...
...
Next Story

Sydney Shooting: সিডনির বন্ডাই বিচে গুলিচালনা কাণ্ডে পাকিস্তানি যোগ? কী বলছে রিপোর্ট!

সিডনির ঘটনায় সন্দেহভাজন পিতা-পুত্রের সঙ্গে মিলছে পাকিস্তানি যোগ?

Published on: Dec 15, 2025, 08:33:45 IST
By
Prefer HTon Google
Advertisement

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই বিচে রবিবার ভয়াবহ গুলি চালনাকাণ্ডে এবার সন্দেহভাজনদের সঙ্গে জড়াচ্ছে পাকিস্তান যোগ প্রসঙ্গ। ইতিমধ্যেই জানা গিয়েছে যে এই বন্ডাই বিচে গুলি চালনাকাণ্ডে এক পিতা ও পুত্রকে সন্দেহভাজন হিসাবে চিহ্নিত করা হয়েছে। এই সাজিদ আক্রম ও নাভিদ আক্রমের সঙ্গে পাকিস্তানের যোগ মিলেছে বলে রিপোর্টে উঠে এসেছে।

সিডনির বন্ডাই বিচে গুলিচালনা কাণ্ডে পাকিস্তানি যোগ? কী বলছে রিপোর্ট!  (Photo by DAVID GRAY / AFP) (AFP)
সিডনির বন্ডাই বিচে গুলিচালনা কাণ্ডে পাকিস্তানি যোগ? কী বলছে রিপোর্ট! (Photo by DAVID GRAY / AFP) (AFP)

সিডনির বন্ডাই বিচের গুলি চালনা কাণ্ডে অন্ততপক্ষে ১৫ জনের মৃত্যুর খবর উঠে আসছে। ঘটনাকে সন্ত্রাসবাদের অঙ্গ বলেই মনে করছে বহু মহল। এক জঙ্গি ঘটনাস্থলেই মারা গিয়েছে বলে খবর। এদিকে, সিবিএস নিউজ-র রিপোর্ট অনুযায়ী যে পিতাপুত্রকে এই গুলি চালনার ঘটনায় সন্দেহভাজন বলে মনে করা হচ্ছে, তারা পাকিস্তানি বংশোদ্ভূত বলে জানা যাচ্ছে। অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের রিপোর্টও বলছে, এই দুই ব্যক্তির সঙ্গে পাকিস্তানের বংশোদ্ভূত। রিপোর্টে বলা হচ্ছে, সন্দজেহভাজন নাভিদ আক্রামের ফেসবুক প্রোফাইল অনুযায়ী সে সিডনির সেন্ট্রাল কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। এছাড়াও ইসলামাবাদের হামদর্দ বিশ্ববিদ্যালয়েও সে পড়াশোনা করেছে। আক্রমের কাছে নিউ সাউথ ওয়েলসের ড্রাইভার্স লাইসেন্সও মিলেছে বলে খবর। এদিকে, আরও এক রিপোর্ট দাবি করছে, সন্দেহভাজনদের গাড়ি থেকে মিলেছে আইএসআইএস-র পতাকা। এদিকেত, তদন্তও এগোচ্ছে জোর গতিতে।

( অস্ট্রেলিয়ায় নারকীয় হামলা! ‘সন্ত্রাসের প্রতি জিরো টলারেন্স’র বার্তা মোদীর, বার্তা দিলেন জয়শংকরও)

( India Vs S. Africa:শুরুর দিকে SAকে ২/২ স্কোরে রেখে বিষ-বোলিং বুমরাহ-হীন ভারতের!ধর্মশালার জয়ে সিরিজে এগিয়ে গেল সূর্যরা)

( Sydney Bondi Beach shooting: কারা এই সাজিদ, নাভিদ? সিডনির বিচে শুটিং-এ উঠছে সন্দেহভাজন পিতা-পুত্রের নাম!)

( Budh Nakshatra Gochar: কৃপার মেজাজে বুধ! বহু রাশির সুখের দরজা খুলতে চলেছে, লাকি কারা?)

উল্লেখ্য, রবিবার বন্ডাই বিচে চলছিল ইহুদিদের হানুকা উৎসব। সেখানে বহু মানুষ জড়ো হয়েছিলেন। তারই মধ্যে চলে গুলি। ঘটনায় ক্ষোভে ফুঁসছে ইজরায়েল। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই ইস্যুতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর ওপর ক্ষোভ জাহির করেছেন। নেতানিয়াহু বলেন অস্ট্রেলিয়ায় ইহুদি বিরোধিতা বাড়তে থাকলেও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কিছু করেননি। নেতানিয়াহু সিডনির ঘটনার প্রতিক্রিয়ায় বলেন, 'আপনার দেশের ভেতরে যে ক্যানসারের কোষগুলো বেড়ে উঠছিলো সেগুলো রোধ করার জন্য আপনি কিছুই করেননি। আপনি কোনও পদক্ষেপও নেননি। '

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe