...
...
Next Story

Rajnath Singh on Sindh: ‘সিন্ধ ভারতে আসতে পারে’, সীমান্ত নিয়ে কোন ইঙ্গিত রাজনাথের কণ্ঠে?

জাতীয় রাজধানীতে সিন্ধি সমাজ সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিরক্ষামন্ত্রী এ কথা বলেন।

Published on: Nov 23, 2025, 20:19:30 IST
By
Prefer HTon Google
Advertisement

রবিবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সিন্ধ দেশের অংশ নাও হতে পারে, কিন্তু সভ্যতার দিক থেকেও ভারতের অংশ থাকবে। ভারত, পাকিস্তান চাপানোতরের মাঝে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের এই বার্তা ইঙ্গিতবহ বলেই মনে করা হচ্ছে।

‘সিন্ধ ভারতে আসতে পারে’, সীমান্ত নিয়ে কোন ইঙ্গিত রাজনাথের কণ্ঠে? (File/ANI)
‘সিন্ধ ভারতে আসতে পারে’, সীমান্ত নিয়ে কোন ইঙ্গিত রাজনাথের কণ্ঠে? (File/ANI)

জাতীয় রাজধানী দিল্লিতে সিন্ধি সমাজ সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিরক্ষামন্ত্রী এ কথা বলেন। তিনি আরও জোর দিয়েছিলেন যে সীমান্ত প্রায়শই পরিবর্তিত হয় এবং কে জানে আগামীকাল সিন্ধু আবার ভারতে ফিরে আসতে পারে কিনা। রাজনাথ ওই অনুষ্ঠান মঞ্চ থেকে বলেন, ‘... আজ, সিন্ধু ভূমি ভারতের অংশ নাও হতে পারে, তবে সভ্যতার দিক থেকে, সিন্ধু সর্বদা ভারতের অংশ থাকবে। আর যতদূর স্থলের ক্ষেত্রে, সীমান্ত পরিবর্তন হতে পারে। কে জানে, আগামীকাল সিন্ধু আবার ভারতে ফিরে আসতে পারে।’

প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবাণীর কথা উল্লেখ করে রাজনাথ সিং বলেন, ‘তিনি তাঁর একটি বইয়ে লিখেছেন যে সিন্ধি হিন্দুরা, বিশেষ করে তাঁর প্রজন্মের লোকেরা এখনও সিন্ধুকে ভারত থেকে আলাদা করার বিষয়টি মেনে নেয়নি। শুধু সিন্ধেই নয়, সারা ভারতেই হিন্দুরা সিন্ধু নদীকে পবিত্র বলে মনে করেন। সিন্ধুর অনেক মুসলিম বিশ্বাস করতেন যে, সিন্ধুর জল মক্কার আব-ই-জমজমের চেয়ে কম পবিত্র নয়।’

( Vastu Tips: বাড়ির চত্বরে অশ্বত্থ গাছের চারা হয়েছে? শাস্ত্রমতে কোন দিন সরানো উচিত নয়! দেখে নিন বাস্তুটিপস)

( Shiuli flower Haircare Tips: কোঁচড় ভরা শিউলিতেই লুকিয়ে চুলের জেল্লার জাদুকাঠি! হেয়ার প্য়াক তৈরির টিপস রইল)

উল্লেখ্য, এই সিন্ধ বর্তমানে পাকিস্তানে অবস্থিত। সিন্ধ হচ্ছে পাকিস্তানের তৃতীয় সর্ববৃহৎ প্রভিন্স। এর কাছেই রয়েছে পাকিস্তানের পঞ্জাব ও বালোচিস্তান। এই অঞ্চল ১৯৪৭ সালের দেশভাগের সময় পাকিস্তানের অংশ হয়ে যায়। সিন্ধ অঞ্চল, সিন্ধি জনগণের মাতৃভূমি হিসাবে স্বীকৃত, ঐতিহাসিকভাবে ভারতীয় সভ্যতার একটি গুরুত্বপূর্ণ অংশ এবং সিন্ধু উপত্যকা সভ্যতার হৃদয়ও ছিল।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe