...
...
Next Story

Bangladesh Govt on Brazil Match: ব্রাজিল ম্যাচ আয়োজন কত খরচ? মন্ত্রী বললেন ‘বাংলাদেশ ফুটবলের উন্নতি হবে না তো….’

Bangladesh Govt on Brazil Match: ব্রাজিল আয়োজনের জন্য টাকা দেবে না বলে বাংলাদেশ সরকার স্পষ্টভাবে জানিয়ে দিল। সেই পরিস্থিতিতে ব্রাজিল ফুটবল দলের বাংলাদেশ সফর নিয়ে জটিলতা তৈরি হল। যে দল আগামী ৩ অক্টোবর ভারতে খেলবে।

Published on: Aug 25, 2026, 21:59:00 IST
Advertisement

Bangladesh Govt on Brazil Match: ব্রাজিল ম্যাচের জন্য এক পয়সাও খরচ করতে চাইছে না বাংলাদেশ সরকার। বরং স্পষ্টভাষায় বাংলাদেশের ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়ে দিয়েছেন, ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচ খেললে বাংলাদেশ ফুটবলের কোনও উন্নতি হবে বলে মনে করেন না। তাছাড়াও বর্তমানে জ্বালানি, বিদ্যুৎ-সহ বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ। সেই আবহে ব্রাজিল ম্যাচের জন্য তারেক রহমান সরকার কোটি-কোটি টাকা খরচ করার পক্ষপাতী নয় বলে জানিয়েছেন বাংলাদেশের ক্রীড়া প্রতিমন্ত্রী। তবে স্পনসর জোগাড় করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যদি ম্যাচ আয়োজন করতে চায়, তাতে সরকার সবরকম সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছেন আমিনুল।

ব্রাজিল ম্যাচ আয়োজনে বাংলাদেশে কত খরচ হতে পারে?

ব্রাজিল আয়োজনের জন্য টাকা দেবে না বলে বাংলাদেশ সরকার স্পষ্টভাবে জানিয়ে দিল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
ব্রাজিল আয়োজনের জন্য টাকা দেবে না বলে বাংলাদেশ সরকার স্পষ্টভাবে জানিয়ে দিল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)

এমনিতে বাংলাদেশে ব্রাজিল ম্যাচ আয়োজনের জন্য প্রায় ৪০ কোটি টাকা লাগতে পারে বলে অনুমান করা হচ্ছে। বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, ক্রীড়া প্রতিমন্ত্রী জানিয়েছেন যে তৃতীয় পক্ষের থেকে যা শোনা যাচ্ছে, তাতে ৩৭ কোটি টাকার (বাংলাদেশি মুদ্রায়) মতো খরচ হবে। এত টাকা খরচ করে ব্রাজিলকে খেলানোর পথে সরকার হাঁটবে না বলে স্পষ্ট করে দিয়েছেন বাংলাদেশের ক্রীড়া প্রতিমন্ত্রী।

মানুষের প্রত্যাশা মিটবে, কিন্তু বাংলাদেশের কী লাভ হবে? প্রশ্ন মন্ত্রীর

বিষয়টি আরও ব্যাখ্যা আমিনুল জানিয়েছেন, ব্রাজিল যদি বাংলাদেশের জাতীয় ফুটবল দলের বিরুদ্ধে খেলে, তাহলে নিশ্চিতভাবে সেটা বড় ব্যাপার হবে। তাতে প্রত্যাশা পূরণ হবে মানুষের। তাঁরা খুশি হবেন। ভেসে যাবেন আনন্দে। কিন্তু বাংলাদেশের ফুটবলে তো তেমন পরিবর্তন হবে না। অথবা বাংলাদেশ ফুটবল এগিয়ে যাবে ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচ খেললেই, এমনটাও মনে করেন না। সেই পরিস্থিতিতে বাংলাদেশে ব্রাজিলের ম্যাচ খেলা নিয়ে জটিলতা তৈরি হয়েছে।

তবে কলকাতায় ব্রাজিলের ম্যাচ নিয়ে জোরকদমে প্রস্তুতি চলছে। আগামী ৩ অক্টোবর যুবভারতী স্টেডিয়ামে সেই ম্যাচের জন্য কোমর বেঁধে নেমেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। তার আগেই ২৬ সেপ্টেম্বর পানামার বিরুদ্ধে ভারতীয় আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ খেলবে বলে ঘোষণা করা হয়েছে। সেই ম্যাচটা কোথায় হবে, তা অবশ্য জানানো হয়নি।

আরও পড়ুন: India hits Kirana Hills: পাকের পরমাণু হাব কিরানা হিলসে আছড়ে পড়েছিল ভারতীয় ড্রোন! ফাঁস খোদ তৎকালীন CDS-র

'ISL ক্লাব বন্ধ হচ্ছে, আর ব্রাজিল ম্যাচের জন্য কোটি-কোটি টাকা খরচ কেন?'

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের অবশ্য ব্রাজিল ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়ে চূড়ান্ত অসন্তোষ প্রকাশ করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, বাইচুং বলেছেন যে ‘ব্রাজিল যদি বিনামূল্যে কোনও প্রীতি ম্যাচ খেলতে আসত, তবে আমার তাতে কোনও সমস্যা ছিল না। কিন্তু এই মুহূর্তে ভারতে এসে প্রীতি ম্যাচ খেলার জন্য ব্রাজিলকে ৫০-৭০ কোটি টাকা দেওয়া - এই সময়টা ঠিক নয়। সময়টা একেবারেই ঠিক নয়।’

আরও পড়ুন: Kolkata Girl Self-Defense Training: স্কুলছাত্রীদের আত্মরক্ষা শেখাচ্ছে কলকাতার ১৫ বছরের মেয়ে! 'প্রজাপতি' হচ্ছে 'লোহা'

সেইসঙ্গে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবকে নিশানা করে তিনি বলেন, ‘এই মুহূর্তে কেন আপনি ৫০-৭০ কোটি টাকা খরচ করতে চাইছেন, যখন একের পর এক আইএসএল ক্লাব বন্ধ হয়ে যাচ্ছে এবং আই-লিগের ক্লাবগুলো এন্ট্রি ফি জমা দিতেই হিমশিম খাচ্ছে?’

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe