...
...
Next Story

UPSC Success Story: কোচিং ছাড়াই প্রথমবারই UPSC ক্র্যাক তরুণীর, কীভাবে ভারতে ১৯ র‍্যাঙ্ক? দিলেন টিপস

UPSC Success Story: লঘিমা তিওয়ারি কোনও কোচিং ছাড়াই প্রথমবারেই ইউপিএসসি পরীক্ষায় সর্বভারতীয় ১৯তম র‍্যাঙ্ক অর্জন করে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। কীভাবে তিনি প্রস্তুতি নিয়েছিলেন? কী কী বিষয়ের উপরে জোর দিয়েছিলেন?

Published on: Apr 10, 2026, 10:33:56 IST
Advertisement

UPSC Success Story: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) সিভিল সার্ভিস পরীক্ষা ভারতের অন্যতম কঠিন এবং ঐতিহ্যবাহী পরীক্ষা। প্রতি বছর দেশজুড়ে লাখ-লাখ তরুণ-তরুণী আইএএস এবং আইপিএস হওয়ার স্বপ্ন নিয়ে এই পরীক্ষার প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়েন। দিনরাত এক করে দেন। কিন্তু সাফল্যের মুকুট কেবল তাঁদেরই মাথায় ওঠে, যাঁদের একাগ্রতা অটুট থাকে। এই পরীক্ষা পাশের সবচেয়ে অব্যর্থ মন্ত্র হল কেবল দৃঢ় সংকল্প এবং একটানা কঠোর পরিশ্রম। যদি আপনার সাহস অটুট থাকে, তবে পথের প্রতিটি বাধা ছোট মনে হয়। ঠিক এই কথাই সত্যি প্রমাণ করেছেন রাজস্থানের আলওয়ারের লঘিমা তিওয়ারি। লঘিমা কোনও কোচিং ছাড়াই নিজের প্রথম চেষ্টাতেই ইউপিএসসি পরীক্ষায় সর্বভারতীয় ১৯ তম র‍্যাঙ্ক অর্জন করে এমন এক দৃষ্টান্ত স্থাপন করেছেন, যা আজ লাখ-লাখ চাকরিপ্রার্থীরা কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে।

কোনও কোচিং ছাড়াই UPSC সিভিল সার্ভিসের প্রস্তুতি

আইএএস অফিসার লঘিমা তিওয়ারি।
আইএএস অফিসার লঘিমা তিওয়ারি।

লঘিমার দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি থেকে ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ২০২১ সালে ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করার পর কোনও কর্পোরেট চাকরিতে যোগ দেননি। বরং নিজের সবকিছু উজাড় করে দেন ইউপিএসসি প্রস্তুতিতে।

আরও পড়ুন: UPSC Prelims Tips: UPSC প্রিলিমস পরীক্ষায় এই ৪ ভুল করবেন না, টিপস টপার শক্তি দুবের, কী কী করতে হবে?

কীভাবে প্রস্তুতি নিয়েছিলেন লঘিমা?

সাধারণত চাকরিপ্রার্থীদের মধ্যে এই ধারণা থাকে যে এত বড় পরীক্ষা কোনও নামী-দামী কোচিং সেন্টার ছাড়াই পাশ করা সম্ভব নয়। কিন্তু লঘিমা তাঁর দুর্দান্ত কৌশল এবং দৃঢ় সংকল্প দিয়ে এই মিথকে সম্পূর্ণ ভেঙে দিয়েছেন। তিনি প্রমাণ করেছেন যে সঠিক দিকে পরিশ্রম করলে, বিপুল পরিমাণ ফি না দিয়েও ইউপিএসসির মতো কঠিন পরীক্ষায় সাফল্যের ধ্বজা ওড়ানো যেতে পারে। প্রায় এক বছর তিনি নিজেকে পৃথিবীর চাকচিক্য থেকে দূরে রেখেছিলেন এবং সম্পূর্ণ শৃঙ্খলার সঙ্গে পড়াশোনায় মগ্ন ছিলেন।

লঘিমা জানিয়েছেন যে প্রস্তুতির সময় তাঁর সবচেয়ে বড় অস্ত্র ছিল স্বচ্ছ ধারণা এবং কৌশল। প্রস্তুতির শুরুর দিনগুলোতে নিজের কৌশল ঠিক করতে ইউটিউব দেখতেন। অনেক ইউপিএসসি টপারদের সাক্ষাৎকার দেখেছেন। তা থেকে বুঝতে পেরেছিলেন যে প্রস্তুতির সঠিক পথ কী হওয়া উচিত। টপারদের অভিজ্ঞতা থেকে জেনারেল স্টাডিজ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক সাবজেক্টগুলি কীভাবে কভার করতে হয়, তার সম্পূর্ণ নীলনকশা শিখেছিলেন। ক্রমাগত অনুশীলন এবং নিয়মিত মক টেস্ট দেওয়ার মাধ্যমে নিজেকে আরও ভালোভাবে তৈরি করতেন।

আরও পড়ুন: Indian Bank SO Recruitment: এই ব্যাঙ্কে ৩৫০ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি! বেতন অনেকও, কীভাবে আবেদন করবেন?

UPSC ক্র্যাক করতে কী কী টিপস দিলেন?

সেই রেশ ধরে ধারাবাহিকতা বজায় রাখার পরামর্শ দিয়েছেন লঘিমা। তিনি বিশ্বাস করেন যে কেউ যদি দিনে একটু কম সময় পড়াশোনা করেন, সেটা ঠিক আছে। কিন্তু প্রতিদিন পড়াশোনা করতে হবে। ক্রমাগত পড়াশোনা করলে এবং ভুল সংশোধন করলে সংশ্লিষ্ট বিষয়গুলির উপর দখল আরও বাড়ে। আত্মবিশ্বাসও বৃদ্ধি পায়। সেইসঙ্গে তিনি জানান, প্রিলিমস পরীক্ষার পর ফলাফলের জন্য অপেক্ষা করে সময় নষ্ট করা উচিত নয়। প্রার্থীদের প্রাথমিক পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে-সঙ্গেই মেইনসের প্রস্তুতি শুরু করা উচিত, কারণ মেইনসের সিলেবাসে বিষয়গুলি খুব গভীরভাবে পড়তে এবং লিখতে হবে।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe