সাধারণ মানুষের রান্নাঘরের বাজেটে বড়সড় প্রভাব ফেলতে চলেছে রান্নার গ্যাস সংক্রান্ত একটি নিয়ম। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রান্নার গ্যাসের অপব্যবহার রুখতে এবং প্রকৃত সুবিধাভোগীদের কাছে ভর্তুকি পৌঁছে দিতে আধার ই-কেওয়াইসি (e-KYC) বাধ্যতামূলক করা হয়েছে। আপনি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার গ্যাস কানেকশনের সঙ্গে বায়োমেট্রিক যাচাইকরণ বা ই-কেওয়াইসি সম্পন্ন না করেন, তবে আগামিদিনে গ্যাস সিলিন্ডার বুকিং বা ভর্তুকি পাওয়ার ক্ষেত্রে বড় সমস্যায় পড়তে পারেন।
কেন এই নতুন নিয়ম?

সরকারের লক্ষ্য হল 'এক ব্যক্তি, এক কানেকশন' নীতি নিশ্চিত করা। অনেক ক্ষেত্রেই দেখা যায়, এক ব্যক্তির নামে একাধিক অবৈধ গ্যাস কানেকশন রয়েছে অথবা মৃত ব্যক্তির নামেও সিলিন্ডার তোলা হচ্ছে। এই কালোবাজারি রুখতে এবং সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভর্তুকির টাকা পাঠানোর প্রক্রিয়াকে স্বচ্ছ করতেই আধার ভিত্তিক বায়োমেট্রিক যাচাইকরণ জরুরি করা হয়েছে। তেল কোম্পানিগুলো ইতিমধ্যে ডিলারদের এই বিষয়ে কড়া নির্দেশ পাঠিয়েছে।
ই-কেওয়াইসি না করলে কী হবে?
যদি কোনও গ্রাহক ই-কেওয়াইসি না করান, তবে তার কানেকশনটি 'সাসপেন্ড' বা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হতে পারে। তার জেরে সিলিন্ডার বুকিং সুবিধা করতে পারবেন না। রান্নার গ্যাসের ওপর পাওয়া সরকারি ভর্তুকি বন্ধ হয়ে যাবে। বাজার দরে কিনতে হতে পারে গ্যাস সিলিন্ডার।
কীভাবে ই-কেওয়াইসি করতে হবে?
১) গ্যাসের দোকানে গিয়ে
আপনার যে কোম্পানির গ্যাস (ইন্ডেন, এইচপি বা ভারত গ্যাস), সেই কোম্পানির স্থানীয় ডিলার বা এজেন্সিতে যান। সঙ্গে নিয়ে যান আপনার আধার কার্ড, গ্যাস কনজিউমার বুক এবং আধার লিঙ্কে থাকা মোবাইল ফোনটি। সেখানে বায়োমেট্রিক মেশিনে আঙুলের ছাপ দিয়ে আপনি সহজেই কয়েক মিনিটের মধ্যে ই-কেওয়াইসি সম্পূর্ণ করতে পারেন।
২) মোবাইল অ্যাপের মাধ্যমে (অনলাইন)
{{/usCountry}}২) মোবাইল অ্যাপের মাধ্যমে (অনলাইন)
{{/usCountry}}বাড়িতে বসেও এখন ই-কেওয়াইসি করা সম্ভব। এর জন্য আপনাকে সংশ্লিষ্ট গ্যাস কোম্পানির অফিশিয়াল অ্যাপ (যেমন- Hello BPCL, IndianOil One বা HP Pay) ডাউনলোড করতে হবে। অ্যাপে লগ-ইন করে 'Re-KYC' অপশনে গিয়ে আধার ফেস অথেন্টিকেশন ব্যবহার করে আপনার মুখমণ্ডল স্ক্যান করে এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। তবে এর জন্য ফোনে 'AadhaarFaceRD' অ্যাপটি ইনস্টল থাকা প্রয়োজন।
কাদের জন্য ই-কেওয়াইসি জরুরি?
উজ্জ্বলা যোজনার গ্রাহক থেকে শুরু করে সাধারণ সাধারণ কানেকশন ০ প্রত্যেক গ্রাহকের জন্যই এই যাচাইকরণ প্রক্রিয়া বাধ্যতামূলক। বিশেষ করে যাদের কানেকশন অনেক পুরনো এবং যাদের আধার নম্বর এখনও ব্যাঙ্কিং বা গ্যাস অ্যাকাউন্টের সাথে সঠিকভাবে লিঙ্ক করা নেই, তাঁদের অগ্রাধিকার ভিত্তিতে এই কাজ সারতে হবে।
ডেলিভারি বয়দের মাধ্যমে যাচাইকরণ
অনেক ক্ষেত্রে তেল কোম্পানিগুলো ডেলিভারি বয়দেরও এই দায়িত্ব দিচ্ছে। গ্যাস সিলিন্ডার ডেলিভারি দেওয়ার সময় তাঁরা মোবাইল অ্যাপের মাধ্যমে গ্রাহকের বায়োমেট্রিক বা ফেস স্ক্যান করে কেওয়াইসি আপডেট করে দিচ্ছেন। তবে জালিয়াতি থেকে বাঁচতে সতর্ক থাকবেন - ব্যাঙ্ক ডিটেইলস বা ওটিপি শেয়ার করার আগে নিশ্চিত হয়ে নিন যে ব্যক্তিটি প্রকৃতই আপনার গ্যাস এজেন্সির কর্মী কিনা।