CRPF Recruitment 2026: সিআরপিএফে যোগদানের স্বপ্ন যাঁরা দেখছেন, তাঁদের জন্য বড় খবর এল। কনস্টেবল (টেকনিক্যাল ও ট্রেডসম্যান) পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (CRPF)। ওই প্রক্রিয়ার মাধ্যমে মোট ৯,১৯৫টি শূন্যপদে নিয়োগ করা হবে। মোট ৯,১৯৫টি পদের মধ্যে ৯,১১৬টি পদ পুরুষ প্রার্থীদের জন্য সংরক্ষিত আছে। আর ৭৯টি পদ সংরক্ষিত আছে মহিলা প্রার্থীদের জন্য। আগ্রহী প্রার্থীরা সিআরপিএফের অফিসিয়াল রিক্রুটমেন্ট ওয়েবসাইট rect.crpf.gov.in-এ গিয়ে আবেদন করতে পারবেন। এই নিয়োগের মাধ্যমে কেন্দ্রীয় বাহিনী ড্রাইভার, কুক, ছুতোর-সহ বিভিন্ন ট্রেডের পদ পূরণ করবে।
শিক্ষাগত যোগ্যতা কী হতে হবে?

১) অধিকাংশ পদের জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা দশম (ম্যাট্রিক) শ্রেণি পাশ করতে হবে বাধ্যতামূলকভাবে।
২) কনস্টেবল (ড্রাইভার) পদের জন্য মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পাশাপাশি 'হেভি ট্রান্সপোর্ট ভেহিকেল' ড্রাইভিং লাইসেন্স থাকা প্রয়োজন।
৩) আবার কয়েকটি টেকনিক্যাল ট্রেডের জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা বা আইটিআই (ITI) শংসাপত্রকে অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা কী হবে?
২০২৬ সালের ১ অগস্টের নিরিখে প্রার্থীদের বয়স গণনা করা হবে। কনস্টেবল (ড্রাইভার) পদের জন্য প্রার্থীদের বয়স ২১ থেকে ২৭-র মধ্যে হতে হবে। অন্যান্য পদের জন্য বয়স ১৮ থেকে ২৩-র মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বয়সসীমায় ছাড় দেওয়া হবে।
আরও পড়ুন: PPF Rules: ১৫ বছর নয়, আরও বাড়ানো যায় PPF-র মেয়াদ, কীভাবে করবেন? আয়করেও বিশাল সুবিধা
বেতন কাঠামো
নির্বাচিত প্রার্থীদের সপ্তম বেতন কমিশনের পে-লেভেল ৩ অনুযায়ী বেতন দেওয়া হবে। তাঁদের মাসিক বেতন হবে ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা। সঙ্গে কেন্দ্র সরকারের অন্যান্য ভাতা দেওয়া হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
{{/usCountry}}নির্বাচিত প্রার্থীদের সপ্তম বেতন কমিশনের পে-লেভেল ৩ অনুযায়ী বেতন দেওয়া হবে। তাঁদের মাসিক বেতন হবে ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা। সঙ্গে কেন্দ্র সরকারের অন্যান্য ভাতা দেওয়া হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
{{/usCountry}}১) অনলাইন আবেদন শুরু: ২০ এপ্রিল
২) আবেদনের শেষ তারিখ: ১৯ মে
৩) পরীক্ষার (CBT) সম্ভাব্য সময়: জুলাই
আরও পড়ুন: UPSC Prelims Tips: UPSC প্রিলিমস পরীক্ষায় এই ৪ ভুল করবেন না, টিপস টপার শক্তি দুবের, কী কী করতে হবে?
আবেদনের জন্য কত টাকা লাগবে?
জেনারেল, অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি) এবং আর্থিকভাবে দুর্বল (EWS) শ্রেণির পুরুষ প্রার্থীদের জন্য আবেদন ফি হল ১০০ টাকা। তফসিলি জাতি (SC), তফসিলি উপজাতি (ST), এবং সকল মহিলা প্রার্থীদের জন্য আবেদন সম্পূর্ণ বিনামূল্যে হবে। অর্থাৎ কোনও আবেদন ফি দিতে হবে না।
আরও পড়ুন: SSC CGL 2025: SSC CGL-র প্রথম রাউন্ডের সম্ভাব্য অ্যালোকেশন লিস্ট প্রকাশিত, কাট-অফ কত হল?
কীভাবে CRPF নিয়োগ করবে?
প্রার্থীদের চারটি ধাপ অতিক্রম করতে হবে।
১) কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBE): এতে সাধারণ জ্ঞান, রিজনিং, গণিত এবং ভাষা (হিন্দি/ইংরেজি) সম্পর্কিত ১০০টি প্রশ্ন থাকবে।
২) শারীরিক মান এবং দক্ষতা পরীক্ষা (PST/PET): উচ্চতাএবং দৌড় অন্তর্ভুক্ত থাকবে।
৩) ট্রেড টেস্ট: আপনি যে পদের জন্য আবেদন করেছেন (যেমন রান্না করা বা গাড়ি চালানো), তার ব্যবহারিক পরীক্ষা হবে।
৪) ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষা: সবশেষে ডকুমেন্ট যাচাইকরণ এবং মেডিকেল চেক-আপ করা হবে।