...
...
Next Story

Modi-Sharif on White House dinner shooting: ‘ট্রাম্প-মেলানিয়া ঠিক আছে, স্বস্তি লাগছে’, গুলি নিয়ে শরিফ, কড়া বার্তা মোদীর

Modi-Sharif on White House dinner shooting: ওয়াশিংটনে হোয়াইট হাউসের সাংবাদিকদের বার্ষিক নৈশভোজের অনুষ্ঠানে গুলি চালানোর ঘটনা ঘটেছে। সেই অনুষ্ঠানে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

Published on: Apr 26, 2026, 10:18:30 IST
Advertisement

ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতেই একটি অনুষ্ঠানে গুলি চলার ঘটনার নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওয়াশিংটনের একটি হোটেলে হোয়াইট হাউসের সাংবাদিকদের বার্ষিক নৈশভোজের অনুষ্ঠানে গুলি চালানোর ঘটনা সামনে আসার পরে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘ওয়াশিংটন ডিসির একটি হোটেলে সাম্প্রতিক নিরাপত্তাজনিত ঘটনার পর প্রেসিডেন্ট ট্রাম্প (মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প), ফার্স্ট লেডি (মেলানিয়া ট্রাম্প) এবং ভাইস প্রেসিডেন্ট (জেডি ভ্যান্স) নিরাপদ ও অক্ষত আছেন জেনে আমি স্বস্তি পেয়েছি। আমি তাঁদের সুরক্ষা ও সুস্বাস্থ্য কামনা করি। গণতন্ত্রে হিংসা কোনও জায়গা নেই। দ্ব্যর্থহীন ভাষায় সেই হিংসার নিন্দা করা আবশ্যিক।’

স্বস্তি লাগছে, দাবি পাকিস্তানের প্রধানমন্ত্রীর

ওয়াশিংটনের অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প এবং মেলানিয়া ট্রাম্প। (ছবি সৌজন্যে ব্লুমবার্গ)
ওয়াশিংটনের অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প এবং মেলানিয়া ট্রাম্প। (ছবি সৌজন্যে ব্লুমবার্গ)

আর মোদীর সেই মন্তব্যের প্রায় দেড় ঘণ্টা আগেই গুলি চালানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ওই ঘটনা সামনে আসার কিছুক্ষণের মধ্যেই পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘কিছুক্ষণ আগে ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের ডিনারে গুলি চলার উদ্বেগজনক ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। প্রেসিডেন্ট ট্রাম্প, ফার্স্ট লেডি এবং অন্যান্য উপস্থিত ব্যক্তিরা নিরাপদে আছেন জেনে আমি স্বস্তি পেয়েছি। তাঁর জন্য প্রার্থনা করছি আমি। আর তাঁর সুরক্ষা এবং মঙ্গল কামনা করছি।’

আরও পড়ুন: Rain Forecast in Kolkata till 1st May: বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, ৫০ কিমিতে ঝড় কলকাতায়, সকালে ৬ জেলায় সতর্কতা

সিক্রেট সার্ভিসের প্রশংসায় ট্রাম্প

ভারতের প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী যে ঘটনার প্রেক্ষিতে সেই মন্তব্য করেছেন, তা স্থানীয় সময় অনুযায়ী শনিবার রাতে ওয়াশিংটনে ঘটেছে। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে সন্দেহভাজন বন্দুকবাজকে। ট্রাম্প বলেছেন, ‘এটা খুবই অপ্রত্যাশিত ছিল। কিন্তু সিক্রেট সার্ভিস এবং বিভিন্ন এজেন্সির তরফে অবিশ্বাস্যভাবে দ্রুত পদক্ষেপ করা হয়েছে।'

সেইসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'একজন ব্যক্তি একাধিক অস্ত্রশস্ত্র নিয়ে একটি নিরাপত্তা চেক পয়েন্টে হামলা চালালে সিক্রেট সার্ভিসের কয়েকজন অত্যন্ত সাহসী সদস্য তাকে কাবু করেন। তাঁরা খুব দ্রুত পদক্ষেপ করেছেন। স্বচ্ছতা ও স্পষ্টতার স্বার্থে আমি এটি প্রকাশ করার নির্দেশ দিয়েছি।’

আরও পড়ুন: Mamata Banerjee attacks Amit Shah: মণিপুরে যাওয়ার সাহস নেই শাহের, আক্রমণ মমতার, মামলা করার 'অনুরোধও' আইনজীবীদের

ডোনাল্ড ট্রাম্পই ছিলেন নিশানায়?

সেইসঙ্গে তিনি বলেছেন, ‘একজন অফিসার গুলিবিদ্ধ হলেও একটি খুব ভালো বুলেটপ্রুফ ভেস্ট পরা থাকায় তিনি বেঁচে যান। তাঁকে খুব কাছ থেকে একটি অত্যন্ত শক্তিশালী বন্দুক দিয়ে গুলি করা হয়েছিল, এবং ভেস্টটিই তাঁর কাজ করে দিয়েছে। তিনি এখন খুব ভালো আছেন। তিনি দারুণ সুস্থ আছেন; তাঁর মনোবল খুব চাঙ্গা, এবং আমরা তাঁকে বলেছি যে আমরা তাঁকে ভালোবাসি ও সম্মান করি।’ তিনি আরও দাবি করেছেন যে হামলাকারীর নিশানায় তিনিই ছিলেন বলে মনে হচ্ছে।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe