US Hindu Temple Shooting Plot Update: ‘ভারতীয়দের খুনের জন্য অপেক্ষা করতে পারছি না’, মন্দিরে হামলার ছক নিয়ে ভয়ংকর তথ্য আমেরিকায় হিন্দু মন্দিরে গণহত্যা চালানোর বড়সড় ছক সামনে এসেছে। গ্রেফতার করা হয়েছে ১৯ বছরের সন্দেহভাজন অ্যালেকজান্দ্রোস পাপোরাকিসকে। আর সেই ঘটনার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসের সদস্য রাজা কৃষ্ণমূর্তি। তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই (সন্দেহভাজন) বন্দুকবাজের মগজধোলাই করা হয়েছিল। একটা সময় ও নিজের সহকর্মীদের বলেছিল যে ভারতীয়দের খুন করার জন্য অপেক্ষা করতে পারছে না।’

ইলিনয়ে যে শ্রী বেঙ্কটেশ্বরা স্বামী (বালাজি) মন্দিরে গণহত্যার ছক কষা হয়েছিল, সেখানে ছিলেন মার্কিন কংগ্রেস সদস্য এবং তাঁর পরিবারের সদস্যরা। সেই ভয়ংকর কাহিনী বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, 'আমি জানি না যে কীভাবে বন্দুকবাজের বন্দুক আটকে গিয়েছিল বা জ্যাম হয়ে গিয়েছিল। আমি জানি না যে কীভাবে আমার পরিবার এবং অন্যান্যরা ওখান থেকে পালাল।'
'এই ঘৃণার বিরুদ্ধে যাতে কথা বলতে পারি…'
সেইসঙ্গে মার্কিন কংগ্রেসের সদস্য বলেন, ‘আমি জানি না আমি কীভাবে ওখানে ছিলাম। কিন্তু আমার মনে হয় যে আমি ওখানে থাকার একটা কারণ ছিল, যাতে আমি এখানে আসতে পারি এবং এই ঘৃণার বিরুদ্ধে কথা বলতে পারি। সেটাই আমার জীবনের অন্যতম মিশন বা লক্ষ্য হয়ে গেল।’
‘হিন্দু মন্দিরে শ্বেতাঙ্গ আধিপত্যবাদী এক ব্যক্তি…’, ভয়ংকর অভিজ্ঞতা
{{/usCountry}}‘হিন্দু মন্দিরে শ্বেতাঙ্গ আধিপত্যবাদী এক ব্যক্তি…’, ভয়ংকর অভিজ্ঞতা
{{/usCountry}}ইতিমধ্যে ওই ঘটনার বিরুদ্ধে কড়া ভাষায় বার্তা দিয়েছেন কৃষ্ণমূর্তি। পুরো বিষয়টি সামনে আসার পরে তিনি বলেন, ‘অরোরায় একটি হিন্দু মন্দিরে শ্বেতাঙ্গ আধিপত্যবাদী এক ব্যক্তি ভারতীয় আমেরিকানদের উপরে গণহত্যা চালানোর যে চেষ্টা করেছে, সেই ঘটনায় আমি আতঙ্কিত। ভারত-বিদ্বেষ এবং শ্বেতাঙ্গ আধিপত্যবাদের বিষ যে পর্যায়ে নিয়ে যেতে পারে, এটি তারই প্রমাণ। নিরাপরাধ মানুষের মৃত্যুর আগে পর্যন্ত অপেক্ষা করে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হবে - এরকম পরিস্থিতি আর নেই। আমি সেই সহকর্মীদের প্রতি কৃতজ্ঞ যাঁরা সতর্কবার্তা দিয়েছিলেন। পাশাপাশি আইন প্রণয়নকারী এজেন্সির অফিসারদের প্রতিও কৃতজ্ঞ, যাঁরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করে পরিস্থিতি সামাল দিয়েছেন।’
আর সেই ঘটনার নিন্দা করা হয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘আমরা আশা করছি যে মার্কিন কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করবে, দোষীদের শাস্তি দেবেন এবং এই ধরনের ঘটনা প্রতিরোধে সব প্রয়োজনীয় গ্রহণ করবে।’