...
...
Next Story

RRB ALP Recruitment 2026 Rule Change: রেলের চাকরির পরীক্ষার নিয়মে বড় পরিবর্তন! নতুন ধাঁচে হবে নিয়োগ, কতটা সুবিধা হবে?

RRB ALP Recruitment 2026 Rule Change: রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আসন্ন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট (ALP) নিয়োগ প্রক্রিয়ার মূল্যায়ণ পদ্ধতিতে এক আমূল পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কী পরিবর্তন করা হয়েছে?

Published on: May 10, 2026, 15:59:16 IST
Advertisement

RRB ALP Recruitment 2026 Rule Change: ভারতীয় রেলওয়েতে চাকরিপ্রার্থীদের জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আসন্ন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট (ALP) নিয়োগ প্রক্রিয়ার মূল্যায়ণ পদ্ধতিতে এক আমূল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। আগে যেখানে চূড়ান্ত মেরিট লিস্ট তৈরিতে মূলত কম্পিউটার ভিত্তিক পরীক্ষার (CBT) ওপর বেশি জোর দেওয়া হত, এখন থেকে সেখানে অ্যাপটিটিউড টেস্ট বা সাইকো টেস্টের গুরুত্ব বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। নতুন নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে ‘৫০-৫০’ ফর্মুলায় তৈরি হবে মেধাতালিকা।

​নতুন ৫০-৫০ ফর্মুলাটি আসলে কী?

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আসন্ন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট (ALP) নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন করা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আসন্ন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট (ALP) নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন করা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

​এতদিন পর্যন্ত RRB ALP নিয়োগের ক্ষেত্রে চূড়ান্ত মেধাতালিকা তৈরির সময় CBT-2 (পার্ট-এ) থেকে ৭০ শতাংশ নম্বর এবং অ্যাপটিটিউড টেস্ট (CBAT) থেকে ৩০ শতাংশ নম্বর নেওয়া হতো। অর্থাৎ, কোনো পরীক্ষার্থী যদি লিখিত পরীক্ষায় খুব ভালো ফল করতেন, তবে অ্যাপটিটিউড টেস্টে গড়পড়তা নম্বর পেলেও তাঁর চাকরি পাওয়ার সম্ভাবনা থাকত।

আরও পড়ুন: UPSC Civil Services Success Story: 'বড় কালেক্টর নাকি?', ডাক্তারির সময় কটাক্ষ শুনে চাপে জেদ, IAS হলেন প্রিয়াঙ্কা

​তবে ২০২৬-এর নতুন নিয়ম অনুযায়ী, এই ওয়েটেজ সম্পূর্ণ বদলে দেওয়া হয়েছে। এখন থেকে দ্বিতীয় পর্যায়ের লিখিত পরীক্ষা (CBT-2) এবং কম্পিউটার ভিত্তিক অ্যাপটিটিউড টেস্ট (CBAT) — উভয় থেকেই ৫০ শতাংশ করে নম্বর নিয়ে চূড়ান্ত মেরিট লিস্ট তৈরি করা হবে। এর অর্থ হল, এখন থেকে লিখিত পরীক্ষার মতোই সমান গুরুত্ব দিতে হবে অ্যাপটিটিউড টেস্টকে।

​রেলওয়ে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, একজন লোকো পাইলটের কাজ অত্যন্ত দায়িত্বপূর্ণ। ট্রেন চালকদের মানসিক সতর্কতা, উপস্থিত বুদ্ধি এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যাচাই করা অত্যন্ত জরুরি। অনেক সময় দেখা যায়, প্রার্থীরা লিখিত পরীক্ষায় তাত্ত্বিক জ্ঞানে খুব ভালো হলেও কর্মক্ষেত্রে প্রয়োজনীয় ‘সাইকো-মোটর স্কিল’-এ পিছিয়ে থাকেন। তাই যোগ্যতম এবং মানসিকভাবে সবথেকে সজাগ প্রার্থীদের বেছে নিতেই এই নতুন ভারসাম্য আনা হয়েছে।

আরও পড়ুন: UPSC Civil Services Sucess Tips: তিনবার UPSC প্রিলিমস পাশ করতে পারেননি, তারপর IAS 'টপার', কীভাবে বাজিমাত প্রাচীর?

​পরীক্ষার ধাপ ও প্রস্তুতির কৌশল

১) CBT-1: এটি একটি স্ক্রিনিং টেস্ট, যেখানে প্রাপ্ত নম্বর চূড়ান্ত তালিকায় যোগ হবে না।

২) CBT-2: এর দুটি অংশ থাকে। পার্ট-এ থেকে প্রাপ্ত নম্বরের ৫০ শতাংশ এখন চূড়ান্ত তালিকায় যোগ হবে।

৩) CBAT (Apptitude Test): এর গুরুত্ব এখন অনেক বেশি। চূড়ান্ত তালিকায় এখান থেকেও ৫০ শতাংশ নম্বর নেওয়া হবে।

৪) নথি যাচাই ও মেডিকেল টেস্ট: সবশেষে শারীরিক সক্ষমতা ও নথিপত্র যাচাই।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe