রবিবার সন্ধ্যার দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন যে পড়ুয়াদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে একাধিক পদক্ষেপ করা হচ্ছে। যাঁরা পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছেন, তাঁরা জেলে পচছেন। তৈরি করা হয়েছে ফাস্ট-ট্র্যাক কোর্ট তৈরি করা হয়েছে। সোমবার সংসদে কঠোর বিল পেশ করা যাবে। সেইসঙ্গে ভবিষ্যতের দিকে তাকিয়ে যাতে পুরো পরীক্ষা ব্যবস্থা একেবারে দুর্ভেদ্য হয়ে ওঠে, সেজন্য একটি উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠন করা হয়েছে। যে টাস্কফোর্স পরীক্ষার সংস্কার নিয়ে কাজ করবে। পেশ করবে রিপোর্ট। আর সেই রিপোর্টের ভিত্তিতে কেন্দ্রীয় সরকার পদক্ষেপ করবে বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী।
নন্দন নিলেকানি আদতে কে?
ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির নেতৃত্বে পরীক্ষা সংক্রান্ত টাস্কফোর্স গঠনের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। (ফাইল ছবি, সৌজন্যে ব্লুমবার্গ)
{{^htLoading}} {{/htLoading}}
১) ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা: ১৯৮১ সালে ইনফোসিস প্রতিষ্ঠা করার টিমের সদস্য ছিলেন। বর্তমানে তিনি ইনফোসিস টেকনোলজিস লিমিটেডের চেয়ারম্যান পদে আছেন।
২) আধার প্রকল্পের 'জনক': ২০০৯ সালে ভারত সরকার তাঁকে ইউআইডিএআইয়ের (ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া) চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেছিল। ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছিল।
৩) ২০২৩ সালের জানুয়ারিতে অর্থনৈতিক রূপান্তর, উন্নয়নের লক্ষ্যে ডিজিটাল পরিকাঠামো বিষয়ক জি-২০ গোষ্ঠীর টাস্কফোর্সের সহ-চেয়ারম্যান হিসেবে তাঁকে ঘোষণা করা হয়েছিল।
{{/usCountry}}
{{#usCountry}}
৩) ২০২৩ সালের জানুয়ারিতে অর্থনৈতিক রূপান্তর, উন্নয়নের লক্ষ্যে ডিজিটাল পরিকাঠামো বিষয়ক জি-২০ গোষ্ঠীর টাস্কফোর্সের সহ-চেয়ারম্যান হিসেবে তাঁকে ঘোষণা করা হয়েছিল।
{{/usCountry}}
৪) ২০০৬ সালে পদ্মভূষণে ভূষিত হয়েছিলেন আইআইটি মুম্বইয়ের প্রাক্তনী। যা দেশের তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান।
অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা:
কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা:
নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা:
অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।
Home/News/Nandan Nilekani Exam Reform Task Force: আধারের 'জনক', ইনফোসিসের ‘লোক’- পরীক্ষা-সংস্কার কমিটির নেতৃত্বে কাকে বসালেন মোদী?
{{^htLoading}}
Advertisement
{{/htLoading}}
SHARE THIS ARTICLE ON
{{#usCountry}}{{/usCountry}}
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe