Assam Bypolls 2026 Counting Result: আড়াই বছর আগে যে আসনে দু'লাখের বেশি ভোটে জিতেছিল কংগ্রেস, সেখানেই বড় ব্যবধানে জয়ের মুখে দাঁড়িয়ে আছে বিজেপি। অভাবনীয় কিছু না ঘটলে তিন নম্বরে শেষ করতে হবে কংগ্রেসকে। তাও সেটা সংখ্যালঘু-অধ্যুষিত আসনে। পশ্চিমবঙ্গের সংখ্যালঘু-অধ্যুষিত রেজিনগর বিধানসভা নির্বাচনে যখন বড় ব্যবধানে জয়ের মুখে দাঁড়িয়ে আছে বিজেপি, তখন পড়শি রাজ্যের মুসলিম-অধ্যুষিত আসনেও পদ্মফুল প্রায় ফুটেই গিয়েছে।
বিজেপি প্রার্থী এগিয়ে, তারপর বদরুদ্দিন, তারপর কংগ্রেস

নির্বাচন কমিশনের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, নগাঁও লোকসভা আসনে আপাতত ৩ লাখ ৭৩ হাজার ৩০৪টি ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী দেবাশিস শর্মা। দ্বিতীয় স্থানে আছেন অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের (এআইইউডিএফ) মহম্মদ বদরুদ্দিন আজমল ২ লাখ ৮৩ হাজার ৫৯৫ ভোট পেয়েছেন। পিছিয়ে আছেন ৮৯,৭০৯ ভোটে। আর তৃতীয় স্থানে আছেন কংগ্রেস প্রার্থী শিবামণি বোরা। তাঁর প্রাপ্ত ভোট ৬৮ হাজার ৬৬৬।
৫৫ শতাংশের বেশি মুসলিম ভোটার
অথচ নগাঁও লোকসভা আসনটা বিজেপির জন্য সহজ ছিল না। রিপোর্ট অনুযায়ী, ২০১৯ সালে ওই আসনে হিন্দু এবং সংখ্যালঘু ভোটারের অনুপাত ৬০:৪০। যদিও ডিলিমিটেশনের পরে মুসলিম ভোটার বেড়ে ৫৫ শতাংশের উপরে পৌঁছে যায়। তারপরই ২০২৪ সালের যে লোকসভা নির্বাচনে দু'লাখের বেশি জিতেছিলেন কংগ্রেস প্রার্থী প্রদ্যোৎ বরদলুই। যিনি পরবর্তীতে বিজেপিতে যোগ দিয়ে বিধায়ক হন।
প্রদ্যোত ইস্তফা দেওয়ায় নগাঁও লোকসভা আসনে উপনির্বাচন হয়। বিজেপির তরফে প্রথম থেকেই দাবি করা হচ্ছিল যে ওই লোকসভা কেন্দ্রের অন্তর্গত চারটি বিধানসভায় পদ্মশিবিরের ঘাঁটি অত্যন্ত মজবুত। সেটার উপরই ভর করে বিজেপি লড়াইয়ে নামে। সঙ্গে ভোট কাটাকুটির অঙ্কে পদ্মশিবিরের কিছুটা সুবিধা করে দেয় এআইইউডিএফও।
{{/usCountry}}প্রদ্যোত ইস্তফা দেওয়ায় নগাঁও লোকসভা আসনে উপনির্বাচন হয়। বিজেপির তরফে প্রথম থেকেই দাবি করা হচ্ছিল যে ওই লোকসভা কেন্দ্রের অন্তর্গত চারটি বিধানসভায় পদ্মশিবিরের ঘাঁটি অত্যন্ত মজবুত। সেটার উপরই ভর করে বিজেপি লড়াইয়ে নামে। সঙ্গে ভোট কাটাকুটির অঙ্কে পদ্মশিবিরের কিছুটা সুবিধা করে দেয় এআইইউডিএফও।
{{/usCountry}}'উন্নয়নের পক্ষে যে মুসলিমরা, তাঁরা ভোট দিয়েছে বিজেপিকে'
যদিও ভোটগণনার মধ্যেই বিজেপি বিধায়ক রূপক শর্মা দাবি করেছেন, যে মুসলিমরা উন্নয়নের পক্ষে ভোট দিয়েছেন, তাঁরা বিজেপিকে বেছে নিয়েছেন। তাঁদের ভোট পেয়েছে বিজেপি। আর যাঁরা স্রেফ মুসলিম প্রতিনিধি চেয়েছেন, তাঁরা ভোট দিয়েছেন এআইইউডিএফকে। সেইসঙ্গে বিজেপি বিধায়ক এটাও স্বীকার করে নিয়েছেন যে ‘আমরা আশাতীত ভোট পেয়েছি।’
৫ সপ্তাহেই IAS অফিসার থেকে সাংসদ
আর যে বিজেপি প্রার্থী দেবাশিস জয়ের মুখে দাঁড়িয়ে আছেন, তিনি মাসখানেক আগে স্বেচ্ছাবসর নিয়ে বিজেপিতে যোগ দেন। নওগাঁওয়ের ডেপুটি কমিশনার পদে থাকার সময় স্বেচ্ছাবসর গ্রহণের আর্জি জানিয়েছিলেন প্রাক্তন আইএএস অফিসার। যা ৩ সেপ্টেম্বর গৃহীত হয়েছিল। তারপরই যোগ দেন বিজেপিতে। আর প্রত্যাশিতভাবেই নগাঁও লোকসভা আসনের উপনির্বাচনে প্রার্থী হন। অভাবনীয় কিছু না ঘটলে চাকরি থেকে স্বেচ্ছাবসর নেওয়ার পাঁচ সপ্তাহের মধ্যে সাংসদ হতে চলেছেন দেবাশিস।