India's first indigenous bullet train: ২৮০ কিমিতে ছুটবে ভারতের নিজস্ব প্রথম বুলেট ট্রেন! কবে প্রথম তৈরি হবে? দেরি নেই

India's first indigenous bullet train: ভারতের প্রথম নিজস্ব বুলেট ট্রেন ‘বি২৮’ তৈরি করা হচ্ছে। সেই ট্রেন ঘণ্টায় ২৮০ কিলোমিটার বেগে ছুটতে পারবে। সেই বুলেট ট্রেনের প্রথম প্রোটোটাইপ কবে তৈরি হয়ে যেতে পারে?

Published on: Apr 26, 2026, 14:43:34 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

India's first indigenous bullet train: ঘণ্টায় ২৮০ কিলোমিটার বেগে ছুটবে - ভারতের প্রথম নিজস্ব বুলেট ট্রেন ‘বি২৮’ তৈরি করা হবে বেঙ্গালুরুতে। শনিবার বিইএমএল লিমিটেডের (পূর্বতন ভারত আর্থ মুভার্স লিমিটেড) যে আদিত্য প্ল্যান্টের উদ্বোধন করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, সেখানেই ভারতের প্রথম নিজস্ব বুলেট ট্রেন তৈরি করা হবে। সূত্রের খবর, ইতিমধ্যে সেই ট্রেন তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। ২০২৭ সালের প্রথম ত্রৈমাসিকের মধ্যেই প্রথম প্রোটোটাইপ তৈরি করে ফেলার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তারপর পরীক্ষা-নিরীক্ষা চলবে। সেই পরীক্ষা-নিরীক্ষার ফলাফলের উপরে ভিত্তি করে ভারতের প্রথম নিজস্ব বুলেট ট্রেনের পরিষেবা চালু করা হবে।

ভারতের প্রথম নিজস্ব বুলেট ট্রেন ‘বি২৮’ তৈরি করা হচ্ছে বেঙ্গালুরুতে। (ছবিটি প্রতীকী, Gemini দিয়ে তৈরি করা)
ভারতের প্রথম নিজস্ব বুলেট ট্রেন ‘বি২৮’ তৈরি করা হচ্ছে বেঙ্গালুরুতে। (ছবিটি প্রতীকী, Gemini দিয়ে তৈরি করা)

২৫০ কিমি বেগে ছুটতে দেওয়া হবে

আপাতত যা খবর, তাতে ঘণ্টায় ২৮০ কিমি বেগে ছুটতে সক্ষম হবে ভারতের প্রথম নিজস্ব বুলেট ট্রেন ‘বি২৮’। তবে বাণিজ্যিক পরিষেবার সময় সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ২৫০ কিমির মধ্যে রাখা হবে। রেলমন্ত্রী বলেছেন, ‘নবনির্মিত আদিত্য কমপ্লেক্সটি বর্তমানে বি-২৮ কোচ তৈরির জন্য নকশা করা হয়েছে।’

আরও পড়ুন: Kolkata girl shines in Math Olympiad: অঙ্কের অলিম্পিয়াডে ইতিহাস ভারতের, দলে কলকাতার ১৬ বছরের শ্রীময়ীও, গর্ববোধ মোদীর

বাজেটে ৭টি হাইস্পিড রেল করিডরের অনুমোদন

এমনিতে এবার কেন্দ্রীয় বাজেটে দেশে সাতটি হাইস্পিড রেল করিডর তৈরির ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, ভবিষ্যতের দিকে তাকিয়ে সাতটি হাইস্পিড রেল করিডর তৈরি করার প্রস্তাব দেওয়া হচ্ছে। মুম্বই-পুণে, পুণে-হায়দরাবাদ, হায়দরাবাদ-বেঙ্গালুরু, হায়দরাবাদ-চেন্নাই, চেন্নাই-বেঙ্গালুরু, দিল্লি-বারাণসী এবং বারাণসী-শিলিগুড়ির মধ্যে সেই সাতটি হাইস্পিড রেল করিডর তৈরি করা হবে বলে জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

আরও পড়ুন: UPSC Civil Services Success Tips: ৩৫ পরীক্ষায় ফেল, তারপরও কীভাবে UPSC সিভিল সার্ভিসে বাজিমাত? টিপস অফিসার বিজয়ের

দ্বিতীয় বন্দে ভারত স্লিপার ট্রেন চালুর তোড়জোড়

তারইমধ্যে দ্বিতীয় বন্দে ভারত স্লিপার ট্রেন চালু করার তোড়জোড় চালাচ্ছে ভারতীয় রেল। বেঙ্গালুরু এবং মুম্বইয়ের মধ্যে যাতায়াতের সময় কমিয়ে আনতে এবং বিশ্বমানের সুযোগ-সুবিধা প্রদান করতে এই রুটেই প্রথম সারির স্লিপার ট্রেন চালুর পরিকল্পনা করা হয়েছে। চলতি মাসের গোড়ার দিকেই বেঙ্গালুরু সেন্ট্রালের সাংসদ পিসি মোহন জানিয়েছেন, কেএসআর বেঙ্গালুরু থেকে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস পর্যন্ত বন্দে ভারত স্লিপার ট্রেন চালু করার অনুমতি মিলেছে।

আরও পড়ুন: Rain Forecast in Kolkata till 1st May: বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, ৫০ কিমিতে ঝড় কলকাতায়, সকালে ৬ জেলায় সতর্কতা

এমনিতে বেঙ্গালুরু এবং মুম্বই ভারতের দুটি প্রধান অর্থনৈতিক কেন্দ্র। আইটি প্রফেশনাল থেকে শুরু করে ব্যবসায়ী- হাজার-হাজার মানুষ প্রতিদিন এই দুই শহরের মধ্যে যাতায়াত করেন। বর্তমানে এই পথে অনেক ট্রেন থাকলেও, প্রিমিয়াম এবং দ্রুতগতির ট্রেনের চাহিদা সবসময়ই তুঙ্গে ছিল। বন্দে ভারত স্লিপার চালু হলে তা কেবল যাতায়াত সহজ করবে না, বরং পর্যটন এবং ব্যবসার ক্ষেত্রেও নতুন গতির সঞ্চার করবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More