...
...
Next Story

Nana Patekar Indian Army Connection: প্রয়াত অভিনেতা নানা পাটেকর, কার্গিল যুদ্ধের সময় ভারতীয় সেনার যোগ দিয়ে ছিলেন LoC-তে

Nana Patekar Indian Army Connection: কার্গিল যুদ্ধের সময় ভারতীয় সেনার সঙ্গে কাটিয়েছিলেন নানা পাটেকর।

Published on: Oct 8, 2026, 07:44:38 IST
Advertisement

Nana Patekar Indian Army Connection: প্রয়াত হলেন অভিনেতা নানা পাটেকর। সংবাদসংস্থা এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, গোয়ায় নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হন অভিনেতা। ভোর ৫ টা ২০ মিনিট নাগাদ শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মণিপাল হাসপাতালের অঙ্কোলজি বিভাগের প্রধান শেখর সালকর জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হওয়ার পরে টানা ৪৫ মিনিট ধরে সিপিআর দেওয়া হয় অভিনেতাকে। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। ইতিমধ্যে একটি মেডিকো-লিগাল কেস দায়ের করা হয়েছে। করা হবে ময়নাতদন্ত।

কার্গিল যুদ্ধের সময় ভারতীয় সেনার সঙ্গে কাটিয়েছিলেন নানা পাটেকর। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
কার্গিল যুদ্ধের সময় ভারতীয় সেনার সঙ্গে কাটিয়েছিলেন নানা পাটেকর। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

প্রখ্যাত অভিনেতার যেদিন মৃত্যু হয়েছে, সেদিন ভারতীয় সামরিক বাহিনীর ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ দিন। আজ ৯৪ তম ভারতীয় বায়ুসেনা দিবস। আর প্রখ্যাত অভিনেতা কার্গিল যুদ্ধের সময় ভারতীয় সেনার সঙ্গে নিয়ন্ত্রণরেখার কাছে কাটিয়েছিলেন।

(বিস্তারিত পরে আসছে)

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks