...
...
Next Story

IAS Riya Saini UPSC Success Tips: এই ভুলটা শুধরেই UPSC-তে ২২ র‍্যাঙ্ক রিয়ার, কী কী টিপস দিলেন IAS অফিসার?

IAS Riya Saini UPSC Success Tips: রিয়া সাইনি প্রথমবারই ইউপিএসসি সিভিল সার্ভিসেসের প্রিলিমিনারি পরীক্ষার গণ্ডি পার করতে পারেননি। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ২০২৪ সালে তিনি ২২তম র‍্যাঙ্ক অর্জন করেন। এবার পেয়ে গিয়েছেন পোস্টিংও।

Published on: Apr 13, 2026, 18:59:23 IST
Advertisement

IAS Riya Saini UPSC Success Tips: ২০২৪ সালের ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা ২২ তম র‍্যাঙ্কধারী রিয়া সাইনি পোস্টিং পেয়ে গিয়েছেন বারাণসীতে। তবে একদিনেই সেই সাফল্য আসেনি। নিজের স্বপ্নপূরণের জন্য প্রস্তুতি নিয়েছেন। ভুল করেছেন। সেই ভুল শুধরে আইএএস অফিসার হয়েছেন। আর সেক্ষেত্রে রিয়ার মতে, প্রিলিমসের গণ্ডি পার করার জন্য বেশি করে মক টেস্ট দেওয়া উচিত। তাঁর কথায়, 'আমি মক টেস্ট দিতে ভয় পেতাম, কারণ আমার মনে হত যে যদি খারাপ নম্বর আসে, তবে আমি হতাশ হয়ে পড়ব। আমার আত্মবিশ্বাস কমে যাবে। কিন্তু এটা আমার ভুল ছিল। মক টেস্ট থেকে আমরা নিজেদের ভুলগুলি জানতে পারি। নিজেদের দুর্বলতাগুলি সংশোধনের সুযোগ পাই। আমাদের ব্যর্থতাকে ভয় পাওয়া উচিত নয়। প্রচুর মক টেস্ট দেওয়া উচিত।'

কী কী টিপস দিলেন রিয়া সাইনি?

আইএএস অফিসার রিয়া সাইনি। (ফাইল ছবি, সৌজন্যে ইনস্টাগ্রাম @riyasaini_ias)
আইএএস অফিসার রিয়া সাইনি। (ফাইল ছবি, সৌজন্যে ইনস্টাগ্রাম @riyasaini_ias)

১) প্রতিদিন সাত থেকে আট ঘণ্টা পড়াশোনা করতেন রিয়া। শুধুমাত্র ইন্টারভিউয়ের জন্য মক ইন্টারভিউয়ের জন্য কোচিংয়ের সাহায্য নিয়েছিলেন।

২) প্রয়োজনের চেয়ে বেশি লেখা উচিত নয়। নিজে যতটা জানেন, তার পুরোটাই লিখে দেওয়ার দরকার নেই। সাধারণ এবং স্পষ্ট ভাষা পরীক্ষকের উপর ইতিবাচক প্রভাব ফেলে এবং সাফল্য নিশ্চিত করে।

আরও পড়ুন: UPSC NDA Topper: গর্বের NDA-তে দেশে প্রথম পার্থ! কোথা থেকে পড়াশোনা 'টপার' কিশোরের?

৩) উত্তরগুলিকে অপ্রয়োজনীয়ভাবে জটিল করা বা কঠিন তত্ত্ব ব্যবহার করলে নম্বর পাওয়া যায় না। পরিবর্তে মৌলিক নীতিগুলিতে মনোযোগ দেওয়া এবং সহজ দৈনন্দিন উদাহরণ ব্যবহার করলে বেশি ভালো ফল মেলে। সাধারণ উদাহরণ ব্যবহার করলে ভাসো হয়।

৪) জটিল তত্ত্বের পিছনে ছুটবেন না: প্রায়শই পরীক্ষার্থীরা মনে করেন যে এমন জটিল তত্ত্ব বা নীতি লিখলে বেশি নম্বর পাওয়া যাবে যা কেউ শোনেনি, কিন্তু এটা সত্যি নয়। আপনাকে মৌলিক নীতির উপরই মনোযোগ দিতে হবে। উত্তর ততটাই লিখুন যতটা প্রয়োজন।

আইএএস অফিসারের মতে, হাজার-হাজার বই বা নোটসের পিছনে না ছুটে মূল বইগুলি (যেমন লক্ষ্মীকান্ত, স্পেকট্রাম ও এনসিইআরটি) বারবার পড়া করাই যথেষ্ট।

আর কী কী পরামর্শ দিলেন?

১) তিনি পরামর্শ দিয়েছেন যে শিক্ষার্থীদের সিলেবাস অন্তত একবার সম্পূর্ণভাবে শেষ করার আগে উত্তর লেখা শুরু করা উচিত নয়। তাঁর মতে, উত্তরগুলিতে বিভিন্ন বিষয়ের মধ্যে আন্তঃসম্পর্ক প্রয়োজন, যা সিলেবাস শেষ হওয়ার পরেই সম্ভব।

২) উত্তর লেখার অনুশীলনের জন্য বিগত বছরের প্রশ্ন এবং তাদের মডেল উত্তরগুলির রেফারেন্স নেওয়া খুব জরুরি।

আরও পড়ুন: UPSC Success Story: ২২ বছরেই বাজিমাত! প্রথমবারই UPSC ক্র্যাক করে IFS হলেন মুসকান, কীভাবে সাফল্য এল?

৩) উত্তরে উপস্থাপনা অত্যন্ত জরুরি। যদি হাতের লেখা খারাপ হয়, তবে বড় অক্ষরে লেখা এবং লাইনগুলির মধ্যে বেশি জায়গা রেখে করা যেতে পারে।

৪) ডায়াগ্রাম এবং ভিজ্যুয়াল টুলস: উত্তরগুলিকে আরও কার্যকর এবং সংক্ষিপ্ত করার জন্য তিনি 'হাব অ্যান্ড স্পোক' মডেল, মানচিত্র এবং ডায়াগ্রাম ব্যবহারের উপর জোর দিয়েছেন।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe