আসন্ন বাংলাদেশ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদির মৃত্যু ঘিরে তোলপাড় বাংলাদেশ। বহু মিডিয়া রিপোর্টের তথ্য অনুযায়ী, বহুবারই হাদির মুখে উঠে আসে ভারত বিরোধিতা। এরপর কিছুদিন আগে, ঢাকায় রাস্তায় গুলিতে আহত হয়ে টানা কয়েকদিন মৃত্যুর সঙ্গে যাবতীয় লড়াই শেষ করে মৃত্যুর কোলে ঢোলে পড়েন হাদি। এই হাদির মৃত্যুর পর থেকেই ভারত বিরোধিতার সুর ক্রমেই চড়া হতে দেখা গিয়েছে ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের নানান প্রান্তে। এদিন বাংলাদেশের এক জমায়েতে ‘বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসে’র বহু নেতা বক্তকব্য রাখেন। আর সেখানেই উঠে আসে তাঁদের কণ্ঠে ভারত বিরোধিতার সুর।
'বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসে'র নেতা মোল্লা খালিদ সাইফুল্লাহ তাঁর ভাষণে বলেন,‘আমি আইন মন্ত্রণালয়কে বলতে চাই আপনারা এই ভাঁওতাবাজির বিচার বাদ দেন!' এরই সঙ্গে উপস্থিত জমনা সোল্লাসে চিৎকার করে ওঠে। এরপরই তিনি বলেন,' সলমন এফ রহমানসহ যে সব সন্ত্রাসীরা জেলখানায় আছেন তাঁদের ফাঁসি দেন তাহলে সমস্ত আওয়ামী সন্ত্রাসীরা ঠান্ডা হয়ে যাবে। নাটক করার জন্য বিদেশে বসে থাকা হাসিনা ও কামালকে ফাঁসি দেন… জানেন তাদের আনতে পারবে না। এই লোক দেখানো বিচার বাদ দেন।যারা বাংলাদেশে আছে তাদের ফাঁসি দেন।’ এই বক্তব্যের সঙ্গেই উপস্থিত জনতা তীব্র কণ্ঠে উল্লাস প্রকাশ করে। বাংলাদেশের ওই নেতা এরই সঙ্গে বলেন,' ভারতের সঙ্গে যুদ্ধ করার মতো হিম্মত আমাদের রয়েছে, বলা হচ্ছে, সেভেন সিস্টারকে আলাদা করা হবে, আমরা বলব, সেভেন সিস্টারকে আলাদা করব না, আমরা দিল্লির লালকেল্লা দখল করব।’
( Gajakeshari Yog: ২০২৬ সালের শুরুতেই সৌভাগ্য বর্ষণ একগুচ্ছ রাশিতে! গজকেশরী যোগে লাকি কারা?)
{{/usCountry}}( Gajakeshari Yog: ২০২৬ সালের শুরুতেই সৌভাগ্য বর্ষণ একগুচ্ছ রাশিতে! গজকেশরী যোগে লাকি কারা?)
{{/usCountry}}( ‘এমনিতেই খুব টেনশন..’, ২৫ ডিসেম্বরের এক সপ্তাহ আগে কলকাতায় বড়দিনের উৎসবের সূচনায় কী বললেন মমতা?)
এদিকে, বাংলাদেশের মাটি থেকে আগেও ভারতের বিরুদ্ধে বহু বার্তা এসেছে নেতাদের তরফে। বাংলাদেশের লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) হাসিনুর রহমানের কণ্ঠেই সদ্য শোনা গিয়েছে ভারতকে ভাগ করে সেভেন সিস্টার্স দখলের কথা। এরপর নতুন করে হিংসা বিধ্বস্ত বাংলাদেশে ফের একবার ভারত বিরোধীতার সুর শোনা যায়।