পাকিস্তানি খেলোয়াড়দের যে টাকা দেওয়া হয়, তা ভারতীয় জওয়ানদের হত্যার কাজে ব্যবহৃত হয়। বিস্ফোরক মন্তব্য করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা ধারাভাষ্যকার সুনীল (সানি) গাভাসকর। আর তিনি সেই মন্তব্য করেছেন ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি লিগ সানরাইজার্স লিডস (যার মূল সংস্থা ভারতীয় কাব্য মারানের মালিকাধীন) পাকিস্তানি খেলোয়াড় আবরার আহমেদকে দলে নেওয়ার পরে। গাভাসকর মনে করেছেন, এখনও সময় আছে। তাই নিজেদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দেখা উচিত সানরাইজার্স কর্তৃপক্ষের।
‘পাক খেলোয়াড়দের টাকায় পরোক্ষভাবে ভারতীয় জওয়ানদের হত্যা হয়’

সংবাদমাধ্যম মিড ডে'র কলামে গাভাসকর লিখেছেন, ‘দ্য হান্ড্রেডে একটি ফ্র্যাঞ্চাইজির ভারতীয় মালিক পাকিস্তানি খেলোয়াড়কে দলে নেওয়ায় যে ক্ষোভ তৈরি হয়েছে, তাতে একেবারেই অবাক হওয়ার কিছু নেই। ২০০৮ সালের নভেম্বরে মুম্বই হামলার পর থেকে আইপিএলে ভারতীয় ফ্র্যাঞ্চাইজি মালিকরা পাকিস্তানি খেলোয়াড়দের দিকে ফিরেও তাকান না।’
আরও পড়ুন: Cricket Unique Record: ৪২ ছক্কায় ১৩৭ বলে অপরাজিত ৪০২ রান- বাবার সঙ্গে ৫৯০ রানের জুটি গড়লেন ছেলে!
সেইসঙ্গে তিনি বলেন, ‘দেরিতে হলেও এই বিষয়টা উপলব্ধি করা গিয়েছে, পাকিস্তানিদের যে অর্থ দেওয়া হয়, সেটা থেকে ওঁরা নিজেদের সরকারকে কর দেন। আর সেই টাকা দিয়ে অস্ত্রশস্ত্র কেনে (পাকিস্তান সরকার)। (অর্থাৎ পাকিস্তানি খেলোয়াড়দের যে টাকা দেওয়া হয়), তা পরোক্ষভাবে ভারতীয় জওয়ান ও সাধারণ মানুষদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। এই উপলব্ধি থেকেই ভারতীয় প্রতিষ্ঠানগুলি পাকিস্তানি শিল্পী ও ক্রীড়াবিদদের কোনও জায়গায় নেওয়ার ভাবনা থেকেও বিরত থাকে।’
'কোচ নিউজিল্যান্ডের, কিন্তু মালিকের তো…..', হতাশ সানি
{{/usCountry}}'কোচ নিউজিল্যান্ডের, কিন্তু মালিকের তো…..', হতাশ সানি
{{/usCountry}}গাভাসকরের মতে, সানরাইজার্স লিডসের যে কোচ আছেন, সেই ড্যানিয়েল ভেত্তোরি নিউজিল্যান্ডের মানুষ। ফলে তিনি হয়তো পুরো বিষয়টা বোঝেন না। তাই তিনি হয়তো নিজের দলে পাকিস্তানি খেলোয়াড়কে নিতে চেয়েছেন। কিন্তু পুরো বিষয়টি বোঝা উচিত ছিল মালিকের। আর সেই সিদ্ধান্তের বিরোধিতা করা উচিত ছিল বলে মনে করছেন গাভাসকর। তিনি প্রশ্ন তুলেছেন, 'যে ফর্ম্যাটে অন্য কোনও দেশ খেলে না, তার একটা টুর্নামেন্ট জেতার বিষয়টা কি ভারতীয় (জওয়ান ও সাধারণ নাগরিকের) জীবনের চেয়ে বেশি দামি?'
সানরাইজার্সের কাছে কী আর্জি গাভাসকরের?
যদিও গাভাসকরের মন্তব্য নিয়ে আপাতত সানরাইজার্স কর্তৃপক্ষের তরফে কিছু বলা হয়নি। যিনি আশাপ্রকাশ করেছেন, ‘যে ভুলটা করা হয়েছে, সেটা শুধরে নেওয়ার জন্য এখনও সময় আছে। আশা করছি যে সুচেতনার উদয় হবে।’