...
...
Next Story

UP Assembly Election 2027 Prediction: 'উত্তরপ্রদেশে ৩০০-র বেশি আসন জিতবে সপা', বড় ভবিষ্যদ্বাণী, ‘মৌলানা’ খোঁচা যোগীর

UP Assembly Election 2027 Prediction: নাম না করে আসাদউদ্দিন ওয়াইসিকে আক্রমণ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তারইমধ্যে ২০২৭ সালের উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করা হল।

Published on: Nov 19, 2026, 14:59:48 IST
Advertisement

UP Assembly Election 2027 Prediction: উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের পারদ ক্রমশ চড়ছে। মাসকয়েকের মধ্যেই পুরোদমে নির্বাচনী প্রচার শুরুর আগে ‘ট্রেলার’ দেখিয়ে রাখছে বিজেপি এবং বিরোধী দলগুলি। একদিকে নাম না করে হায়দরাবাদের সাংসদ তথা মিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসিকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আবার অন্যদিকে সাংসদ অবধেশ প্রসাদ দাবি করলেন যে ৩০০টিরও বেশি আসন পাবে সমাজবাদী পার্টি। অর্থাৎ ৪০৩ আসন-বিশিষ্ট উত্তরপ্রদেশে বিজেপি ক্ষমতাচ্যুত হবে বলে দাবি করেন সপা সাংসদ।

‘হায়দরাবাদ থেকে একজন মৌলানাও এসেছেন', কটাক্ষ যোগীর

নাম না করে আসাদউদ্দিন ওয়াইসিকে আক্রমণ করলেন যোগী আদিত্যনাথ। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
নাম না করে আসাদউদ্দিন ওয়াইসিকে আক্রমণ করলেন যোগী আদিত্যনাথ। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

আজ গোরখপুরের সভা থেকে ওয়াইসির নাম না করে মিম সাংসদকে আক্রমণ করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, ‘হায়দরাবাদ থেকে একজন মৌলানাও তো এসেছেন। উনি খুব অস্থির হয়ে উঠেছেন। আমি বলছি যে চিন্তা করবেন না, যেদিন উত্তরপ্রদেশ (বিধানসভা) নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে, সেদিনই নির্ধারিত হয়ে যাবে যে হায়দরাবাদের (নাম) এখন ভাগ্যলক্ষ্মীপুরম হয়ে গিয়েছে। তাঁকে ওই সময় বলে দেব এটা।’

আরও পড়ুন: Auto Driver Daughter Success Story: ITI-তে প্রথম হলেন অটোচালকের মেয়ে, সংস্কৃতে পান গোল্ড মেডেলও, সংবর্ধনা দেবেন মোদী

সেইসঙ্গে তিনি বলেন, 'এঁরা সবাই একই গোত্রের। যাঁরা নৈরাজ্য ছড়িয়েছেন, উন্নয়নের নামে লুটপাট চালিয়েছেন, গরিবের জন্য বরাদ্দ রেশন আত্মসাৎ করেছেন, পেনশন কমিয়েছেন, পড়ুয়াদের বৃত্তি কেড়ে নিয়েছেন, বিদেশে বিপুল সম্পদ গড়ে তুলেছেন এবং দাঙ্গাবাজদের সামনে মাথা নত করেছেন।'

তারইমধ্যে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন অযোধ্যার সমাজবাদী পার্টির সাংসদ। সংবাদমাধ্যম লাইভ হিন্দুস্তানের প্রতিবেদন অনুযায়ী, সপা সাংসদ দাবি করেছেন যে ‘যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন বর্তমান উত্তরপ্রদেশের সরকারের উপর থেকে সমস্ত আস্থা ও ভরসা হারিয়ে ফেলেছেন মানুষ। ওরা যাই করে নিক না কেন, মানুষ আর বিজেপির উপরে ভরসা করবেন না।’

আরও পড়ুন: PM Modi on Savings: 'খাও, পিও, মৌজ করো' সংস্কৃতি নয় ভারতের, টাকা সঞ্চয়ের উপরে জোর দিন, পরামর্শ মোদীর

‘৩০০-র বেশি আসনে জিতবে সমাজবাদী পার্টি’, দাবি সাংসদের

সেইসঙ্গে অযোধ্যার সপা সাংসদ বলেছেন, '(উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে) ঐতিহাসিক জয় ছিনিয়ে নেবে সমাজবাদী পার্টি। ৩০০-র বেশি আসনে জিতবে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ওদের বিদায়ঘণ্টা বাজিয়ে দিয়েছে উত্তরপ্রদেশ। আর ২০২৭ সালের বিধানসভা নির্বাচনে এমনভাবে ওদের বিদায়ঘণ্টা বাজানো হবে যে কোনওদিন ফিরেও আসতে পারবে না।'

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks