Original or Fake Aadhaar Card: সাবধান! আধার কার্ডটি আসল তো? সেকেন্ডের মধ্যে জালিয়াতি ধরার নতুন উপায় আনল UIDAI
আধার কার্ড নিয়ে বড় আপডেট! এখন আপনার মোবাইল ফোনই ধরে ফেলবে জাল আধার কার্ড। UIDAI-এর নতুন QR কোড স্ক্যানার দিয়ে কীভাবে যাচাই করবেন নিজের বা অন্যের আধার? জানুন সহজ পদ্ধতি।
বর্তমানে আধার কার্ড আমাদের জীবনের অন্যতম অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে নতুন সিম কার্ড কেনা, সরকারি প্রকল্পের সুবিধা নেওয়া কিংবা হোটেলের ঘর বুকিং- সবক্ষেত্রেই আধার কার্ডের প্রয়োজন পড়ে। কিন্তু আধারের ব্যবহার যত বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে এর অপব্যবহার এবং জালিয়াতি। অনেক সময় দেখা যায়, জালি আধার কার্ড ব্যবহার করে আর্থিক জালিয়াতি বা পরিচয় চুরির মতো অপরাধ ঘটছে। এই বিপদ থেকে সাধারণ মানুষকে বাঁচাতে এক অভিনব ও সহজ সমাধান নিয়ে এসেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)।
কী এই নতুন ফিচার?
বর্তমানে আধার কার্ড আমাদের জীবনের অন্যতম অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। (ছবিটি প্রতীকী)
{{^htLoading}} {{/htLoading}}
আধার জালিয়াতি রুখতে ইউআরডিএআই তাদের অফিসিয়াল ‘Aadhaar App’-এ একটি বিশেষ ‘QR Code Scanner’ ফিচার যুক্ত করেছে। এই ফিচারের মাধ্যমে এখন যে কেউ নিজের মোবাইল ব্যবহার করেই কোনও আধার কার্ড আসল না নকল, তা মুহূর্তের মধ্যে যাচাই করে নিতে পারবেন। এর জন্য কোনও বিশেষ টেকনিক্যাল জ্ঞানের প্রয়োজন নেই, শুধুমাত্র ফোনের ক্যামেরা ব্যবহার করেই সত্যতা যাচাই সম্ভব।
আধার কার্ডের কিউআর কোডে তথ্যগুলি অত্যন্ত সুরক্ষিত এবং এনক্রিপ্টেড অবস্থায় থাকে। অ্যাপটি সেই তথ্যগুলিকে ডিকোড করে স্ক্রিনে দেখায়। যদি কার্ডটি নকল হয় বা কোডটি বিকৃত করা হয়, তবে স্ক্যানারটি কোনও তথ্য দেখাবে না অথবা ভুল তথ্য দেখাবে। এই ফিচারের সবচেয়ে বড় সুবিধা হলো, এটি অফলাইনেও কাজ করতে পারে, কারণ মূল তথ্য কোডটির মধ্যেই থাকে।
অনেকে মনে করেন আধার কার্ডের ফটোকপি দিলেই সব সুরক্ষিত। কিন্তু জালিয়াতিরা আধার কার্ডের নম্বর ঠিক রেখে ছবি বা নাম বদলে দিয়ে জাল কার্ড তৈরি করতে পারে। বড় কোনও লেনদেনের আগে বা কাউকে চাকরি দেওয়ার ক্ষেত্রে তার আধার কার্ডটি এইভাবে স্ক্যান করে নিলে ভবিষ্যতে বড় বিপদ এড়ানো সম্ভব।
অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা:
কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা:
নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা:
অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।
Home/News/Original or Fake Aadhaar Card: সাবধান! আধার কার্ডটি আসল তো? সেকেন্ডের মধ্যে জালিয়াতি ধরার নতুন উপায় আনল UIDAI
{{^htLoading}}
Advertisement
{{/htLoading}}
SHARE THIS ARTICLE ON
{{#usCountry}}{{/usCountry}}
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe