Khalistani Pannun on India-Canada Deal: ভারত-কানাডার সম্পর্ক স্বাভাবিক খাতে বইতে শুরু করতেই হুমকি বার্তা দিল খলিস্তানি জঙ্গি গুরপতওয়ান্ত সিং পান্নুন। কানাডায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ কে পট্টনায়েকের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করল। সেইসঙ্গে চলতি বছরের মধ্যেই ভারতের সঙ্গে যে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে ঝাঁপিয়েছে অটোয়া, তা নিয়ে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সরকারকেও আক্রমণ করল খলিস্তানি জঙ্গি। সেই সংক্রান্ত একটি হুমকি ভিডিয়োও প্রকাশ করা হয়েছে।
বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার জন্য ভারতে কানাডার মন্ত্রী

সেই হুমকি ভিডিয়ো এমন একটা সময় প্রকাশ করা হয়েছে, যখন মুক্ত বাণিজ্য চুক্তির জন্য ভারতে এসেছেন কানাডার বাণিজ্য মন্ত্রী মনিন্দর সিধু। যা এক মাসের মধ্যে তাঁর দ্বিতীয় ভারত সফর। আগামী ডিসেম্বরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্ভাব্য কানাডা সফরের আগেই যাতে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করে ফেলা যায়, সেজন্য দ্রুত পদক্ষেপ করা হচ্ছে।
বিষয়টির সঙ্গে অবহিত আধিকারিকরা জানিয়েছেন, ভারত এবং কানাডার প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তির যে যে দিকগুলি নিয়ে আলোচনার প্রয়োজন আছে, সেগুলির সমাধান করতে আগামী মাসে দু'দেশের আধিকারিকরা বারদুয়েক দেখা করতে পারেন। চলতি মাসেই দরকষাকষির প্রক্রিয়া শেষ হয়ে যেতে পারে। পুরো প্রক্রিয়া যাতে দ্রুত শেষ হয়, সেজন্য উচ্চপর্যায় থেকে চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন আধিকারিকরা।
কানাডাকে দুর্দান্ত ‘অফার’ দিয়েছে ভারত
কানাডায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার (যে কূটনীতিবিদকে হুমকি দিয়েছে খলিস্তানি জঙ্গি) সরাসরি জানিয়েছেন, অটোয়াকে দুর্দান্ত প্রস্তাব দিয়েছে নয়াদিল্লি। তাঁর কথায়, 'আমরা আত্মবিশ্বাসী যে শীঘ্রই আমরা চুক্তি করে ফেলব। সংশ্লিষ্ট মন্ত্রীদের নেতৃত্বে দু'পক্ষেরই আধিকারিকরা কঠোর পরিশ্রম করছেন, যাতে যত দ্রুত সম্ভব ওই চুক্তির খুঁটিনাটি বিষয় চূড়ান্ত করে ফেলা যায়।'
{{/usCountry}}কানাডায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার (যে কূটনীতিবিদকে হুমকি দিয়েছে খলিস্তানি জঙ্গি) সরাসরি জানিয়েছেন, অটোয়াকে দুর্দান্ত প্রস্তাব দিয়েছে নয়াদিল্লি। তাঁর কথায়, 'আমরা আত্মবিশ্বাসী যে শীঘ্রই আমরা চুক্তি করে ফেলব। সংশ্লিষ্ট মন্ত্রীদের নেতৃত্বে দু'পক্ষেরই আধিকারিকরা কঠোর পরিশ্রম করছেন, যাতে যত দ্রুত সম্ভব ওই চুক্তির খুঁটিনাটি বিষয় চূড়ান্ত করে ফেলা যায়।'
{{/usCountry}}ঝাঁঝ লেগেছে খলিস্তানি জঙ্গিদের?
আসলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যে সংঘাত চলছে অটোয়ার, সেটা মাথায় রেখে আমেরিকার উপর থেকে নির্ভরশীলতা কমিয়ে ফেলতে চাইছেন কার্নিরা। বরং ভারতের সঙ্গে বাণিজ্যের বহর আরও বাড়াতে চাইছেন। আর সেই পরিস্থিতিতে কানাডার প্রধানমন্ত্রীকে আক্রমণ করা এবং কানাডায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে যে খলিস্তানি জঙ্গি হুমকি দেবে, তা স্বাভাবিক বলেই মনে করছে কূটনৈতিক মহল।
ওই মহলের মতে, ভারত এবং কানাডা মুক্ত বাণিজ্য চুক্তি হয়ে গেলে কপাল পুড়বে খলিস্তানি জঙ্গিদের। ওই বাণিজ্য চুক্তি হওয়ারই অর্থ হল যে নয়াদিল্লি এবং অটোয়ার সম্পর্ক ভালো হয়ে গিয়েছে। সেটা নিজেদের স্বার্থের জন্য কখনওই চায় না খলিস্তানি জঙ্গি। আর তাই হুমকি দিয়ে খলিস্তানি জঙ্গি পান্নুন বাঁচার শেষ চেষ্টা করছে বলে সংশ্লিষ্ট মহলের মত।