...
...
Next Story

Indian navy: অপারেশন সিঁদুরে পাক নৌসেনার হাল কী হয়েছিল? মুখ খুলল ভারতীয় নেভি, ওদিকে পাকিস্তানে PAF কণ্ঠে এখনও রাফাল

Op সিঁদুরে পাক নৌসেনা ভয়ে সিঁটিয়ে কোন প্রান্তে ছিল? মুখ খুললেন ভারতের নৌসেনা প্রধান।

Published on: Dec 2, 2025, 18:31:17 IST
By
Prefer HTon Google
Advertisement

পহেলগাঁতে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিদের হানার পর পাল্টা পাকিস্তানের বুকে পর পর জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারত। সেই ‘অপারেশন সিঁদুর’-এ কার্যত কুপোকাত হয়েছিল পাকিস্তান। অভিযানের সময় মে মাসের সেই রাতে ভারতীয় বায়ুসেনার বিমান যখন একের পর এক পাকিস্তানি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিচ্ছিল, তখন ভারতীয় নৌসেনার আগ্রাসী অবস্থানে কার্যত নিজেদের উপকূল প্রান্ত বাঁচাতে মরিয়া ছিল পাকিস্তান। একথাই এদিন এক অনুষ্ঠানে জানালেন ভারতের নৌসেনা প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী।

অপারেশন সিঁদুরে পাক নৌসেনার হাল কী হয়েছিল? মুখ খুলল ভারতীয় নেভি, ওদিকে পাকিস্তানে PAF কণ্ঠে এখনও রাফাল(ANI Photo/Naveen Sharma) (Naveen Sharma)
অপারেশন সিঁদুরে পাক নৌসেনার হাল কী হয়েছিল? মুখ খুলল ভারতীয় নেভি, ওদিকে পাকিস্তানে PAF কণ্ঠে এখনও রাফাল(ANI Photo/Naveen Sharma) (Naveen Sharma)

এক অনুষ্ঠানে অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী বলেন,' অপারেশন সিঁদুরের সময় কেরিয়ার ব্যাটেল গ্রুপের মোতায়েনের আক্রমণাত্মক ভঙ্গি এবং তাৎক্ষণিক পদক্ষেপ পাকিস্তান নৌবাহিনীকে তাদের বন্দরের কাছাকাছি বা মাকরান উপকূলের কাছাকাছি থাকতে বাধ্য করেছিল।' একইসঙ্গে তিনি মনে করিয়ে দেন, ‘অপারেশন সিঁদুর’, এখনও শেষ হয়নি। তিনি সাফ বলেন,'এই অপারেশন এখনও চলছে।'

এদিকে, পাকিস্তানের বায়ুসেনা এখনও রাফাল ঘিরে তাদের নানান দাবি পেশ করে যাচ্ছে। সদ্য পাকিস্তানের রিসালপুরে ‘অপারেশন বানিয়ান উম মারুস'র প্রশংসা করতে গিয়ে ফের একবার রাফাল নিয়ে লম্বা চওড়া দাবি করেছেন পাকিস্তানের বায়ুসেনার চিফ জাহির আহমেদ বাবর সিধু। তাঁর কণ্ঠে এদিন আসিম মুনিরের প্রবল স্তূতি শোনা যায়।

( Good Luck Tips: গোপনে মন্দিরে এই ৩ জিনিস দান করলে মিলতে পারে সমৃদ্ধি! রইল টিপস)

( 2026 Lucky Zodiacs: ২০২৬ সালে দণ্ডনায়ক শনিদেবের রাশিতে ৩ গ্রহ, কপাল খুলবে বহু রাশির)

এদিকে, ভারতের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল ত্রিপাঠী বলেন,'অপারেশন সিঁদুর' পাকিস্তানের উপর আর্থিক চাপ সৃষ্টি করেছে কারণ যুদ্ধের পর উল্লেখযোগ্য সংখ্যক বাণিজ্যিক জাহাজ পাকিস্তানে ভ্রমণ এড়িয়ে গিয়েছে। পাকিস্তানগামী জাহাজের বীমা খরচও বেড়ে গিয়েছিল।

( Where is Imran Khan:ইমরানকে নিয়ে ‘কিছু লুকনো’ হচ্ছে? সরব পুত্ররা, মুখ খুললেন প্রাক্তন স্ত্রী জেমাইমাও)

প্রসঙ্গত, চলতি বছরে ৭ মে রাতে ভারতীয় নিরাপত্তা বাহিনী অপারেশন সিঁদুর পরিচালনা করে। এদিকে, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং শনিবার বলেছেন যে অপারেশন সিঁদুর ছিল অসামরিক-সামরিক সংমিশ্রণের একটি অসাধারণ উদাহরণ, যেখানে প্রশাসনিক ক্ষেত্র গুরুত্বপূর্ণ তথ্য ভাগ করে নেওয়ার এবং জনসাধারণের আস্থা তৈরির জন্য সশস্ত্র বাহিনীর সাথে নির্বিঘ্নে অভিযানকে এগিয়ে নিয়ে যায়।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe