...
...
Next Story

Railways Jobs: ট্রেনে এই পদে নিয়োগের নিয়মে বড় পরিবর্তন! শিক্ষাগত যোগ্যতা বাড়ানো হল, কী লাগবে?

মেল বা এক্সপ্রেস ট্রেন থেকে বন্দে ভারত এক্সপ্রেস - একটি পদে নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা পরিবর্তন করল রেলওয়ে বোর্ড। এতদিন মাধ্যমিক পাশ করলেই সেই পদে চাকরি করা যেত। এবার সেই শিক্ষাগত যোগ্যতা বাড়ানো হল। কী যোগ্যতার প্রয়োজন হবে?

Published on: Mar 22, 2026, 12:47:31 IST
Advertisement

মেল বা এক্সপ্রেস ট্রেন থেকে বন্দে ভারত এক্সপ্রেস - কোচ অ্যাটেন্ডেন্ট হওয়ার যোগ্যতা পরিবর্তন করল রেলওয়ে বোর্ড। এখন শুধুমাত্র দ্বাদশ শ্রেণি পাশ যুবক-যুবতীরা কোচ অ্যাটেনডেন্ট হতে পারবেন। এছাড়াও তাঁদের হাউসকিপিংয়ের তিন মাসের ব্যবহারিক প্রশিক্ষণ এবং একটি আইটিআই ডিগ্রি থাকতে হবে। এতদিন পর্যন্ত কোচ অ্যাটেন্ডেন্টের জন্য দশম শ্রেণি (মাধ্যমিক) পাশ করা বাধ্যতামূলক ছিল। এই বিষয়ে রেল বোর্ডের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিরেক্টর লব কুমার সমস্ত রেলওয়ে জোনের জেনারেল ম্যানেজারদের কাছে চিঠি পাঠিয়েছেন।

মেল বা এক্সপ্রেস ট্রেন থেকে বন্দে ভারত এক্সপ্রেস - কোচ অ্যাটেন্ডেন্ট হওয়ার যোগ্যতা পরিবর্তন করল রেলওয়ে বোর্ড। (ছবিটি প্রতীকী)
মেল বা এক্সপ্রেস ট্রেন থেকে বন্দে ভারত এক্সপ্রেস - কোচ অ্যাটেন্ডেন্ট হওয়ার যোগ্যতা পরিবর্তন করল রেলওয়ে বোর্ড। (ছবিটি প্রতীকী)

আরও পড়ুন: Israel's 'Mini India' Dimona attack: জিলিপি-সোনপাপড়ি, মারাঠি-হিন্দিতে কথা, ইজরায়েলের এই 'মিনি ইন্ডিয়ায়' হামলা ইরানের

একগুচ্ছ অভিযোগ ওঠে কোচ অ্যাটেন্ডেন্টদের বিরুদ্ধে

উল্লেখ্য, ট্রেনে মোতায়েন কোচ অ্যাটেন্ডেন্টদের নিয়োগ একটি বেসরকারি সংস্থার মাধ্যমে করা হয়। বর্তমানে রেল বন্দে ভারত, নমো ভারত এবং অমৃত ভারতের মতো অনেক প্রিমিয়াম ট্রেন চালানো শুরু করেছে। কিন্তু অনেক ক্ষেত্রে কোচ অ্যাটেন্ডেন্টদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। রেলের বিভিন্ন প্ল্যাটফর্মে যাত্রীরা এ নিয়ে অভিযোগ করেন। এর ফলে রেলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। এই পরিপ্রেক্ষিতে রেল বোর্ড কোচ অ্যাটেন্ডেন্টদের যোগ্যতায় এই সংশোধন করেছে।

আরও পড়ুন: ‘Dirtiest’ Rail Station in Sealdah: শিয়ালদা শাখায় সবথেকে ‘নোংরা’ স্টেশন সন্তোষপুর, সঙ্গে আরও ১টি, বাকিগুলির কী হাল?

এজেন্সির মাধ্যমে কোচ অ্যাটেন্ডেন্টদের নিয়োগ রেলে

আরও পড়ুন: Pak diplomat on India: ‘আমেরিকা পাকিস্তানে অ্যাটাক করলে ভারতে পরমাণু হামলা করা উচিত আমাদের’, দাবি প্রাক্তন হাইকমিশনারের

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe