PPF Rules: পাবলিক প্রভিডেন্ট ফান্ডে (পিপিএফ) বিনিয়োগ করলে আপনার টাকা সুরক্ষিত থাকে এবং নিশ্চিত রিটার্নও পাওয়া যায়। পিপিএফ অ্যাকাউন্টের মেয়াদ সাধারণত ১৫ বছরের হয়। আপনার PPF অ্যাকাউন্টের মেয়াদ শেষ হতে চললে, আপনি কি এটি বাড়াতে পারবেন? যদি বাড়ানো যায়, তাহলে কতবার এবং কত বছরের জন্য এটি বাড়ানো যেতে পারে?
PPF অ্যাকাউন্টের নিয়ম কী?

পাবলিক প্রভিডেন্ট ফান্ডের নিয়ম অনুযায়ী, PPF অ্যাকাউন্ট ১৫ বছরে ম্যাচিওর হয়। আপনি চাইলে আপনার টাকা তুলে নিতে পারেন অথবা এই অ্যাকাউন্টটি চালিয়ে যেতে পারেন। আপনি যদি এটি চালিয়ে যেতে চান, তাহলে ম্যাচিওরিটির এক বছরের মধ্যে আপনাকে জানাতে হবে।
PPF অ্যাকাউন্টের মেয়াদ কতবার বাড়ানো যায়?
আপনি যতবার খুশি এটি বাড়াতে পারেন। তবে একবারে আপনি PPF অ্যাকাউন্ট পাঁচ বছরের জন্য বাড়াতে পারেন। পাঁচ-পাঁচ বছর করে আপনি যতবার খুশি এটি এক্সটেন্ড করতে পারেন।
আরও পড়ুন: SSC CGL 2025: SSC CGL-র প্রথম রাউন্ডের সম্ভাব্য অ্যালোকেশন লিস্ট প্রকাশিত, কাট-অফ কত হল?
PPF অ্যাকাউন্টের মেয়াদ কীভাবে বাড়াবেন?
যখন আপনার PPF অ্যাকাউন্ট ম্যাচিওর হয়, তখন এটির মেয়াদ দুটি উপায়ে বাড়ানো যেতে পারে। প্রথমত, নতুন বিনিয়োগের সঙ্গে অ্যাকাউন্ট বাড়ানো। আপনি যদি পুরনো সুদের হারেই সুদ পেতে চান, তাহলে আপনি সেই অ্যাকাউন্টটি এক্সটেন্ড করে তাতে টাকা জমা করতে পারেন। এর জন্য আপনাকে ম্যাচিওরিটির তারিখের এক বছরের মধ্যে ব্যাঙ্ক বা পোস্ট অফিসে গিয়ে ফর্ম-৪ জমা দিতে হবে।
আরও পড়ুন: UPSC Prelims Tips: UPSC প্রিলিমস পরীক্ষায় এই ৪ ভুল করবেন না, টিপস টপার শক্তি দুবের, কী কী করতে হবে?
{{/usCountry}}আরও পড়ুন: UPSC Prelims Tips: UPSC প্রিলিমস পরীক্ষায় এই ৪ ভুল করবেন না, টিপস টপার শক্তি দুবের, কী কী করতে হবে?
{{/usCountry}}দ্বিতীয়ত, আপনি নতুন বিনিয়োগ করতে না চান। কিন্তু আপনার পুরনো টাকার উপর সুদ পেতে চান, তাহলে এই বিকল্প বেছে নিতে পারেন। এর জন্য কোনও ফর্ম পূরণ করার প্রয়োজন নেই। যদি এক বছরের মধ্যে কোনও তথ্য না দেওয়া হয়, তাহলে এটি ডিফল্ট এক্সটেনশন হিসাবে ধরা হয়। এক্ষেত্রে আপনি প্রতি বছর একবার টাকা তোলার সুযোগ পাবেন, কিন্তু নতুন টাকা জমা দিতে পারবেন না।
PPF অ্যাকাউন্টে বর্তমানে কত সুদ পাওয়া যাচ্ছে?
বর্তমানে ৭.১ শতাংশ হারে সুদ দিচ্ছে। প্রতি বছর পিপিএফ অ্যাকাউন্টে সর্বাধিক ১.৫ লাখ টাকা জমা করা যায়। পুরনো আয়কর কাঠামোয় যাঁরা আছেন, তাঁরা ৮০সি ধারার অধীনে ট্যাক্স ছাড়ের সুবিধা পাবেন। পিপিএফ অ্যাকাউন্টে প্রাপ্ত সুদের ক্ষেত্রেও আয়কর দিতে হয় না। ম্যাচিওরিটির পর যখন আপনি সুদ ও আসল টাকা তোলেন, তখন তার উপর কোনও কর লাগে না।