...
...
Next Story

‘পলাতক’ ললিত-বিজয়ের ভাইরাল ভিডিয়োর পর কী বলল দিল্লি? কোন ইস্যুতে MEAর টার্গেটে কানাডা?

বিদেশমন্ত্রকের তরফে কী বলা হয়েছে বিজয় মালিয়া ও ললিত মোদীর ভাইরাল ভিডিয়ো নিয়ে? এদিকে, কানাডার ঘটনা নিয়েও সরব হয়েছে দিল্লি।

Published on: Dec 26, 2025, 20:06:01 IST
By
Prefer HTon Google
Advertisement

সদ্য এক ‘পলাতক’ ললিত মোদী ও বিজয় মালিয়ার এক ভিডিয়ো সোশ্যাসল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। সেখানে এই দুজনের বলা বেশ কিছু কথা নিয়েও নেটপাড়ায় চর্চা তুঙ্গে। এরপরই তা নিয়ে মুখ খুলল দিল্লি। এদিকে, সদ্য কানাডায় এক ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির চিকিৎসায় ৮ ঘণ্টা দেরি হওয়ার পর তাঁর মৃত্যু ঘিরে সরব হয়েছে তাঁর পরিবার। তা নিয়েও এদিন মুখ খোলে ভারতের বিদেশমন্ত্রক।

‘পলাতক’ ললিত-বিজয়ের ভাইরাল ভিডিয়ো নিয়ে কী বলল দিল্লি? কোন ইস্যুতে MEAর টার্গেটে কানাডা? (ANI Video Grab) (ANI Video Grab)
‘পলাতক’ ললিত-বিজয়ের ভাইরাল ভিডিয়ো নিয়ে কী বলল দিল্লি? কোন ইস্যুতে MEAর টার্গেটে কানাডা? (ANI Video Grab) (ANI Video Grab)

কানাডায় ভারতীয় বংশোদ্ভূতের মৃত্যু নিয়ে ভারত:-

কানাডায় ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় বিদেশ মন্ত্রক (এমইএ) শুক্রবার প্রতিক্রিয়া জানিয়ে বলেছে যে কানাডা সরকারের এই বিষয়ে দায় নেওয়া উচিত। রণধীর জয়সোয়াল এই বিষয়ে সাফ বলেছেন,''ওই ব্যক্তি ভারতীয় বংশোদ্ভূত, কিন্তু তিনি কানাডার নাগরিক। সুতরাং, অবশ্যই কানাডা সরকারের এই বিশেষ বিষয়ে দায় নেওয়া উচিত।' স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে, কানাডার একটি হাসপাতালের ইমার্জেন্সি রুমে চিকিৎসার জন্য অপেক্ষা করার সময় ৪৪ বছর বয়সী প্রশান্ত শ্রীকুমার সন্দেহভাজন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। সেই ইস্যুতেই এদিন সরব হয় বিদেশমন্ত্রক।

( Bangladesh Politics: তারেক ঢাকায় পা রাখতেই বাংলাদেশের রাজনীতিতে নয়া পর্ব? আজই NCP ছাড়লেন কে?)

( ‘রাষ্ট্রযন্ত্রের বা প্রশাসনের কারোর ইনভলমেন্ট ছাড়া খুনি পালাতে পারেনা’, হাদি হত্যাকাণ্ডে সরব বাংলাদেশের এনসিপি নেতা)

( চাপ বাড়ল ইউনুস সরকারের ওপর! বাংলাদেশে হিন্দু যুবকের খুন ঘিরে ফের সরব দিল্লি, ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করে MEA কী বলছে?)

( Mangal Gochar: মঙ্গলের গোচরে পদোন্নতি, বিদেশ ভ্রমণ! আগামী দিনে কপাল খুলবে কাদের?)

বিজয় মালিয়া ও ললিত মোদী প্রসঙ্গ:-

সদ্য সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাওয়া এক ভিডিয়োয় (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) দেখা যায়, ভারতে কোটি কোটি টাকার জালিয়াতি কাণ্ডে পলাতক ললিত মোদী ও বিজয় মালিয়াকে। লন্ডনে এক পার্টিতে ললিত ও বিজয়কে একসঙ্গে দেখা যায়। সেখানে নিজেদের পরিচিতিতে ললিত মোদীকে বলতে শোনা যায় ‘ভারতের সবচেয়ে বড় পলাতক’ বাক্যটি। এরপরই ভারতের বিদেশমন্ত্রক বলেছে,' পলাতক ব্যক্তিদের ফিরিয়ে আনতে আমরা সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।' এস জয়শংকরের মন্ত্রকের তরফে বলা হয়েছে,'আমরা বেশ কয়েকটি সরকারের সাথে আলোচনা করছি, এবং এই বিষয়ে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।'

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks