...
...
Next Story

Pakistan vs Israel: ‘নরকে পুড়ে যাক…..’ ইজরায়েলকে 'ক্যানসার দেশ' বলল পাক, পালটা জুটল ‘জঙ্গি’ বার্তা

Pakistan vs Israel: ইজরায়েলকে 'ক্যানসার রাষ্ট্র' বলে আক্রমণ শানালের পাকিস্তানের বিদেশমন্ত্রী খাওয়াজ আসিফ। তার পালটা দিল ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুয়ের কার্যালয়। কথার যুদ্ধ শুরু হয়ে গিয়েছে পাকিস্তান ও ইজরায়েলের মধ্যে।

Published on: Apr 10, 2026, 07:59:05 IST
Advertisement

Pakistan vs Israel: ইজরায়েলকে 'ক্যানসার রাষ্ট্র' বলে আক্রমণ শানাল পাকিস্তান। ইরান-আমেরিকা শান্তি আলোচনার আবহেই লেবাননে বেঞ্জামিন নেতানিয়াহুদের আক্রমণের প্রেক্ষিতে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাওয়াজা আসিফ দাবি করেছেন, ইজরায়েল ‘মানবতার জন্য অভিশাপ’। যাঁরা ইজরায়েল রাষ্ট্র তৈরি করেছেন, তাঁরা যেন নরকে পুড়ে যান, সেই প্রার্থনাও করছেন বলে দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। যে মন্তব্যের পালটা দিয়েছে নেতানিয়াহুরা। ইজরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে দাবি করা হয়েছে, এরকম মন্তব্য কোনওভাবেই বরদাস্ত করা হবে না। সেই রেশ ধরে ইজরায়েল পাকিস্তানের বিরুদ্ধে কোনওরকম পদক্ষেপ করবে কিনা, সে বিষয়ে আপাতত তেল আভিভের তরফে কিছু জানানো হয়নি।

‘নিরীহ মানুষকে হত্যা করছে ইজরায়েল’, দাবি পাকিস্তানের

ইজরায়েলকে 'ক্যানসার রাষ্ট্র' বলে আক্রমণ শানালের পাকিস্তানের বিদেশমন্ত্রী খাওয়াজ আসিফ। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স)
ইজরায়েলকে 'ক্যানসার রাষ্ট্র' বলে আক্রমণ শানালের পাকিস্তানের বিদেশমন্ত্রী খাওয়াজ আসিফ। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স)

তবে পুরো বিষয়টি নিয়ে হইচই শুরু হয়েছে। যেটার সূত্রপাত করেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সোশ্যাল মিডিয়া পোস্টে আসিফ লেখেন যে ‘ইজরায়েল শয়তান এবং মানবতার জন্য অভিশাপ। ইসলামাবাদে যখন শান্তি আলোচনা চলছে, সেইসময় লেবাননে গণহত্যা চালানো হচ্ছে।'

আরও পড়ুন: Nobel demand of Pak Army Chief-PM: আসিম মুনির ও শেহবাজ শরিফকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হোক, দাবি উঠল পাকিস্তানে

সেইসঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, 'নিরীহ মানুষকে হত্যা করছে ইজরায়েল। প্রথমে গাজায়, তারপর ইরানে, এখন লেবাননে। রক্তপাত অব্যাহত রয়েছে। আমি আশা করছি এবং প্রার্থনা করছি যে যাঁরা ইউরোপিয়ান ইহুদিদের থেকে মুক্তি পাওয়ার জন্য প্যালেস্তাইনের মাটিতে এই ক্যানসার দেশকে তৈরি করেছে, তাঁরা যেন নরকে পুড়ে যান।’

পালটা ইজরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে কড়া ভাষায় বলা হয় যে ‘ইজরায়েলকে নিশ্চিহ্ন করার যে ডাক দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী, তা অত্যন্ত নিন্দনীয়। এই বিবৃতিটি কোনও সরকারের কাছ থেকে বরদাস্ত করা যায় না। বিশেষ করে এমন একটি সরকারের কাছ থেকে নয় যে নিজেকে শান্তির জন্য একজন নিরপেক্ষ মধ্যস্থতাকারী বলে দাবি করছে।’

আরও পড়ুন: পাকিস্তান মত্ত মধ্যস্থতায়, ওদিকে আমেরিকায় IS ‘অনুপ্রাণিত’ হানার চেষ্টায় পাক নাগরিকের কীর্তি মুখ পোড়াল শেহবাজদের!

পাকিস্তানকে 'জঙ্গি' বললেন ইজরায়েলের বিদেশমন্ত্রী?

একইসুরে ইজরায়েলের বিদেশমন্ত্রী গিডিয়ন সা'র বলেন, 'শান্তি মধ্যস্থতাকারী হিসেবে দাবি করা একটি সরকারের পক্ষ থেকে করার এই নির্লজ্জ ইহুদি-বিদ্বেষী অপবাদকে ইজরায়েল অত্যন্ত গুরুতরভাবে দেখছে। ইহুদি রাষ্ট্রকে ক্যানসারের মতো আখ্যা দেওয়া কার্যত সেটির বিনাশের আহ্বান জানানোরই নামান্তর। যাঁরা এর ধ্বংসের শপথ নেন, সেইসব সন্ত্রাসীদের বিরুদ্ধে ইজরায়েল আত্মরক্ষা করবে।'

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe