...
...
Next Story

Ex-Bangladesh Air Force Officer Death: হাসিনার ভারতে ‘পালানোর' ভিডিয়ো করেন? মিলল বাংলাদেশ বায়ুসেনার সেই প্রাক্তনীর দেহ

Ex-Bangladesh Air Force Officer Death: বাংলাদেশ বায়ুসেনার প্রাক্তন ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃতদেহ উদ্ধার করা হল। রহস্যজনক মৃত্যু হয়েছে তাঁর। নদ থেকে দেহ উদ্ধার করা হয়েছে।

Published on: Oct 29, 2026, 14:39:01 IST
Advertisement

Ex-Bangladesh Air Force Officer Death: শেখ হাসিনা যখন বাংলাদেশ ছেড়েছিলেন, সেইসময় তাঁর নাম নিয়ে হইচই হয়েছিল। একটি মহলের তরফে দাবি করা হয়েছিল, বাংলাদেশ ছেড়ে ‘পালানোর’ সময় ২০২৪ সালের ৫ অগস্ট হাসিনার যে ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছিল, তা নাকি তুলেছিলেন ওই ব্যক্তি। যদিও সেই দাবি খারিজ করে দিয়েছিলেন নিজেই। বাংলাদেশ বায়ুসেনার সেই প্রাক্তন ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃতদেহ উদ্ধার করা হল। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের রাজধানী ঢাকার একটি নদ থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিলেন। বুধবার বিকেলের দিকে তাঁর উদ্ধার করা হয় দেহ।

কোনও আঘাতের চিহ্ন মেলেনি দেহে, ময়নাতদন্ত হচ্ছে

বাংলাদেশ বায়ুসেনার প্রাক্তন ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি। (ছবি সৌজন্যে ফেসবুক)
বাংলাদেশ বায়ুসেনার প্রাক্তন ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি। (ছবি সৌজন্যে ফেসবুক)

তবে কীভাবে বাংলাদেশ বায়ুসেনার সেই প্রাক্তন ফ্লাইট লেফটেন্যান্টের মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর। নৌ পুলিশের তরফে জানানো হয়েছে, বাহ্যিকভাবে প্রাক্তন ফ্লাইট লেফটেন্যান্ট সাউরির দেহে কোনও আঘাতের চিহ্ন মেলেনি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ বোঝা যাবে। ইতিমধ্যে দেহ ময়নাতদন্তের জন্য় পাঠানো হয়েছে হাসপাতালে।

আরও পড়ুন: Govt Jobs Policy and Regime Change: 'ক্ষমতা বদলের ছক' নিয়ে হিংসা ছড়ালে সরকারি চাকরি মিলবে না, নির্দেশ জারি সরকারের

অবসরের সময়ও বিতর্ক হয়েছিল প্রাক্তন ফ্লাইট লেফটেন্যান্টকে ঘিরে

বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ঢাকার উত্তরায় পরিবারের সঙ্গে থাকতেন বাংলাদেশ বায়ুসেনার প্রাক্তন ফ্লাইট লেফটেন্যান্ট সাউরি। বয়স হয়েছিল মাত্র ২৮। গত বছরই বাংলাদেশ বায়ুসেনা থেকে ‘অবসর’ নিয়েছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট (প্রাক্তন) সাউরি। যা নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। বাংলাদেশের সংবাদমাধ্যম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদন অনুযায়ী, তাঁর অবসরের আবহেই একটি রিপোর্টে দাবি করা হয়েছিল যে বিদেশি গোয়েন্দা সংস্থার যোগসূত্রের অভিযোগে নাকি দু'জন অফিসারকে অবসরে পাঠানো হচ্ছে।

যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ বায়ুসেনা। গত বছর অগস্টে বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর বা আইএসপিআরের তরফে দাবি করা হয়েছিল, বাংলাদেশ বায়ুসেনার যে আইন এবং নীতি আছে, সেটা মেনেই উপযুক্ত প্রক্রিয়া অনুসরণ করে অবসর নিয়েছেন ফ্লাইট লেফটেন্যান্ট (প্রাক্তন) সাউরি। সঙ্গে আরও একজন অফিসারও অবসর নিয়েছিলেন বায়ুসেনা থেকে।

আরও পড়ুন: Taiwan Aircraft Flies Over Pakistan: চিনের ক্ষোভের আগুনে পুড়বে পাকিস্তান? কয়েক ঘণ্টা আগে অপমান করেছিল ছোটো ১টা দেশও

এমনিতে দেশজুড়ে আন্দোলনের মধ্যে ২০২৪ সালের ৫ অগস্ট বাংলাদেশ ত্যাগ করেছিলেন হাসিনা। তারপর ভারতে চলে এসেছিলেন। রিপোর্ট অনুযায়ী, ভারতের আকাশসীমায় হাসিনার বিমান প্রবেশের পরে রাফাল যুদ্ধবিমান নজরে রেখেছিল। পুরো বিষয়ের উপরে নজর ছিল ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks