...
...
Next Story

Amit Shah on Muslim Reservation: ‘ধর্মের ভিত্তিতে মুসলিমদের সংরক্ষণ দেবে না মোদী সরকার’, হুংকার শাহের, ‘চাইলে…’

Amit Shah on Muslim Reservation: ‘ধর্মের ভিত্তিতে মুসলিমদের সংরক্ষণ দেবে না নরেন্দ্র মোদী সরকার’, হুংকার দিয়ে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মহিলা সংরক্ষণ বিল পেশ করার আবহেই সেই মন্তব্য করেন।

Published on: Apr 16, 2026, 12:58:43 IST
Advertisement

Amit Shah on Muslim Reservation: ধর্মের ভিত্তিতে সংরক্ষণের কোনও প্রশ্নই ওঠে না বলে স্পষ্টভাবে জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার সংসদে মহিলা সংরক্ষণ বিল (আজ সংবিধানের ১৩১ তম সংশোধনী, সীমানা পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চলের আইন সংক্রান্ত সংশোধনী বিল পেশ করা হচ্ছে) পেশ করার আবহেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের সংবিধান ধর্মের ভিত্তিতে কোনওরকমের সংরক্ষণ প্রদানের অনুমতি দেয়নি। আমি ফের সরকারের (নরেন্দ্র মোদী সরকার) সংকল্প বলে দিচ্ছি, ধর্মের ভিত্তিতে মুসলিমদের কোনওরকম সংরক্ষণ প্রদান করা চরম সংবিধান-বিরোধী। এটার প্রশ্নই ওঠে না।’

'চাইলে সব টিকিটই মুসলিম মহিলাদের দিয়ে দিক', খোঁচা শাহের

সংসদে অমিত শাহ। (ছবি সৌজন্যে সংসদ টিভি/পিটিআই)
সংসদে অমিত শাহ। (ছবি সৌজন্যে সংসদ টিভি/পিটিআই)

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সেই মন্তব্যের পরে সমাজবাদী পার্টির সাংসদ তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বলেন, ‘পুরো দেশ জনসংখ্যা অর্ধেকের সংরক্ষণ চায়। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর থেকে জানতে চাই যে মুসলিম মহিলারা কি সেই অর্ধেক জনসংখ্যার আওতায় পড়েন না?’ তার পালটা শাহ বলেন, ‘(চাইলে) সমাজবাদী পার্টি সব টিকিট মুসলিমদের মহিলাদের দিয়ে দিক। আমাদের কোথায় আপত্তি? আমাদের কোনও আপত্তি নেই।’

আরও পড়ুন: Parliament Special Session Number Game: লোকসভায় প্রায় ৬০, রাজ্যসভায় ২০-র মতো চাই, মহিলা বিল নিয়ে 'নম্বর গেমে' মোদী সরকার

অখিলেশ যাদব বনাম অমিত শাহ

শুধু তাই নয়, আজ অখিলেশ এবং শাহের মধ্যে একাধিকবার সরাসরি সংঘাত হয়েছে। আদমশুমারি নিয়ে সমাজবাটি পার্টি প্রধানের প্রশ্নের রেশ ধরে শাহ বলেন, 'গোটা দেশ সংসদের কাজকর্মের দিকে নজর রাখছে। এমন কিছু বিবৃতি দেওয়া হয়েছে, যা জনগণের মধ্যে উদ্বেগের কারণ হতে পারে। অখিলেশজি প্রশ্ন তুলেছেন যে কেন আদমশুমারি হচ্ছে না। আমি উল্লেখ করতে চাই যে আদমশুমারির কাজ শুরু হয়েছে। দ্বিতীয়ত, তারা বলেছিল যে আমরা জাতপাতের আদমশুমারি দাবি করব। সরকার একটি জাতিগত আদমশুমারি করার সিদ্ধান্ত নিয়েছে এবং আদমশুমারি করা হচ্ছে।’

সেইসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাড়িতে কোনও জাতপাত নেই। বাড়িগুলো এখনও গণনা করা হচ্ছে। যখন নাগরিকদের গণনা করা হবে, অর্থাৎ ব্যক্তির সংখ্যা গণনা করা হবে, তখন একটি জাতিগত কলাম থাকবে।’

আরও পড়ুন: UPSC Success Story: সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের চাকরি করতে-করতেই UPSC, র‍্যাঙ্ক ১৬, টিপস দিলেন মনিকা?

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe