...
...
Next Story

Fake Sugar identification: নকল চিনি কিনছেন না তো? বাড়িতে বসেই পরীক্ষা করুন ৩ উপায়ে, বলে দিল ভারতের FSSAI

Fake Sugar identification: ভেজাল চিনি কিনছেন না তো? বাড়িতে বসেই পরীক্ষা করুন তিনটি উপায়ে। আপনি যদি দীর্ঘদিন ধরে এই ভেজাল চিনি খান, তবে তা কিডনিতে পাথর থেকে শুরু করে পেটের মারাত্মক রোগের কারণ হতে পারে।

Published on: May 19, 2026, 21:59:04 IST
Advertisement

Fake Sugar identification: দৈনন্দিন জীবনের অন্যতম অবিচ্ছেদ্য অংশ হল চিনি। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন, যে চিনি আপনি ও আপনার পরিবার প্রতিদিন খাচ্ছেন, তা কতটা খাঁটি? সাম্প্রতিক এক রিপোর্ট অনুযায়ী, বাজারে হু হু করে বাড়ছে ভেজাল বা নকল চিনির দাপট। বাড়তি মুনাফা লুটতে একদল অসাধু ব্যবসায়ী বাজারে নকল বা মিহি চকের গুঁড়ো মেশানো চিনি সরবরাহ করতে শুরু করেছে। এই নকল চিনি দেখতে এতটাই নিখুঁত এবং সাধারণ চিনির মতো চকচকে হয় যে খালি চোখে আসল-নকলের পার্থক্য বোঝা অসম্ভব। যা থেকে মারাত্মক রোগ হতে পারে। সেই পরিস্থিতিতে নকল চিনি চেনার জন্য কয়েকটি উপায়ের কথা বলেছেন।

নকর চিনি থেকে সাবধান করছেন বিশেষজ্ঞরা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)
নকর চিনি থেকে সাবধান করছেন বিশেষজ্ঞরা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস)

কীভাবে চিনবেন আসল ও নকল চিনি?

জলের গ্লাস পরীক্ষা

ভারতীয় খাদ্য নিরাপত্তা ও মান কর্তৃপক্ষ বা FSSAI একটি ভিডিয়োয় এই পরীক্ষাটির ওপর সবচেয়ে বেশি জোর দিয়েছে। চিনিতে সাধারণত যে চকের গুঁড়ো মেশানো হয়, তা ধরার জন্য এটি সেরা উপায়।

কী করতে হবে: একটি কাঁচের স্বচ্ছ গ্লাসে পরিষ্কার জল নিন। এবার তাতে দুই চামচ চিনি দিয়ে দিন। চামচ দিয়ে জলটি ভালো করে নাড়াতে থাকুন যতক্ষণ না চিনি পুরোপুরি গলে যায়।

ফলাফল: চিনি সম্পূর্ণ গলে যাওয়ার পর যদি গ্লাসের জল একদম পরিষ্কার থাকে, তবে বুঝবেন চিনি ১০০ শতাংশ খাঁটি। কিন্তু যদি দেখেন জলের নিচে কোনও সাদা গুঁড়ো বা ছোট ছোট কণা জমা হয়েছে এবং জলের রঙ সামান্য ঘোলাটে হয়ে গিয়েছে, তবে নিশ্চিত হোন যে ওই চিনিতে চক পাউডার বা চুন মেশানো রয়েছে।

আসল চিনি আগুনের সংস্পর্শে এলে এক অদ্ভুত রাসায়নিক পরিবর্তন দেখায়, যা নকল চিনির পক্ষে সম্ভব নয়।

কী করতে হবে: গ্যাস ওভেনে একটি ছোটো প্যান বা চামচ গরম করুন। তাতে এক চামচ চিনি দিয়ে দিন এবং লক্ষ্য রাখুন।

ফলাফল: খাঁটি চিনি তাপ পেলেই খুব দ্রুত গলতে শুরু করবে এবং ধীরে ধীরে তার রঙ পরিবর্তন হয়ে বাদামি হয়ে যাবে। কিন্তু চিনিটি যদি নকল বা ভেজাল হয়, তবে তা সহজে গলবে না। উল্টো প্যান থেকে ঝাঁঝালো রাসায়নিক গন্ধ বের হতে পারে এবং কালো ধোঁয়া তৈরি হতে পারে।

আরও পড়ুন: PF Balance Check WhatsApp: হোয়্যাটসঅ্যাপ থেকে এবার জানতে পারবেন PF অ্যাকাউন্টের ব্যালেন্স! কীভাবে? জেনে নিন

হাতের তালুর পরীক্ষা

ইন্দ্রিয় অনেক সময় ভেজাল পণ্য খুব সহজে ধরে ফেলতে পারে। চিনির দানার গঠন পরীক্ষা করে এটি করা সম্ভব।

কী করতে হবে: সামান্য একটু চিনি আপনার হাতের তালুতে নিন। এবার বুড়ো আঙুল দিয়ে চিনির দানাগুলো হাতের তালুর ওপর কিছুক্ষণ ঘষুন বা রগড়ান।

ফলাফল: খাঁটি চিনির দানা সবসময় শক্ত, শুষ্ক এবং দানাদার অনুভূত হবে। কিন্তু চিনিতে যদি পাউডার বা অন্য কোনো কেমিক্যাল মেশানো থাকে, তবে ঘষার পর হাতের তালুতে একটি আঠালো, তৈলাক্ত বা অতিরিক্ত মসৃণ পাউডারের মতো অনুভূতি হবে।

আরও পড়ুন: NEET UG 2026 Paper Leak: পরীক্ষার আগের রাতেই পড়ুয়ার কাছে মেসেজ! কীভাবে সিকরের শিক্ষক ফাঁস করেন নিট কেলেঙ্কারি

স্বাদের পার্থক্যও আপনাকে দেবে সঠিক সংকেত

পরীক্ষা ছাড়াও স্বাদের মাধ্যমেও আসল-নকলের বড় ফারাক বোঝা যায়। খাঁটি চিনি অল্প পরিমাণে দিলেই চা বা দুধে দারুণ মিষ্টিভাব আসে। অন্যদিকে, ভেজাল বা নকল চিনি ৩-৪ চামচ দেওয়ার পরেও খাবারে সঠিক মিষ্টি স্বাদ পাওয়া যায় না। যদি আপনার মনে হয় চিনি বেশি দেওয়া সত্ত্বেও চা বা মিষ্টি ফিকে লাগছে, তবে বুঝবেন ওই চিনির গুণমান অত্যন্ত নিম্নমানের অথবা তাতে ভেজাল রয়েছে।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe