India Exporting Hilsa to Bangladesh: বাংলাদেশে আরও ১৫০-২০০ টন ইলিশ পাঠাতে পারে ভারত! ওদিকে ২২ দিনের নিষেধাজ্ঞা ঢাকার
India Exporting Hilsa to Bangladesh: ভারত থেকে আরও ইলিশ রফতানি করা হবে বাংলাদেশে। তেমনই আশা করছে ভারত সরকার। তারইমধ্যে ২২ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। সেই দেশ পুজোর সময় পশ্চিমবঙ্গে ইলিশ পাঠাবে কিনা, তা স্পষ্ট।
India Exporting Hilsa to Bangladesh: ভারত থেকে বাংলাদেশে ইতিমধ্যে প্রায় ৫০০ টন ইলিশ পাঠানো হয়েছে। আগামী কয়েক সপ্তাহে বাংলাদেশে আরও ১৫০-২০০ টন ইলিশ রফতানি করা হবে বলে আশাপ্রকাশ করছেন ব্যবসায়ীরা। ভারত সরকার সূত্রের খবর, গত দু'মাসে প্রায় ৫০০ টন ইলিশ রফতানি করা হয়েছে বাংলাদেশে। ব্যবসায়ী মহল আশা করছে যে দুর্গাপুজোর মধ্যেই আরও ইলিশ রফতানি করা হবে। সেটার পরিমাণ প্রায় ১৫০ থেকে ২০০ টন হতে পারে বলে ভারত সরকার সূত্রে খবর।
ইলিশ ধরার উপরে ২২ দিনের নিষেধাজ্ঞা জারি বাংলাদেশের
ভারত সরকার আশা করছ, ভারত থেকে আরও ইলিশ রফতানি করা হবে বাংলাদেশে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
{{^htLoading}} {{/htLoading}}
আর সেই বিষয়টি যেদিন সামনে এসেছে, সেদিনই বাংলাদেশ সরকারের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে যে অক্টোবরে ২২ দিন ইলিশ মাছ ধরা যাবে না। ইলিশের প্রজননের জন্য সেই নিষেধাজ্ঞা কার্যকর হবে আগামী ৮ অক্টোবর থেকে। তারপর আগামী ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরার উপরে নিষেধাজ্ঞা জারি থাকবে বলে বাংলাদেশের মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রকের তরফে জানানো হয়েছে।
এমনিতে এবার বাংলাদেশের বাজারে ইলিশের আকাল দেখা গিয়েছে। আর সেই পরিস্থিতিতে ভারতে রফতানির পরিবর্তে নিজেদের দেশের চাহিদা মেটাতে নয়াদিল্লির দিকে তাকাতে বাধ্য হয়েছে বাংলাদেশ। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, মূলত গুজরাটের ইলিশ পাঠানো হয়েছে ভারুচ বন্দরের মাধ্যমে। আর কিছু ক্ষেত্রে হাওড়ার পাইকারি বাজারের মাধ্যমে ইলিশ পাঠানো হয়েছে বাংলাদেশে।
বাংলাদেশে সাধারণত অন্য মাছ পাঠায় ভারত, কিন্তু এবার ছবিটা আলাদা
{{/usCountry}}
ওই প্রতিবেদন অনুযায়ী, হাওড়া পাইকারি মৎস্য আমদানিকারক সমিতির সচিব সৈয়দ আনোয়ার মাকসুদ বলেছেন যে 'এই প্রথমবার ভারত থেকে ইলিশ আমদানি করছে বাংলাদেশ। আমরা সাধারণত বাংলাদেশে বোয়াল, রুই, পার্শে এবং ট্যাংরার মতো মাছ পাঠিয়ে থাকি। কিন্তু এই বছর ওখানে ইলিশের জোগান কম। (সেই পরিস্থিতিতে) গত দু'মাসে ৫০০ টনের মতো ইলিশ পাঠানো হয়েছে। আগামী কয়েক সপ্তাহে আরও ১৫০-২০০ টনের মতো ইলিশ পাঠানোর কথা আছে।'
তবে গত কয়েকবারের মতো দুর্গাপুজোর ‘উপহার’ হিসেবে বাংলাদেশ ভারতে পদ্মার ইলিশ পাঠাবে কিনা, সে বিষয়ে কোনও স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। গতবার উৎসবের মরশুম শুরুর আগে ভারতে ১,২০০ টন ইলিশ পাঠানোর সিদ্ধান্তে অনুমোদন দিয়েছিল বাংলাদেশ।
অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা:
কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা:
নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা:
অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।
Home/News/India Exporting Hilsa to Bangladesh: বাংলাদেশে আরও ১৫০-২০০ টন ইলিশ পাঠাতে পারে ভারত! ওদিকে ২২ দিনের নিষেধাজ্ঞা ঢাকার
{{^htLoading}}
Advertisement
{{/htLoading}}
SHARE THIS ARTICLE ON
{{#usCountry}}{{/usCountry}}
Notifications
Get breaking alerts directly from the newsroom
Notifications are on!You'll be notified when news breaks