ভারত থেকে লন্ডন ফেরার জন্য চার্টার্ড ফ্লাইট চেয়েছেন বিরাট কোহলি? দুটি ম্যাচের মধ্যে যদি তিনদিনের ব্যবধান থাকে, তাহলে লন্ডনে ফিরে যাবেন? ফিরে আসবেন পরবর্তী ম্যাচের আগে? সেই বিষয়টি নিয়ে মুখ খুললেন বিরাট কোহলি।
ভারত থেকে লন্ডন ফেরার জন্য চার্টার্ড ফ্লাইট চেয়েছেন বিরাট কোহলি? দুটি ম্যাচের মধ্যে যদি তিনদিনের ব্যবধান থাকে, তাহলে লন্ডনে ফিরে যাবেন? ফিরে আসবেন পরবর্তী ম্যাচের আগে? আইপিএলের আগেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) কর্তৃপক্ষের কাছে বিরাট নাকি এমনই দাবি রেখেছেন বলে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছিল। আর সেইসব দাবি খারিজ করে দিলেন বিরাটই। ইনস্টাগ্রাম স্টোরিতে সেরকমই একটি খবর শেয়ার করে দুটি হাসির ইমোজি দেন। যে ইমোজিতে হাসতে-হাসতে চোখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। আর তা থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে যে পুরো বিষয়টি হেসে উড়িয়ে দিয়েছেন বিরাট।
আরসিবির অনুশীলনে বিরাট কোহলি। (ছবি সৌজন্যে, ফেসবুক Royal Challengers Bengaluru)
জাতীয় দলের টি-টোয়েন্টি ফর্ম্যাট থেকে অবসর নিলেও আইপিএলের মঞ্চে বিরাটের তেজ বিন্দুমাত্র কমেনি। চিন্নাস্বামীতে বিরাটের নেট সেশন ছিল দেখার মতো। নেটে দীর্ঘক্ষণ প্র্যাকটিস করার পাশাপাশি এবার তিনি জোর দিচ্ছেন বিশেষ কিছু শটের উপর। তাছাড়াও বিরাটের প্রস্তুতির অন্যতম প্রধান স্তম্ভ হল তাঁর ফিটনেস।
{{/usCountry}}
{{#usCountry}}
জাতীয় দলের টি-টোয়েন্টি ফর্ম্যাট থেকে অবসর নিলেও আইপিএলের মঞ্চে বিরাটের তেজ বিন্দুমাত্র কমেনি। চিন্নাস্বামীতে বিরাটের নেট সেশন ছিল দেখার মতো। নেটে দীর্ঘক্ষণ প্র্যাকটিস করার পাশাপাশি এবার তিনি জোর দিচ্ছেন বিশেষ কিছু শটের উপর। তাছাড়াও বিরাটের প্রস্তুতির অন্যতম প্রধান স্তম্ভ হল তাঁর ফিটনেস।
সেইসঙ্গে এবারের প্রস্তুতি শিবিরে বিরাটকে কেবল একজন ব্যাটার হিসেবে নয়, বরং দলের তরুণ তুর্কিদের মেন্টর হিসেবেও দেখা যাচ্ছে বিরাটকে। নেটে তরুণ তুর্কিদের ব্যাটিং টিপস দেওয়ার পাশাপাশি আরসিবির নতুন কম্বিনেশন নিয়ে কোচিং স্টাফদের সঙ্গে দীর্ঘ আলোচনা করছেন তিনি। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, ২০২৬ সালের আইপিএলে কোহলি কেবল অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে থাকবেন না, বরং তাঁর লক্ষ্য হবে আরসিবির ট্রফি ডিফেন্ড করা। বিরাটের এই জানপ্রাণ লড়িয়ে দেওয়া প্রস্তুতি দেখে উচ্ছ্বসিত ‘বোল্ড আর্মি’। মাঠের লড়াই শুরুর অপেক্ষায় এখন কোটি-কোটি ক্রিকেটপ্রেমী।
অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা:
কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা:
নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা:
অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।