...
...
Next Story

Success Story: ১৪ বার চাকরির পরীক্ষায় 'ফেল' করেও হার মানেননি, PSC দিয়ে SDM হলেন আস্থা

Success Story: ১৪ বার চাকরির পরীক্ষায় 'ফেল' করেও হার মানেননি। শেষপর্যন্ত পাবলিক সার্ভিস কমিশন (PSC) পরীক্ষা দিয়ে সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (SDM) হলেন আস্থা। কীভাবে সেই ব্যাপক সাফল্য এল? তা জানিয়েছেন নিজেই।

Published on: Jul 31, 2026, 15:19:57 IST
Advertisement

Success Story: বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতেন। ১৪টি বড়-বড় প্রতিযোগিতামূলক পরীক্ষায় কাঙ্খিত সাফল্য মেলেনি। কিন্তু তারপরও হার মানেননি। হতাশ হয়ে ভেঙে পড়েননি। বরং বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (SDM) হয়েছেন আস্থা দমেলে।

হস্টেলে থেকে পড়াশোনা আস্থার

পাবলিক সার্ভিস কমিশন (PSC) পরীক্ষা দিয়ে সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (SDM) হলেন আস্থা। (ফাইল ছবি)
পাবলিক সার্ভিস কমিশন (PSC) পরীক্ষা দিয়ে সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (SDM) হলেন আস্থা। (ফাইল ছবি)

আস্থা মধ্যপ্রদেশের বুন্দেলখন্ডের পলেরার বাসিন্দা। তবে ছোটো থেকেই পড়াশোনার জন্য পরিবার ছেড়ে হস্টেলে থাকতেন। ছতরপুর থেকেই সিবিএসই বোর্ডে দশম ও দ্বাদশ শ্রেণির পড়াশোনা সম্পন্ন করেন। তারপর দিল্লি বিশ্ববিদ্যালয়ের কলেজ থেকে স্নাতক স্তর সম্পূর্ণ করে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি (IGNOU) থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তারইমধ্যে গ্র্যাজুয়েশনের পড়াশোনার পাশাপাশিই শুরু করে দেন সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি।

আরও পড়ুন: Kolkata Girl becomes Global Topper: 'বিশ্বসেরা' হলেন কলকাতার ছাত্রী, সুযোগ লন্ডনের কলেজে, ‘টপার’ হয়েছেন আরও ২ পড়ুয়া

১৪টি বড় পরীক্ষায় ধাক্কা আস্থার

ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষার পাশাপাশি মধ্যপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশন, উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশন এবং রাজস্থান পাবলিক সার্ভিস কমিশনের মতো মিলিয়ে ২১টি বড় পরীক্ষা দেন। কিন্তু ১৪ বারই কাঙ্খিত সাফল্য পাননি। তিনবার ইউপিএসসির পরীক্ষায় ধাক্কা খেয়েছিলেন। কয়েকটি পরীক্ষায় খুব সামান্য নম্বরের জন্য উত্তীর্ণ হতে পারেননি।

সেভাবেই ক্রমাগত ব্যর্থতায় মন ভেঙে যাওয়া স্বাভাবিক ছিল। কিন্তু আস্থা হতাশ হয়ে পড়েননি। বরং কোথায় খামতি আছে, কোন ভুলগুলোর জন্য নম্বর কাটা যাচ্ছে, সেগুলি চিহ্নিত করে প্রস্তুতি চালিয়ে যেতে থাকেন। সেটার ফলই মেলে। বিহার পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষায় ২৩ তম স্থান অধিকার করেন। সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (SDM) হয়েছেন তিনি।

আরও পড়ুন: Success Story: বেঁটে হওয়ায় হাসাহাসি করা হত, সেই মেয়েই PSC পরীক্ষায় বাজিমাত করে হলেন অফিসার

চাকরির পরীক্ষায় কীভাবে প্রস্তুতি? টিপস আস্থার

১) নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক পড়াশোনা: প্রতিদিন সকালে বা আগের দিন রাতেই পরদিনের পড়াশোনার একটি সুনির্দিষ্ট টার্গেট তৈরি করে ফেলতেন। যতক্ষণ না সেই লক্ষ্য পূরণ হত, ততক্ষণ পড়া থামাতেন না।

২) বিগত বছরের প্রশ্নের সমাধান: বিগত বছরগুলোর প্রশ্নপত্র তিনি প্রতিদিন সমাধান করতেন। এতে পরীক্ষার প্রশ্নের ট্রেন্ড বুঝতে অনেক সুবিধা হত।

৩) ডিজিটাল মাধ্যমের সঠিক ব্যবহার: বাস বা ট্রেনে যাতায়াতের সময় বা অন্য কোনও কাজের মাঝে খালি সময় পেলে মোবাইল বা ট্যাবলেটে অনলাইন টিউটোরিয়াল ও ডিজিটাল নোটস রিভিশন দিতেন।

৪) মানসিক চাপ নিয়ন্ত্রণ ও ধ্যান: টানা ব্যর্থতা এবং দীর্ঘ প্রস্তুতির কারণে আসা মানসিক চাপ বা স্ট্রেস সামলাতে প্রতিদিন নিয়ম করে যোগব্যায়াম এবং ধ্যান করতেন।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe