Dinesh Trivedi on Bangladesh PM: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘অত্যন্ত বুদ্ধিমান’ বলে অ্যাখ্যা দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সংবাদমাধ্যম প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, বুধবার বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার কাইজার কামালের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার সাক্ষাৎ করেন। সেই সাক্ষাতের পরে তারেকের ভারত সফরের বিষয়ে প্রশ্ন করা হলে ভারতীয় হাইকমিশনার জানান, পুরো বিষয়টা বাংলাদেশের প্রধানমন্ত্রী এক্তিয়ারভুক্ত বিষয়। তারেক একজন অত্যন্ত বুদ্ধিমান মানুষ এবং জনবান্ধব। আর ভারত এবং বাংলাদেশ জনমুখী নীতিতে বিশ্বাস করে। সেই পরিস্থিতিতে ইতিবাচক ফল আসবে বলে আশাপ্রকাশ করেছেন ভারতীয় হাইকমিশনার।
হাসিনার ভার্চুয়াল সাংবাদিক বৈঠক ও তারেকের ভারত সফর

আর তিনি এমন একটা সময় সেই মন্তব্য করেছেন, যখন বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যথেষ্ট পরিমাণে জলঘোলা হয়েছে। বিশেষত গত ৫ অগস্ট বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল সাংবাদিক বৈঠকের পরে টানাপোড়েন বেড়েছে। তবে ভারত স্পষ্ট করে দিয়েছে যে হাসিনার সাংবাদিক বৈঠকের সঙ্গে দিল্লির কোনও যোগ নেই। পুরোটাই বেসরকারি সংস্থার তরফে আয়োজন করা হয়েছিল।
ভারত সফরের জন্য বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকারকে আমন্ত্রণ
তারইমধ্যে বুধবার ভারত সফরের জন্য বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকারকে আমন্ত্রণ জানান হাইকমিশনার। তিনি ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার হয়ে সেই আমন্ত্রণ করেন। তাছাড়াও জোর দেন ভারত এবং বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সফরের উপরে।
'ভারত ও বাংলাদেশের সম্পর্ক এগিয়ে যাবে শ্রদ্ধা ও সার্বভৌমত্বের ভিত্তিতে'
{{/usCountry}}'ভারত ও বাংলাদেশের সম্পর্ক এগিয়ে যাবে শ্রদ্ধা ও সার্বভৌমত্বের ভিত্তিতে'
{{/usCountry}}আবার ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সাক্ষাতের পরে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ভারত এবং বাংলাদেশ সম্পর্ক এগিয়ে যাবে পারস্পরিক শ্রদ্ধা এবং সার্বভৌমত্বের ভিত্তিতে। দু'দেশের সম্পর্কের ভিত্তি হল ভারত এবং বাংলাদেশের মানুষ।
'পারস্পরিক সম্মান, বোঝাপড়া ও মর্যাদার ভিত্তিতে ভারত-বাংলাদেশ সম্পর্ক'
একইসুরে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠকের পরে চিফ হুইপ নুরুল ইসলাম মণি জানান, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক গড়ে উঠবে পারস্পরিক সম্মান, পারস্পরিক বোঝাপড়া এবং মর্যাদার ভিত্তিতে। প্রতিবেশী দেশ হিসেবে ভারতকে এড়িয়ে যাওয়া হবে না। বাংলাদেশের প্রথম নীতি বজায় রেখে ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা হবে বলে দাবি করেছেন নুরুল।