...
...
Next Story

Turkey threat to Israel: পাক না থাকলে ইজরায়েলের হাল খারাপ করে দিতাম, হুংকার তুরস্কের, পালটা নেতানিয়াহুর

Turkey threat to Israel: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইজরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন। শনিবার একটি রাজনৈতিক সভায় তুরস্কের প্রেসিডেন্ট বলেন, 'যদি আমেরিকা এবং ইরানের যুদ্ধের মধ্যে পাকিস্তান যদি মধ্যস্থতা না করত, তাহলে ইজরায়েলের হাল খারাপ করে দিতাম।

Published on: Apr 12, 2026, 23:59:11 IST
Advertisement

Turkey threat to Israel: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইজরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন। শনিবার একটি রাজনৈতিক সভায় তুরস্কের প্রেসিডেন্ট বলেন, 'যদি আমেরিকা এবং ইরানের যুদ্ধের মধ্যে পাকিস্তান যদি মধ্যস্থতা না করত, তাহলে ইজরায়েলের হাল খারাপ করে দিতাম।' তিনি অভিযোগ করেন যে রক্ত ও ঘৃণায় অন্ধ হয়ে গিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সেইসঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘ঠিক যেভাবে আমরা লিবিয়া ও কারাবাখে প্রবেশ করেছিলাম, সেভাবেই আমরা ইজরায়েলে প্রবেশ করতে পারি।’

তুরস্ককে পালটা তোপ ইজরায়েলের

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আক্রমণ করলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। (ছবি সৌজন্যে রয়টার্স)
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আক্রমণ করলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। (ছবি সৌজন্যে রয়টার্স)

পালটা ইজরায়েলের তরফে পালটা বলা হয়েছে যে ইরানের 'সন্ত্রাসবাদী' শাসনের ইরানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া যাবে। এরদোগানের মতো কুর্দিশ মানুষদের গণহত্যা করা হবে না বলেও খোঁচা দিয়েছে ইজরায়েল। একইসুরে ইজরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইজরায়েল কাটজও তুরস্কের বিরুদ্ধে ইহুদি-বিদ্বেষ এবং ইজরায়েলি রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের বিরুদ্ধে প্রহসনমূলক বিচারের অভিযোগ করেছেন।

আরও পড়ুন: PPF Pension Planning: PPF-তে কীভাবে বিনিয়োগ করলে মাসে ৬১,০০০ টাকা পেনশন মিলবে? রইল পুরো হিসাব

এমনিতে পাকিস্তানে ইসলামাবাদে শান্তি বৈঠক ভেস্তে গিয়েছে। পাকিস্তানের রাজধানীতে ইরান ও আমেরিকার উচ্চপর্যায়ের বৈঠক চলেছে ২১ ঘণ্টা। রিপোর্ট অনুযায়ী, এই শান্তি আলোচনার মধ্যেই নাকি মার্কিন প্রতিনিধিদের সঙ্গে প্রায় ১২ বার হটলাইনে যুক্ত হয়েছিলেন ট্রাম্প। এই বিষয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স জানান, ট্রাম্প শুধুমাত্র তাঁদের নির্দেশ দিচ্ছেলেন না, তিনি আলোচনার প্রতি মিনিটের আপডেটও নিচ্ছিলেন।

একাধিক রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানে দীর্ঘ বৈঠক ও একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হয় ইরান এবং আমেরিকার। তবে দু'পক্ষের দূরত্ব মেটেনি। এদিকে পাকিস্তানের ঢাল হয়ে দাঁড়ান ভান্স। তিনি বলেন, 'আলোচনায় যে ঘাটতিগুলি রয়ে গিয়েছে, সেগুলির জন্য পাকিস্তানিদের দায়ি করা যাবে না। তারা অসাধারণ কাজ করেছে এবং আমাদের ও ইরানের মধ্যে ব্যবধান কমিয়ে একটি চুক্তিতে পৌঁছাতে সত্যিই চেষ্টা করেছে। তা সত্ত্বেও ইরানের জন্য খারাপ খবর হল, আমরা কোনও চুক্তিতে পৌঁছাতে পারিনি। তাই আমরা কোনও সমঝোতা ছাড়াই ফিরে যাচ্ছি। আমরা আমাদের লক্ষ্মণরেখার বিষয়ে ইরানকে জানিয়েছি। কোন বিষয়ে ছাড় দেওয়া যায়, কোন বিষয়ে দেওয়া যায় না, সবটাই পরিষ্কারভাবে জানিয়েছি। কিন্তু তারা আমাদের শর্ত মেনে নেয়নি।

আরও পড়ুন: Uganda Army chief woman-money demand: 'সবথেকে সুন্দরী মেয়ে ও ৯৩০৯ কোটি টাকা', পাক-বন্ধুর কাছে চাইলেন এই দেশের সেনাপ্রধান

পালটা ইরানের তরফে বলা হয়, ‘দেশের জনগণের স্বার্থে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমেরিকার অহেতুক দাবি মেনে নেওয়া তাই আমাদের জন্য অসম্ভব। ইরানি প্রতিনিধি দলের ইতিবাচক মনোভাব সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অপ্রয়োজনীয় সব দাবি জানানো হয়।’ সেই কারণেই আলোচনা বাধাগ্রস্ত হয় বলে ইরানের তরফে দাবি করা হয়।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe