...
...
Next Story

PM Modi Speech Today: 'ভ্রূণহত্যা হল', ভোটের আগে মহিলা সংরক্ষণ বিল নিয়ে তৃণমূল, ডিএমকে নিশানা মোদীর

PM Modi Speech Today: মহিলা সংরক্ষণ বিল এবং লোকসভার আসন পুনর্বিন্যাস সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল নিয়ে লোকসভায় ধাক্কা খাওয়ার পরদিনই জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের আবহে ভাষণ তাঁর।

Published on: Apr 18, 2026, 20:41:29 IST
Advertisement

লোকসভায় ধাক্কা খাওয়ার পরে বিরোধীদের মহিলা-বিরোধী তকমা দেওয়ার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদের নিম্নকক্ষে মহিলা সংরক্ষণ বিল এবং লোকসভার আসন পুনর্বিন্যাস সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল পাশ করতে না পারার পরদিন জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘সব মা-বোনের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের জন্য দেশের কল্যাণ সবথেকে বড়। কিন্তু কিছু লোকের জন্য দলের কল্যাণ সবকিছু হয়ে যায়, দেশের কল্যাণের থেকে দলের কল্যাণ বেশি বড় হয়, তখন দেশকে এবং নারীশক্তিকে সেটার ফল ভুগতে হয়। কংগ্রেস, ডিএমকে, তৃণমূল কংগ্রেস এবং সমাজবাদী পার্টির স্বার্থপর রাজনীতির ফল ভুগতে হল নারীশক্তিকে।’

ভোটের আগে তৃণমূল ও ডিএমককে নিশানা মোদীর

তামিলনাড়ুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। (ছবি সৌজন্যে পিটিআই)
তামিলনাড়ুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। (ছবি সৌজন্যে পিটিআই)

সেইসঙ্গে সপ্তাহখানেকের মধ্যেই যে দুটি রাজ্যে (পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ু) বিধানসভা নির্বাচন আছে, সেখানকার শাসক দলগুলিকে বিশেষভাবে নিশানা করেন মোদী। তিনি দাবি করেন, মহিলা সংরক্ষণ বিল এবং লোকসভার আসন পুনর্বিন্যাস সংক্রান্ত সংবিধান সংশোধনী বিলে সায় দিলে বাংলা থেকে তৃণমূল এবং তামিলনাড়ু থেকে ডিএমকে আরও বেশি মানুষকে সংসদে পাঠানো পারত। কিন্তু সেই সুযোগ হাতছাড়া করল বলে দাবি করলেন মোদী।

আরও পড়ুন: Priyanka Gandhi: 'আমরা সমর্থন করব...,' সংশোধনী বিল আটকে কেন্দ্রকে চ্যালেঞ্জ ছুঁড়লেন প্রিয়াঙ্কা

প্রধানমন্ত্রী মোদী কী কী বললেন?

১) মোদী: এই বিল পাশ না করার পরে কংগ্রেস, ডিএমকে, তৃণমূল কংগ্রেস এবং সমাজবাদী পার্টি যেভাবে টেবিল চাপড়াচ্ছিলেন, তা দেখে হতবাক হয়ে গিয়েছি। মহিলারা সব ভুলে যান। কিন্তু নিজের অপমান কখনও ভুলে যান না। তাই সংসদে কংগ্রেস ও সহযোগীরা যে ব্যবহার করেছে, সেটা দেশের প্রত্যেক মহিলার মনে গেঁথে থাকবে।

আরও পড়ুন: UPSC Civil Services Succes Tips: ৫ বার অ্যাটেম্পট, ৪ বার ইন্টারভিউ- অবশেষে UPSC সিভিল সার্ভিসে বাজিমাত সাক্ষীর

৩) মোদী: কংগ্রেস ও তার সহযোগী দলগুলি নারীশক্তির ভ্রূণ হত্যা করে দিয়েছে। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, ডিএমকে, সপার মতো দল এই ভ্রূণহত্যার অপরাধী।

'মহিলা সংরক্ষণ বিল নয়, আসল উদ্দেশ্য ছিল ডিমিলিটেশন', দাবি মোদীর

আর মোদী যে এরকম অভিযোগ করতে পারেন, তার আজ বিকেলেই দিয়ে দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে মহিলা সংরক্ষণ বিল নিয়ে কোনও আপত্তি নেই। বরং মহিলা সংরক্ষণ বিলের আড়ালে ডিলিমিটেশনের চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ তোলেন মমতা।

আরও পড়ুন: Indian oil tanker attacked by Iran: ২০ লাখ ব্যারেল তেল থাকা ভারতীয় ট্যাঙ্কারে গুলি ইরানের নৌসেনার, দূতকে তলব দিল্লির

তিনি বলেন, ‘আমি শুনেছি প্রধানমন্ত্রী মোদী আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন। ওঁর ভাষণ মিথ্যায় ভরা। ডিলিমিটেশনের মাধ্যমে ওরা (কেন্দ্রের বিজেপি সরকার) দেশ ভাগ করতে চেয়েছিল। ওরাই আসল টুকরে টুকরে গ্যাং। মহিলা সংরক্ষণ বিল ছিল ওদের একটি লোক দেখানো মুখোশ। ডিলিমিটেশনের পর ওরা এনআরসি চালু করত এবং মানুষকে ডিটেনশন ক্যাম্পে পাঠাত। এসআইআরের (ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা) নামে ওরা ইতিমধ্যেই আপনাদের ভোটাধিকার কেড়ে নিয়েছে।’

একইসুরে উত্তর ২৪ পরগনা গ্রামীণ ২-র কংগ্রেসের মহিলা সভানেত্রী তুলিকা অধিকারী বলেন, ‘ওটা মহিলা সংরক্ষণ বিল ছিল না, ওটা বিজেপি সংরক্ষণ বিল।’ সেইসঙ্গে তিনি দাবি করেছেন, নিজেদের স্বার্থেই লোকসভার আসন পুনর্বিন্যাসের আড়ালে মহিলা সংরক্ষণ বিল এনেছিল মোদী সরকার।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe