...
...
Next Story

Tribunal applicants voting rights: ট্রাইবুনালে আবেদনকারীররা ভোট দিতে পারবেন এবার নির্বাচনে? বলে দিল সুপ্রিম কোর্ট

Tribunal applicants voting rights: ট্রাইবুনালে আবেদনকারীররা ভোট দিতে পারবেন বিধানসভা নির্বাচনে? জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। ইতিমধ্যে ভোটার তালিকা ফ্রিজ করে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য।

Published on: Apr 13, 2026, 17:02:10 IST
Advertisement

Tribunal applicants voting rights: ট্রাইবুনালে আবেদনকারীররা ভোট দিতে পারবেন না এবার বিধানসভা নির্বাচনে। জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। সোমবার সুপ্রিম কোর্টে এসআইআর (ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা) মামলার শুনানির সময় আইনজীবী তথা শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করেন যে ট্রাইবুনালে ১৬ লাখ আবেদন জমা পড়েছে। তাঁদের যেন ভোটদানের অনুমতি দেওয়া হয়। যদিও সেই প্রস্তাব খারিজ করে দেন ভারতের প্রধান বিচারপতি সূর্যকন্ত। তিনি বলেন, 'সেটার কোনও প্রশ্নই ওঠে না। আমরা যদি সেই অনুমতি দিই, তাহলে যাঁদের নাম (ভোটার তালিকায়) অন্তর্ভুক্ত আছে, তাহলে তাঁদের ভোটদানের অধিকার স্থগিত করে দিতে হবে।'

'আপিল ট্রাইবুনালের বিচারকদের উপরে চাপ তৈরি করতে পারি না'

ট্রাইবুনালে আবেদন সংক্রান্ত নথি জমা দেওয়ার লাইনে দাঁড়িয়ে বাবার মৃত্যু, নদিয়ায় শোকস্তব্ধ মেয়ে। (ছবি সৌজন্যে পিটিআই)
ট্রাইবুনালে আবেদন সংক্রান্ত নথি জমা দেওয়ার লাইনে দাঁড়িয়ে বাবার মৃত্যু, নদিয়ায় শোকস্তব্ধ মেয়ে। (ছবি সৌজন্যে পিটিআই)

সেই রেশ ধরে সুপ্রিম কোর্টের তিন বিচারপতির ডিভিশন বেঞ্চের অন্যতম সদস্য বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, '৩৪ লাখ আবেদন আছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির রিপোর্টে সেটাই বলেছে।' প্রধান বিচারপতি বলেন, 'আমরা এমন একটা পরিস্থিতি তৈরি করে দিতে পারি না, যেখানে আপিল ট্রাইবুনালের বিচারকদের ওপর বোঝা চাপানো হয়।'

আরও পড়ুন: Bengal trifurcation row: বাংলাকে ৩ টুকরো করার ছক বিজেপির, মেশাতে পারে বিহার-ওড়িশার সঙ্গে, বিস্ফোরক মমতার

‘বাংলা লড়তে জানে’, কাকে বললেন কল্যাণ?

তারপর কল্যাণ বলেন, 'বাংলার মানুষ এই আদালত এবং বিচারপতিদের দিকে তাকিয়ে আছেন।' পালটা আইনজীবী অশ্বিনী উপাধ্যায় বলেন, 'বাংলার জনবিন্যাস পরিবর্তন করা হয়েছে এবং এটি অনুপ্রবেশকারীদের সুরক্ষা দেওয়ার একটি প্রচেষ্টা।' পালটা কল্যাণ বলেন, ‘পশ্চিমবঙ্গ নিয়ে কথা বলবেন না। বাংলা লড়তে জানে।’

তারইমধ্যে সোমবার সুপ্রিম কোর্ট বলেছে যে পশ্চিমবঙ্গে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তা নিশ্চিত করতে চায় শীর্ষ আদালত। জুডিশিয়াল অফিসারদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার জন্য মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তাঁদের সুরক্ষা আরও বাড়াতে হবে। সুপ্রিম কোর্টের অনুমতি ছাড়া কোনওভাবেই বিচারকদের নিরাপত্তা প্রত্যাহার করা যাবে না।

আরও পড়ুন: Uganda Army chief woman-money demand: 'সবথেকে সুন্দরী মেয়ে ও ৯৩০৯ কোটি টাকা', পাক-বন্ধুর কাছে চাইলেন এই দেশের সেনাপ্রধান

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe