Exam Task Force Experts Update: প্রাক্তন স্পাই থেকে চন্দ্রযান-৩ মিশনের অন্যতম ‘কারিগর’- নিটের প্রশ্নফাঁসের ঘটনার পরে পরীক্ষা ব্যবস্থায় আমূল সংস্কার আসতে কেন্দ্রীয় সরকার যে উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠন করেছে, তাতে হাই-প্রোফাইল সদস্যরা আছেন। ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতার নন্দন নিলেকানির নেতৃত্বে সেই টাস্কফোর্স গঠনের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ছাড়াও ওই উচ্চপর্যায়ের টাস্কফোর্সে আরও পাঁচজন আছেন। তাঁদের মধ্যে দু'জন আমলা ছিলেন। তাছাড়াও শিক্ষাবিদ, গোয়েন্দা আছেন। যাঁরা ভবিষ্যতে কীভাবে পরীক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করে তোলা যায়, তা নিয়ে কাজ করবে।
পরীক্ষা সংক্রান্ত টাস্কফোর্সের ‘সুপার সিক্স’ কারা কারা?
১) নন্দন নিলেকানি: ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতাকে ওই টাস্কফোর্সের প্রধান করা হয়েছেন। যিনি আধারের স্থপতি ছিলেন। আর ভারতের জনগণের মধ্যে ডিজিটাল বিপ্লব ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
২) এস সোমনাথ: ভারতীয় মহাকাশ সংস্থা ইসরোর প্রাক্তন চেয়ারম্যান। বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং করেছেন। তিনি যখন ইসরোর চেয়ারম্যান ছিলেন, তখনই চন্দ্রযান-৩ মিশনের মাধ্যমে চাঁদের মাটিতে পা রেখেছিল ভারত।
৩) তপন ডেকা: প্রাক্তন আইপিএস অফিসার ইনটেলিজেন্স ব্যুরোর ডিরেক্টর ছিলেন। অর্থাৎ স্পাই বা গোয়েন্দা।
৪) ভি কামাকোটি: আইআইটি মাদ্রাজের ডিরেক্টর তিনি। কেন্দ্রীয় সরকারের অর্থায়নে আইআইটি মাদ্রাজে হওয়া মাইক্রোপ্রসেসর ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং ইনফরমেশন সিকিউরিটি এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস প্রোগ্রামের নেতৃত্ব দিচ্ছেন।
৫) অনিতা কারওয়াল: কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের স্কুলশিক্ষা দফতরের প্রাক্তন সচিব তিনি। গুজরাট ক্যাডারের প্রাক্তন আইএএস অফিসারের সরাসরি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকে কাজ করার অভিজ্ঞতা আছে।
{{/usCountry}}৫) অনিতা কারওয়াল: কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের স্কুলশিক্ষা দফতরের প্রাক্তন সচিব তিনি। গুজরাট ক্যাডারের প্রাক্তন আইএএস অফিসারের সরাসরি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকে কাজ করার অভিজ্ঞতা আছে।
{{/usCountry}}৬) অমৃতলাল মিনা: প্রাক্তন আমলা তিনি। বিহারের মুখ্যসচিব হিসেবে অবসরগ্রহণ করেন। ২৫ বছরের দীর্ঘ কেরিয়ারে কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রকের স্পেশাল সেক্রেটারি (লজিস্টিক) হিসেবেও কাজ করেছেন।
'সুপার সিক্স'-র গুরুত্বপূর্ণ ভূমিকা
সংশ্লিষ্ট মহলের মতে, টাস্কফোর্সের প্রধান প্রযুক্তির দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরীক্ষা ব্যবস্থায় সুরক্ষা এবং সাইবার ইনটেলিজেন্সের মতো বিষয়গুলির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে প্রাক্তন ইসরোর চেয়ারম্যানের। আবার প্রশ্নফাঁস গ্যাং বা মাফিয়াকে ধরার ক্ষেত্রে প্রাক্তন আইবি চেয়ারম্যানের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। একইভাবে সফটওয়্যার ও গুরুত্বপূর্ণ পরিকাঠামোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে আইআইটি মাদ্রাজের ডিরেক্টরের ভূমিকা। বাকি দুই আমলা পুরো বিষয়টা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।