...
...
Next Story

Bangladesh Terrorism Latest Update: ‘ইউনুসের সময় বাংলাদেশে জঙ্গি নেই বলা হত, এটা ভুল’, ফাঁস নয়া সরকারের উপদেষ্টার

Bangladesh Terrorism Latest Update: বাংলাদেশে জঙ্গিবাদের অস্তিত্ব এবং এর মোকাবিলায় সরকারের রণকৌশল নিয়ে সম্প্রতি গুরুত্বপূর্ণ খোলামেলা আলোচনা করেছেন সরকারের তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।

Published on: Apr 28, 2026, 19:59:25 IST
Advertisement

Bangladesh Terrorism Latest Update: বাংলাদেশে জঙ্গিবাদের অস্তিত্ব এবং এর মোকাবিলায় সরকারের রণকৌশল নিয়ে সম্প্রতি গুরুত্বপূর্ণ খোলামেলা আলোচনা করেছেন সরকারের তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। তাঁর মতে, বাংলাদেশে জঙ্গিবাদ একটি বাস্তব সমস্যা, যা নিয়ে অতীতে যেমন অতিরঞ্জিত রাজনীতি হয়েছে, তেমনই বর্তমানে এটিকে অস্বীকার করার প্রবণতাও বিপজ্জনক হতে পারে। যদিও বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন 'জঙ্গি' বলে যে শব্দ উত্থাপন করা হচ্ছে, সেটা বাংলাদেশের ‘বর্তমান সংস্কৃতিতে এখন আর নেই’।

‘ইউনুসের সময় বাংলাদেশে জঙ্গি নেই বলা হত, এটা ভুল’, ফাঁস নয়া সরকারের উপদেষ্টার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
‘ইউনুসের সময় বাংলাদেশে জঙ্গি নেই বলা হত, এটা ভুল’, ফাঁস নয়া সরকারের উপদেষ্টার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)

আরও পড়ুন: Watermelon Tips: তরমুজে বিষাক্ত লাল রং? ৫ সেকেন্ডের এই ৩ কৌশলেই দেখে নিন আসল নাকি নকল জিনিস এটা

দুই চরমপন্থার মাঝে বাস্তব পরিস্থিতি

বাংলাদেশের তথ্য উপদেষ্টা তাঁর বক্তব্যে দুটি চরমপন্থার কথা উল্লেখ করেছেন। তিনি দাবি করেছেন, প্রথমত, বিগত আওয়ামি লিগ সরকারের আমলে জঙ্গি সমস্যাকে এমন এক বিশাল আকারে তুলে ধরা হয়েছিল, যা ছিল মূলত তাদের ক্ষমতায় টিকে থাকার একটি রাজনৈতিক অস্ত্র। তৎকালীন সরকারের ন্যারেটিভ ছিল - দেশে জঙ্গিরা সব দখল করে নেবে, তাই গণতন্ত্র বা নির্বাচনের চেয়ে তাদের ক্ষমতায় রাখাই বেশি জরুরি। সেটি ছিল জঙ্গিবাদের একটি অতিরঞ্জিত চিত্র।

আরও পড়ুন: Super El Niño: ভয়ঙ্কর গরমে জ্বলেপুড়ে যাবে দেশ? ‘সুপার এল নিনো' আতঙ্ক চরমে, আগামী দিনে কী হবে?

ইউনুসদের আমল নিয়ে

আরও পড়ুন: TTP on Pakistan Army: অপারেশন সিঁদুরে মার খেয়ে ভাবমূর্তি ঠিক করতেই আফগানিস্তানে হামলা পাকিস্তানের, দাবি টিটিপির

অন্তর্বর্তীকালীন সময়ে ঝুঁকি ও চ্যালেঞ্জ

সেই রেশ ধরে বাংলাদেশের তথ্য উপদেষ্টা স্বীকার করেছেন যে দেড় বছরের অন্তর্বর্তীকালীন সময় এই উগ্রবাদী ভাবধারার মানুষদের মধ্যে কিছুটা সংগঠিত হওয়ার প্রবণতা দেখা গিয়েছে। তারা আগের চেয়ে বেশি জনসমক্ষে বা ‘ওপেনলি’ আসার চেষ্টা করছে, যা নিরাপত্তার ক্ষেত্রে কিছুটা ঝুঁকি তৈরি করেছে। তবে তিনি জনগণকে আশ্বস্ত করে বলেছেন, এই ঝুঁকি এমন পর্যায়ে নেই যে সাধারণ মানুষকে আতঙ্কিত হতে হবে। সরকার এই পরিস্থিতি সম্পর্কে সম্পূর্ণ সচেতন এবং কঠোরভাবে এটি মোকাবিলা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe